উদ্দীপকে ফাতেমি বংশের কোন খলিফার বৈশিষ্ট্যাবলি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে ফাতেমি বংশের খলিফা আল মুইজের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। খলিফা আল মনসুরের মৃত্যুর পর তার পুত্র আবু তামিম মাদ 'আল মুইজ' উপাধি ধারণপূর্বক উত্তরাধিকার সূত্রে ফাতেমি সিংহাসন লাভ : করেন। খলিফা হবার পর পরই সাম্রাজ্যের সর্বত্র পরিভ্রমণ করে দেশের অবস্থা সম্বন্ধে সম্যক উপলব্ধি করে শান্তি প্রতিষ্ঠায় সুচিন্তিত পরিকল্পনা ও দৃঢ় নীতি গ্রহণ করেন। সুদীর্ঘ ২৩ বছর তিনি ক্ষমতায় ছিলেন। সুশাসনের জন্য তিনি তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে এবং প্রদেশগুলোকে জেলায় বিভক্ত করেন। প্রদেশ ও জেলাসমূহে তিনি সুযোগ্য কর্মচারী: নিয়োগ করেছিলেন। আল মুইজ ইসলাম ধর্মে দীক্ষিত ইহুদি গোত্রের ইবনে কিল্লিস ও আশুককে ভূমি সংস্কারের কাজে নিয়োগ করেন। তাদের দক্ষতা গুণে রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। তার মনোমুগ্ধকর ব্যক্তিত্বের কারণে তার পরম শত্রুও মিত্রে পরিণত হয় । খলিফা আল মুইজকে, ফাতেমি খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ।অতএব বলা যায়, উদ্দীপকে ফাতেমি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আল মইজের বৈশিষ্ট্যাবলি ফুটে উঠেছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে ফাতেমি বংশের কোন খলিফার বৈশিষ্ট্যাবলি ফুটে উঠেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর