শেয়ারFacebookWhatsApp

মুঘল সম্রাট আকবরের কর্মকাণ্ডের সাথে তোমার পঠিত কোন ফাতেমি খলিফার কাজের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা কর ।

উত্তর: উদ্দীপকের সম্রাট আকবরের কর্মকাণ্ডের সাথে ফাতেমি খলিফা আল-মুইজের কর্মকাণ্ডের সাদৃশ্য লক্ষ করা যায়।ফাতেমি খলিফা আল মনসুরের মৃত্যুর পর, তার পুত্র আবু তামিম মা'দ আল মুইজ লি দীনিল্লাহ উপাধি ধারণপূর্বক উত্তরাধিকার সূত্র ৯৫২ খ্রিষ্টাব্দে ফাতেমি সিংহাসন লাভ করেন। তিনি খলিফা হওয়ার পর পরই সাম্রাজ্যের সর্বত্র পরিভ্রমণ করে দেশের অবস্থা সম্বন্ধে সম্যক উপলব্ধি করে শান্তি প্রতিষ্ঠায় সুচিন্তিত পরিকল্পনা ও দৃঢ়নীতি গ্রহণ করেন। আল-মুইজের সুদক্ষ' শাসনে এবং বলিষ্ঠ নেতৃত্বে ফাতেমি শক্তি অনেকাংশে বিস্তৃতি লাভ করেছিল। খলিফা প্রথমেই অভ্যন্তরীণ বিবাদ ও গোলযোগ কঠোর হস্তে দমন করে সাম্রাজ্যে, শান্তি-শৃঙ্খলা স্থাপন করেন। তিনি সুশাসনের জন্য সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে এবং প্রদেশগুলোকে জেলায় বিভক্ত করেন। এ প্রদেশ ও জেলাসমূহে তিনি সুযোগ্য কর্মচারী নিয়োগ করেছিলেন। এছাড়া তিনি সৈন্যবাহিনী ও নৌবাহিনীরও সংস্কার সাধন করেন। তার · সুযোগ্য শাসনে উত্তর আফ্রিকা ও মিশর সুখ-সমৃদ্ধির সর্বোচ্চ সোপানে আরোহণ করে ।আলোচ্য উদ্দীপকটিতেও আমরা দেখতে পাই যে, সম্রাট আকবর সুশাসনের জন্য সাম্রাজ্যকে প্রদেশ, বিভাগ, জেলা ও উপজেলায় ভাগ করে সেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রেরণ করেন এবং সেনাবাহিনী ও নৌবাহিনীর সংখ্যা বৃদ্ধি করেন। যা আমরা ফাতেমি খলিফা আল-মুইজের কর্মকাণ্ডের মধ্যে লক্ষ করা যায় ৷

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

মুঘল সম্রাট আকবরের কর্মকাণ্ডের সাথে তোমার পঠিত কোন ফাতেমি খলিফার কা…

উদ্দীপক

মুঘল সম্রাট আকবর সুশাসনের জন্য বিকেন্দ্রীকরণ নীতির ওপর জোর দেন। পুরো সাম্রাজ্যকে তিনি প্রদেশ, বিভাগ, জেলা ও উপজেলায় ভাগ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কেন্দ্র থেকে এসব অফিসে প্রেরণ করেন। তিনি সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করেন এবং সেনাবাহিনী ও নৌবাহিনীর বেতন বৃদ্ধি করেন।

উত্তর

ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠাতার নাম উবায়দুল্লাহ আল মাহদি ।

উত্তর

৯০৯ খ্রিষ্টাব্দে উত্তর আফ্রিকার তিউনিসিয়ায় সর্বপ্রথম ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত হয়। ফাতেমিরা ছিল হযরত আলী (রা.)-এর অনুসারী ও অনুগামী । হযরত আলী (রা.)-এর অনুসারী বা সমর্থকগণ ইতিহাসে 'শিয়া' নামে পরিচিত। ফাতেমিরা নিজেদেরকে হযরত আলী (রা.) এবং তার স্ত্রী ফাতিমা (রা.)-এর বংশধর বলে দাবি করেন । ফাতিমার নামানুসারেই তাদের প্রতিষ্ঠিত খিলাফতকে ফাতেমি খিলাফত বলা হয় ৷

উত্তর

উদ্দীপকের সম্রাট আকবরের কর্মকাণ্ডের সাথে ফাতেমি খলিফা আল-মুইজের কর্মকাণ্ডের সাদৃশ্য লক্ষ করা যায়।ফাতেমি খলিফা আল মনসুরের মৃত্যুর পর, তার পুত্র আবু তামিম মা'দ আল মুইজ লি দীনিল্লাহ উপাধি ধারণপূর্বক উত্তরাধিকার সূত্র ৯৫২ খ্রিষ্টাব্দে ফাতেমি সিংহাসন লাভ করেন। তিনি খলিফা হওয়ার পর পরই সাম্রাজ্যের সর্বত্র পরিভ্রমণ করে দেশের অবস্থা সম্বন্ধে সম্যক উপলব্ধি করে শান্তি প্রতিষ্ঠায় সুচিন্তিত পরিকল্পনা ও দৃঢ়নীতি গ্রহণ করেন। আল-মুইজের সুদক্ষ' শাসনে এবং বলিষ্ঠ নেতৃত্বে ফাতেমি শক্তি অনেকাংশে বিস্তৃতি লাভ করেছিল। খলিফা প্রথমেই অভ্যন্তরীণ বিবাদ ও গোলযোগ কঠোর হস্তে দমন করে সাম্রাজ্যে, শান্তি-শৃঙ্খলা স্থাপন করেন। তিনি সুশাসনের জন্য সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে এবং প্রদেশগুলোকে জেলায় বিভক্ত করেন। এ প্রদেশ ও জেলাসমূহে তিনি সুযোগ্য কর্মচারী নিয়োগ করেছিলেন। এছাড়া তিনি সৈন্যবাহিনী ও নৌবাহিনীরও সংস্কার সাধন করেন। তার · সুযোগ্য শাসনে উত্তর আফ্রিকা ও মিশর সুখ-সমৃদ্ধির সর্বোচ্চ সোপানে আরোহণ করে ।আলোচ্য উদ্দীপকটিতেও আমরা দেখতে পাই যে, সম্রাট আকবর সুশাসনের জন্য সাম্রাজ্যকে প্রদেশ, বিভাগ, জেলা ও উপজেলায় ভাগ করে সেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রেরণ করেন এবং সেনাবাহিনী ও নৌবাহিনীর সংখ্যা বৃদ্ধি করেন। যা আমরা ফাতেমি খলিফা আল-মুইজের কর্মকাণ্ডের মধ্যে লক্ষ করা যায় ৷

উত্তর

উদ্দীপকে বর্ণিত উক্ত ফাতেমি শাসক অর্থাৎ খলিফা আল-মুইজের বিকেন্দ্রীকরণ নীতি, সেনাবাহিনী এবং নৌবাহিনীর সংস্কার বর্তমানকালে অধিক গ্রহণযোগ্য বলে মনে করি । ফাতেমি খলিফা আল-মুইজের বিকেন্দ্রীকরণ নীতি বর্তমানকালে অধিক ফলপ্রসূ বলে আমি মনে করি। কেননা এ বিকেন্দ্রীকরণ নীতি বাস্তবায়ন করে প্রশাসনব্যবস্থার একটি সুষ্ঠু কাঠামো প্রণয়ন করা সম্ভব। যেমন— বেকারত্ব হ্রাস, জীবনমান বৃদ্ধি। তাছাড়া এ নীতির ১ মাধ্যমে বর্তমানে প্রত্যেক প্রদেশ, জেলা ও উপজেলাতে নানাবিধ উন্নয়ন করা যেতে পারে। যেমন— রাস্তাঘাট নির্মাণ, পয়ঃপ্রণালি নির্মাণ ইত্যাদি। এছাড়া বর্তমানে এ নীতি কার্যকর হলে প্রাদেশিক গভর্নর ৭ দ্বারা জনগণের যেকোনো প্রয়োজন অতি দ্রুত মেটানো সম্ভব হবে। এছাড়া খলিফা আল-মুইজের সামরিক ও নৌবাহিনীর সংস্কার বর্তমানে রাষ্ট্রের নিরাপত্তা বিধান, বহিঃশত্রুর মোকাবিলা এবং শান্তি মিশন পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ'। তাই বলা যায় যে, খলিফা আল-মুইজের উপরিউক্ত কর্মকাণ্ডগুলো বর্তমানকালে অধিক ফলপ্রসূ এবং অধিক গ্রহণযোগ্য ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।