উদ্দীপকে পুরোহিতদের প্রচারণার নিরিখে উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠায় আবু আবদুল্লাহ আশশিয়ীর কর্মকাণ্ড মূল্যায়ন কর ।
উত্তর: উদ্দীপকে পুরোহিতদের মিথ্যা প্রচারণার মাধ্যমে রাজা হিরোহিতোকে দেবতার আসনে অধিষ্ঠিত করে। একইভাবে আবু আবদুল্লাহ আশশিয়ী তার চাতুর্যপূর্ণ প্রচারণা দ্বারা উবাইদুল্লাহকে আফ্রিকায় ইমাম মাহদী হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং তাদের সরলতার সুযোগে উবাইদুল্লাহ সেখানে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠা করেন।নবম শতকের শেষের দিকে তিনি আফ্রিকায় গমন করেন এবং নিজেকে মাহদীর অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠিত করেন। উত্তর আফ্রিকার বার্বার, বিশেষ করে কিয়ামা উপজাতির মধ্যে বিদ্রোহের বীজ বপন করেন। মক্কায় তীর্থযাত্রার সময় তিনি এ উপজাতির মানুষের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি করেন। আশশিয়ী'র কাছে মাহদী সম্পর্কে নানা তথ্য কাতামা গোত্রের লোকেরা সরল মনে বিশ্বাস করলেও অনেকে সন্দেহ পোষণ করে। তিনি তাবুর নামক একটি শহর দখল করে নেন ৷ তারপর তিনি কায়রোয়ান দখলের জন্য প্রস্তুত হন এবং মাহদীর আগমনের সময় খুব কাছাকাছি- এ মর্মে কাতামা গোত্রে ঘোষণা দেন। কায়রোয়ানের শাসক জিয়াদাতুল্লাহর বহু উচ্চপদস্থ কর্মচারী দলে দলে আশশিয়ী'র সাথে গোপনে মিলিত হন।৯০৯ খ্রিষ্টাব্দে আবু আব্দুল্লাহ উবাইদুল্লাহকে 'মাহদী' উপাধি দিয়ে তার নামে নানা আজগুবি মু'জিযা প্রচার করে বহুলোককে বশ করেন। এরপর তিনি মাহদীকে আনয়নের জন্য দূত প্রেরণ করেন। উত্তর আফ্রিকায় আবু আব্দুল্লাহর বিজয়যাত্রা অব্যাহত গতিতে চলতে থাকে । তিনি ইব্রাহিমকে পরাজিত ও নতুন সেনাপতি হারুনকে নিহত করে বাঞ্জাস নিজের দখলে আনেন। জিয়াদাতুল্লাহর অস্ত্রাগার, ধনাগার ও রসদাগার তার হস্তগত হয়। রাকাদা ও কায়রোয়ান আবু আবদুল্লাহর দখলে চলে আসে। অসাধারণ ভাগ্যান্বেষী আশশিয়ী সিজিলমাসা থেকে উবাইদুল্লাহকে উদ্ধার করে তাকে প্রতিশ্রুত 'মাহদী' বলে ঘোষণা করেন। চল্লিশ দিন পর তাকে রাকাদায় আনলে পরবর্তী শুক্রবারে তার নামে খোতবা পাঠ করা হয়। শিয়া মত গ্রহণে অস্বীকৃতি জানালে রাক্কাদায় বহুলোককে কারারুদ্ধ করে হত্যা করা হয়। আর এভাবেই উবাইদুল্লাহ আল-মাহদী ফাতেমি খিলাফত কণ্টকমুক্ত করেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে পুরোহিতদের প্রচারণার নিরিখে উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর