উদ্দীপকে '?' স্থানে যে বংশ প্রতিষ্ঠার ইঙ্গিত করা হয়েছে সেই বংশের নামকরণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে '?' স্থানে উত্তর আফ্রিকার ফাতেমি বংশ প্রতিষ্ঠার ইঙ্গিত করা হয়েছে। উবায়দুল্লাহ আল-মাহদীর নেতৃত্বে ৯০৯ খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকায় প্রতিষ্ঠিত শিয়া খিলাফতের খলিফারা 'ফাতেমি' নামে পরিচিত। তাদের এরূপ নামকরণের কারণ এ বংশের খলিফারা নিজেদের ইসলামের চতুর্থ খলিফা ও মহানবি (সা.)-এর জামাতা হযরত আলী (রা.) এবং তার স্ত্রী বিবি ফাতেমা (রা.)-এর বংশধর হিসেবে দাবি করেন। মুসলমানদের মধ্যে একটি দল খিলাফতে মহানবি (সা.)-এর ও জামাতা হযরত আলী (রা.)-এর বৈধ অধিকারের দাবি করেন। এভাবে খিলাফতে হযরত আলী (রা.)-এর দাবির সমর্থনে মুসলমানদের মধ্যে যে দলের উদ্ভব ঘটে ইতিহাসে তারা 'আলাবি' বা 'শিয়াতুল মালী' সংক্ষেপে 'শিয়া' নামে পরিচিত। পরবর্তী পর্যায়ে ইমামত ও রাজনৈতিক নেতৃত্ব ও আদর্শগত মতপার্থক্যের কারণে শিয়া সম্প্রদায় দুটি প্রধান উপদলে বিভক্ত হয়ে পড়ে। যেমন- ১. ইসনা আশারিয়া বা দ্বাদশ ইমামে বিশ্বাসী শিয়া দল এবং ২. ইসমাঈলীয়া বা সপ্তম ইমামে বিশ্বাসী শিয়া দল। মূলত যষ্ঠ ইমাম জাফর আল সাদিকের মৃত্যুর পর সপ্তম ও দ্বাদশ ইমামে শিয়ারা বিভক্ত হয়ে পড়ে। শিয়াদের ইসমাঈলীয় বা সপ্তম ইমামে বিশ্বাসী উপদলটিই পরবর্তীতে উবায়দুল্লাহ আল-মাহদীর নেতৃত্বে ৯০৯ খ্রিস্টাব্দে বাগদাদের সুন্নি আব্বাসীদের প্রতিদ্বন্দ্বী হিসেবে উত্তর আফ্রিকায় একটি শিয়া খিলাফত প্রতিষ্ঠা করেন। তারা নিজেদের নবি কন্যা হযরত ফাতেমা (রা.)-এর বংশধর হিসেবে দাবি করায় তাদের প্রতিষ্ঠিত খিলাফতটিই ইতিহাসে 'ফাতেমি খিলাফত' নামে পরিচিত।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে '?' স্থানে যে বংশ প্রতিষ্ঠার ইঙ্গিত করা হয়েছে সেই বংশের না…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর