উদ্দীপকে উল্লিখিত শাসকের চরিত্র পাঠ্যবইয়ের কোন শাসকের চরিত্রকে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শাসকের চরিত্র পাঠ্যবইয়ের উবায়দুল্লাহ আল-মাহদির চরিত্রকে ইঙ্গিত করেছে। উবায়দুল্লাহ আল-মাহদি ৯০৯ খ্রিষ্টাব্দে আগলাবীয় রাজধানী রাকাদায় নবপ্রতিষ্ঠিত ফাতেমি খিলাফতের সূচনা করেন। আল মনসুরের মতো তিনি আব্দুল্লাহকে হত্যা করে ফাতেমি খিলাফত কণ্টকমুক্ত করেন। তিনি আগলাবি শাসনাধীন সিসিলি, মাল্টা, কর্সিকা প্রভৃতি দ্বীপ দখল করেন এবং সার্ভিনিয়ায় নৌ আক্রমণ পরিচালনা করেন। ৯১৪ খ্রিস্টাব্দে তিনি আলেকজান্দ্রিয়া দখল করেন। এর ফলে তার রাজ্যসীমা মরক্কো হতে মিশর পর্যন্ত বিস্তার লাভ করে। তিনি উমর বিন হাফসুনের সাথে যোগাযোগ স্থাপন করে স্পেন জয়ের চেষ্টা করেন। ৯১৬-২০ খ্রিষ্টাব্দে তিনি কায়রোয়ানের ১৬ মাইল দক্ষিণ-পূর্বে মাহদিয়া নগর নামে একটি নগর স্থাপন করে সেখানে রাজধানী স্থানান্তর করেন। তার ঐতিহাসিক রাজত্বকাল ছিল দীর্ঘ ২৬ বছর। তিনি বলিষ্ঠ বৈদেশিক নীতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ফাতেমি বংশকে দৃঢ় ভিত্তির ওপর স্থাপন করেন। আলোচ্য উদ্দীপকে বর্ণিত আব্দুল্লাহ বিন যুবায়ের দীর্ঘ ২৬ বছরের রাজত্বকাল এবং রাজবংশকে প্রতিষ্ঠিত করতে গৃহীত পদক্ষেপসমূহ নিঃসন্দেহে উবায়দুল্লাহ আল-মাহদীর শাসনকে ইঙ্গিত করেছে বলা যায়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শাসকের চরিত্র পাঠ্যবইয়ের কোন শাসকের চরিত্রকে ইঙ্গ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর