উদ্দীপকে উল্লিখিত শাসক কর্তৃক 'চেতন নগর' রাজ্য জয়ের সাথে ফাতেমি খলিফা আল-মুইজের কোন দেশ বিজয়ের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শাসকের 'চেতন নগর' রাজ্য জয়ের সাথে ফাতেমি খলিফা আল-মুইজের মিসর বিজয়ের মিল রয়েছে। আল-মুইজ ফাতেমি শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। তার রাজনৈতিক বিচক্ষণতা ও অদম্য কর্মদক্ষতার ফলে উত্তর আফ্রিকা ও মিসরে ফাতেমি শাসন সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল। রাজ্য বিস্তারের ক্ষেত্রে তার শ্রেষ্ঠ কৃতিত্ব ছিল মিসর বিজয়। উদ্দীপকেও এ বিজয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, চিম্বুক রাষ্ট্রের শাসক আফনান খুব মেধাবী ও দূরদর্শী। তিনি যেসব রাজ্য বিজয় করেন সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 'চেতন নগর'। আফনানের সেনাপতি সোহরাব রাজ্যটি জয় করে সেখানে একটি সুন্দর নগরী প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে আফনান ঐ রাজ্যে তার রাজধানী স্থানান্তর করেন। একইভাবে সুযোগ্য ফাতেমি খলিফা আল-মুইজ মিসর বিজয়ের মাধ্যমে ইতিহাসে স্মরণীয় হয়েছেন। তার সেনাপতি জওহর ৯৬৯ খ্রিষ্টাব্দে মিসরের তৎকালীন ইখশিদীয় শাসক কাফুরকে পরাজিত করে তা দখল করে নেন। জওহর তৎকালীন মিসরের রাজধানী ফুস্তাতের উপকণ্ঠে 'আল-কাহিরা' (বর্তমান কায়রো) নামে একটি অপূর্বসুন্দর ও মনোরম নগরী নির্মাণ করেন। খলিফা আল-মুইজ এই নতুন নগরীতে ফাতেমি খিলাফতের রাজধানী স্থানান্তর করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের শাসকের চেতন নগর রাজ্য বিজয়ের সাথে ফাতেমি খলিফা আল-মুইজের মিসর বিজয়ের মিল রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শাসক কর্তৃক 'চেতন নগর' রাজ্য জয়ের সাথে ফাতেমি খলি…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর