'উদ্দীপকের দ্বিতীয় মুহাম্মদের মতো ফাতেমিয় খলিফা আল-মুইজ ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন'— মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় মুহাম্মদের মতো ফাতেমি খলিফা আল মুইজও ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন- মন্তব্যটি যথার্থ। খলিফা আল মুইজ সাম্রাজ্যের সীমা পশ্চিমে আটলান্টিক মহাসাগর থেকে পূর্বে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। তবে তার সর্বশ্রেষ্ঠ কীর্তি হলো মিসর বিজয়। মিসর বিজয় তার জীবনের লক্ষ্য ছিল এবং মিসরকে একটি সমৃদ্ধিশালী অঞ্চলে পরিণত করাই ছিল তার স্বপ্ন। তিনি পূর্বোক্ত খলিফাদের মিসর বিজয়ের ব্যর্থতার বিষয়টি মাথায় রেখে মিসর আক্রমণ করেন এবং বিজয় করেন যা তাকে ইতিহাসে অমর করে রেখেছে। উদ্দীপকে বর্ণিত ২য় মুহাম্মদের কনস্ট্যান্টিনোপল বিজয়ের মধ্যে মুইজের মিসর বিজয়ের প্রতিচ্ছবি লক্ষ করা যায়। উদ্দীপকে বলা হয়েছে, অটোমান সুলতান দ্বিতীয় মুহাম্মদ বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বিজয় করেন এবং সেখানে নিজের রাজধানী স্থাপন করেন। এ বিজয় ২য় মুহাম্মদকে ইতিহাসে বিখ্যাত করে রেখেছে। অনুরূপভাবে ফাতেমি খলিফা আল মুইজও মিসর বিজয় করে ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি ক্ষমতায় আরোহণের পর থেকেই মিসর আক্রমণের সুযোগ খুঁজতে থাকেন। অবশেষে ৯৬৯ খ্রিষ্টাব্দে মিসরে ভয়াবহ রাজনৈতিক গোলযোগ দেখা দিলে, সেখানকার অভিজাত শ্রেণির লোকেরা তাকে মিসর দখলের জন্য আমন্ত্রণ জানান। খলিফা এ আমন্ত্রণ গ্রহণ করে তার বিখ্যাত সেনাপতি জওহরকে বিপুলসংখ্যক সৈন্যসহ মিসর অভিযানে পাঠান। সেনাপতি জওহর বিনা বাধায় ফুস্তাত নগরী দখল করেন। জওহর মিসরে আল কাহিরা বা বিজয়িনী নামে নতুন শহরের নির্মাণ করে একে মিসরের রাজধানীতে পরিণত করেন। এ কাহিরা থেকেই কায়রো শহরের উৎপত্তি। উপরের আলোচনা থেকে বলা যায়, মিসর বিজয় ফাতেমি খিলাফতের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। উদ্দীপকের দ্বিতীয় মুহাম্মদের কনস্টান্টিনোপল বিজয়ের মতো মিসর বিজয়ও খলিফা আল মুইজকে চিরস্মরণীয় করে রেখেছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
'উদ্দীপকের দ্বিতীয় মুহাম্মদের মতো ফাতেমিয় খলিফা আল-মুইজ ইতিহাসে ব…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর