উক্ত ব্যক্তির চেয়ে সাদৃশ্যপূর্ণ আধ্যাত্মিক ব্যক্তিই কালক্রমে অধিক ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হন- মূল্যায়ন করো।
উত্তর: উক্ত ব্যক্তির তথা আবদুল্লাহ আশ-শিয়ীর চেয়ে সাদৃশ্যপূর্ণ আধ্যাত্মিক নেতা অর্থাৎ ওবায়দুল্লাহ আল মাহদী ফাতেমি বংশের সিংহাসনে বসে অধিক ক্ষমতাশালী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। ওবায়দুল্লাহ আল মাহদী ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠাতা ও প্রথম খলিফা। তিনি ছিলেন পরম সৌভাগ্যবান মানুষ। সৌভাগ্যবশত তিনি আব্দুল্লাহ আশ শিয়ীর মতো একজন অনুসারী পেয়েছিলেন, যার সহায়তায় ৯০৯ খিষ্টাব্দে তিনি উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠায় সক্ষম হন। আল মাহদী সিংহাসনে আরোহণ করে সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। তিনি অত্যন্ত ব্যক্তিত্বপূর্ণ, দূরদর্শী, বুদ্ধিমান, সাহসী এবং উচ্চাভিলাষী শাসক ছিলেন। সিংহাসনে আরোহণ করে তিনি সকল বাধা-বিপত্তি, বিদ্রোহ ও বিশৃঙ্খলা দূর করে তার শাসন ক্ষমতাকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। মাহদী প্রথমে রাক্কাদায় রাজধানী স্থাপন করে কাতামা গোত্রের সাথে সুসম্পর্ক বজায় রেখে নবপ্রতিষ্ঠিত খিলাফতে শান্তি প্রতিষ্ঠা করেন এবং সাম্রাজ্যের সংহতি বজায় রাখতে সচেষ্ট হন। এরপর সাম্রাজ্যকে নিষ্কণ্টক ও শঙ্কামুক্ত করতে তিনি আবু আবদুল্লাহ এবং ভাই আবুল আব্বাসকে হত্যা করেন। যদিও তারা ফাতেমি বংশের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরবর্তীকালে ৯১৬-৯২০ খ্রিস্টাব্দে মাহদী কায়রোয়ানের ১৬ মাইল দক্ষিণ-পূর্বে মাহদীয়া নগর প্রতিষ্ঠা করে নতুন রাজধানী স্থাপন করেন। সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করে মাহদী সিসিলি, মাল্টা, কর্সিকা ইত্যাদি দ্বীপে প্রভুত্ব কায়েম করেন এবং সার্ভিনিয়ায় নৌ অভিযান চালান। তিনি ইদ্রিসি রাজ্য জয় করেন এবং লিবিয়া ও মৌরিতানিয়ার অনেক স্থান দখল করেন। উমর বিন হাফসুনের সাথে যোগাযোগ করে মাহদী স্পেন জয়েরও চেষ্টা করেন। তার এসব কর্মকাণ্ডই প্রমাণ করে যে, তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বেশ ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন। পরিশেষে বলা যায়, উত্তর আফ্রিকায় মাহদীর শাসন শৃঙ্খলা স্থাপন, সুরক্ষিত রাজধানী স্থাপন এবং বলিষ্ঠ বৈদেশিক নীতি গ্রহণ ফাতেমি বংশকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত ব্যক্তির চেয়ে সাদৃশ্যপূর্ণ আধ্যাত্মিক ব্যক্তিই কালক্রমে অধিক ক…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর