উদ্দীপকে উল্লিখিত আগন্তুকের সাথে ফাতেমি খিলাফতের কোন ব্যক্তির মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আগন্তুকের সাথে উত্তর আফ্রিকায় ফাতেমি বংশ প্রতিষ্ঠায় ভূমিকা পালনকারী আব্দুল্লাহ আশ শিয়ীর কাজের মিল রয়েছে। পৃথিবীতে এমন কতক সেনাপতি রয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রম আর একাগ্রতায় নতুন নতুন রাজবংশের উত্থান ঘটেছে। আব্দুল্লাহ আশ শিয়ী এ রকমই একজন সেনাপতি। তিনি তার অসাধারণ সাংগঠনিক দক্ষতার মাধ্যমে উত্তর আফ্রিকার সিংহাসনে ওবায়দুল্লাহ আল মাহদীকে অধিষ্ঠিত করতে সক্ষম হয়। উদ্দীপকেও অনুরূপ বিষয় লক্ষণীয়। উদ্দীপকে দেখা যায়, বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপে একজন আগন্তুকের আবির্ভাব হয়। সেখানকার লোকজনের প্রাকৃতিক কিছু বিষয়ে বিশ্বাস পোষণ করার বিষয়টি জানতে পেরে তিনি তেমন কিছু কর্মকাণ্ড করে তাদেরকে নিজের পক্ষে নেন এবং পরবর্তীতে সেখানকার নেতৃত্ব গ্রহণ করে পরিকল্পনামাফিক তার আধ্যাত্মিক নেতাকে এনে ক্ষমতায় অধিষ্ঠিত করেন। একইভাবে আব্দুল্লাহ আশ শিয়ী নয় শতকের শেষের দিকে আফ্রিকায় গমন করেন। কুসংস্কারে বিশ্বাসী এখানকার অধিবাসীদের তিনি ইসমাঈলীয় মতাদর্শে বিশ্বাসী করে তোলেন। দলে দলে জনগণ তার সমর্থকে পরিণত হয়। তিনি উত্তর আফ্রিকার শাসনকর্তা জিয়াদাতুল্লাহকে পরাজিত করে ইসমাঈলীয় সম্প্রদায়ের শাসন প্রতিষ্ঠা করেন। ৯০৯ খ্রিষ্টাব্দে সকল বাধা অতিক্রম করে তিনি তার আধ্যাত্মিক নেতা ওবায়দুল্লাহ আল মাহদীকে সিংহাসনে বসান। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকে বর্ণিত আগন্তুকের সাথে আব্দুল্লাহ আশ শিয়ীর কর্মকাণ্ডই সামঞ্জস্যপূর্ণ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আগন্তুকের সাথে ফাতেমি খিলাফতের কোন ব্যক্তির মিল খ…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর