'ক' চিহ্নিত স্থানের শাসকের চরিত্রের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের ক চিহ্নিত স্থানের শাসক হলেন ফাতেমি খলিফা আল আজিজ। খলিফা আল-আজিজ অত্যন্ত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। কঠোরতার চেয়ে কোমলতা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল। এ প্রসঙ্গে আমির আলী বলেন, "বর্ণিত আছে, তিনি সদাশয়, সাহসী, জ্ঞানী উদার এবং শাস্তিদানের ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমাপ্রবণ ছিলেন। তিনি বিদ্রোহী নেতা হাফতাকিনকে কোনো শাস্তি না দিয়ে বরং তাকে তুর্কি বাহিনীর প্রধান করেন। এতে করে তার চরিত্রের মহত্ত্বের দিকটি ফুটে ওঠে। তিনি ইহুদি ও খ্রিস্টানদের সাথেও সদয় আচরণ করেন। তিনি এক খ্রিষ্টান মহিলাকে বিবাহ করে ধর্ম নিরপেক্ষতার এক অপূর্ব নিদর্শন স্থাপন করেন। ঐতিহাসিক লেনপুল বলেন, "বিশাল হৃদয়, সাহসী, কমলীয়, লোহিত কেশধারী, নীল চক্ষুবিশিষ্ট ব্যক্তিত্ব, আরবদের ভীতির সঞ্চারকারী দক্ষ শিকারী, অকুতোভয় সেনাপতি, সমঝোতায় বিশ্বাসী, শাস্তিদানের ক্ষমতা থাকলেও ক্ষমাকারী এবং রক্তপাত এড়িয়ে শান্তি প্রতিষ্ঠাকামী আল আজিজ।" সর্বশেষে বলা যায় যে, তিনি এক উজ্জ্বল চরিত্রের অধিকারী ছিলেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
'ক' চিহ্নিত স্থানের শাসকের চরিত্রের বর্ণনা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর