উদ্দীপকে X প্রচারকের সাথে ফাতেমি যুগের কোন ব্যক্তির সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে 'X [গণিত] প্রচারকের সাথে ফাতেমি যুগের আবু আবদুল্লাহ আল-শিয়ী নামক ব্যক্তির সাদৃশ্য রয়েছে । নবম শতাব্দীর মধ্যভাগে পারস্যের জনৈক চক্ষু চিকিৎসক মায়মুনের পুত্র আবদুল্লাহ অসাধারণ সংগঠন ও নেতৃত্বে ইসমাইলীয় মতবাদের ব্যাপক প্রচার কাজ শুরু হয়। তিনি পর্যায়ক্রমে পারস্যের আহওয়াজ, ইরাকের বসরা ও সিরিয়ার সালামিয়াতে প্রচার কাজের কেন্দ্ৰ স্থাপন করে বিভিন্ন স্থানে প্রতিনিধি (দাই) পাঠান। উক্ত দাইরা ছদ্মবেশে রাজনৈতিক মতবাদ প্রচার করতে থাকে। ইবনে মায়মুনের সংবেদনশীল চরিত্র ও তার উদার মতবাদ উত্তর আফ্রিকার বার্বার, কাতামা ও অন্যান্য উপজাতিদের মধ্যে বেশ সাড়া জাগায়। আবদুল্লাহ বিন মায়মুনের পর তার বংশধর হাবিবের পুত্র সাইদ আল-হুসাইন ইসমাইলীয় আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। তার সময় ইতিহাস খ্যাত আবু আবদুল্লাহ আশ-শিয়ীর মতো এক অনন্য সাংগঠনিক শক্তিসম্পন্ন প্রচারক ইসমাইলীয়দের পক্ষে প্রচারণা চালায়। তিনি তিউনিসিয়াকে তার প্রচারের দুর্ভেদ্য ঘাঁটি করে সেখানকার শাসনকর্তা জিয়াদাতুল্লাহর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। ইতোমধ্যে সাইদ আল- হুসাইনকে তিনি সালামিয়া হতে আফ্রিকায় আগমনের আমন্ত্রণ করেন । এ আমন্ত্রণ পেয়ে সাইদ আল-হুসাইন সওদাগরের বেশে আফ্রিকার অভিমুখে যাত্রা করেন। সতর্কতা অবলম্বন সত্ত্বেও তিনি সিজিলমাসা নামক স্থানে ধৃত হয়ে বন্দি হন। আবু আবদুল্লাহ আশ-শিয়ী এ সংবাদ পেয়ে সসৈন্য অগ্রসর হয়ে তাকে শত্রুমুক্ত করেন। পরে ৯০৯ সালে সাইদ আল-হুসাইন রাক্কায় 'ওবায়দুল্লাহ্ আল-মাহদী' উপাধি ধারণ করে আফ্রিকায় ফাতেমি খিলাফত কায়েম করেন ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে X প্রচারকের সাথে ফাতেমি যুগের কোন ব্যক্তির সাদৃশ্য আছে? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর