শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর উক্ত শাসকই তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা? মতামত দাও।

উত্তর: আমি মনে করি, উবায়দুল্লাহ আল-মাহদিই ছিলেন তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। আল-মাহদির খিলাফতকাল পর্যালোচনা করলে এ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। উবায়দুল্লাহ আল-মাহদি ছিলেন ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠাতা। ৯০৯ খ্রিষ্টাব্দে উত্তর আফ্রিকার তিউনিশিয়ায় তিনিই সর্বপ্রথম ফাতেমি খিলাফতের গোড়াপত্তন করেন। অতঃপর ৯০৯ থেকে ৯৩৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত দীর্ঘ ২৬ বছর দক্ষতার সাথে উত্তর আফ্রিকা শাসন করেন এবং ফাতেমি রাজবংশ সুপ্রতিষ্ঠিত করেন। ইমাম উবায়দুল্লাহ আল-মাহদি প্রকৃতই আলী (রা.) ও ফাতিমা (রা.)-এর বংশধর ছিলেন কিনা সে বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকলেও তার সুযোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে এ খিলাফত বিস্তার লাভ করে। খিলাফতের প্রয়োজনে তিনি ৯১৬-২০ খ্রিস্টাব্দে মাহদিয়া নগর স্থাপন করেন এবং সেখানে রাজধানী স্থানান্তর করেন। ফাতেমি। খিলাফতের বিরুদ্ধে বিভিন্ন সময়ে গড়ে ওঠা বিদ্রোহগুলো দক্ষতার সাথে দমন এবং রাজ্যসীমার বিস্তার তার রাজবংশকে একটি দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করায়। মাহদি কর্তৃক ফাতেমি বংশ প্রতিষ্ঠিত হওয়ার পর ১০০ বছরের মধ্যে তার বা তার উত্তরাধিকারীদের বংশ পরিচয় সম্পর্কে কোনো সন্দেহ দেখা দেয়নি শুধুমাত্র তার শাসন দক্ষতার কারণে। বলিষ্ঠ বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতি প্রণয়নের মাধ্যমে ফাতেমি খিলাফতকে স্থায়িত্বদানের জন্য তাকে তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

তুমি কি মনে কর উক্ত শাসকই তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা? মতামত দাও।

উদ্দীপক

আব্দুল খালেক ৯০৯ খ্রিস্টাব্দে জয়নগরে ধর্মভিত্তিক একটি রাজবংশ। প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এ বংশকে কণ্টকমুক্ত করার জন্য সম্ভাব্য সকল প্রতিদ্বন্দ্বীকে নির্মূল করেন। সুদীর্ঘ ২৬ বছরের রাজত্বকালে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নিজ প্রতিষ্ঠিত বংশকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। [ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা]

উত্তর

আল মুইজ ছিলেন উত্তর আফ্রিকার ফাতেমি খিলাফতের ৪র্থ খলিফা।

উত্তর

বাগদাদের 'বায়তুল হিকমা'র অনুকরণে মিশরের কায়রোতে ফাতেমি খলিফা আল হাকিম কর্তৃক ১০০৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জ্ঞান- বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানই হলো 'দারুল হিকমা' বা বিজ্ঞানভবন। এ বিদ্যালয়ে প্রধান শিক্ষণীয় বিষয়সমূহের মধ্যে ছিল জ্যোতিষশাস্ত্র, চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ প্রভৃতি। এর পাশে একটি লাইব্রেরিও প্রতিষ্ঠা। করা হয়। পরবর্তীকালে এ বিদ্যালয় শিয়া মতাবলম্বীদের শিক্ষার কেন্দ্ররূপে পরিণত হয় এবং এতে শিয়া শিক্ষাদীক্ষা ও রীতিনীতি বিশেষভাবে প্রভাব বিস্তার করে।

উত্তর

উদ্দীপকের শাসকের চরিত্র পাঠ্যবইয়ের উবায়দুল্লাহ আল-মাহদির চরিত্রকে ইঙ্গিত করেছে। উবায়দুল্লাহ আল-মাহদি ৯০৯ খ্রিষ্টাব্দে আগলাবীয় রাজধানী রাকাদায় নবপ্রতিষ্ঠিত ফাতেমি খিলাফতের সূচনা করেন। আল মনসুরের মতো তিনি আব্দুল্লাহকে হত্যা করে ফাতেমি খিলাফত কণ্টকমুক্ত করেন। তিনি আগলাবি শাসনাধীন সিসিলি, মাল্টা, কর্সিকা প্রভৃতি দ্বীপ দখল করেন এবং সার্ভিনিয়ায় নৌ আক্রমণ পরিচালনা করেন। ৯১৪ খ্রিস্টাব্দে তিনি আলেকজান্দ্রিয়া দখল করেন। এর ফলে তার রাজ্যসীমা মরক্কো হতে মিশর পর্যন্ত বিস্তার লাভ করে। তিনি উমর বিন হাফসুনের সাথে যোগাযোগ স্থাপন করে স্পেন জয়ের চেষ্টা করেন। ৯১৬-২০ খ্রিষ্টাব্দে তিনি কায়রোয়ানের ১৬ মাইল দক্ষিণ-পূর্বে মাহদিয়া নগর নামে একটি নগর স্থাপন করে সেখানে রাজধানী স্থানান্তর করেন। তার ঐতিহাসিক রাজত্বকাল ছিল দীর্ঘ ২৬ বছর। তিনি বলিষ্ঠ বৈদেশিক নীতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ফাতেমি বংশকে দৃঢ় ভিত্তির ওপর স্থাপন করেন। আলোচ্য উদ্দীপকে বর্ণিত আব্দুল্লাহ বিন যুবায়ের দীর্ঘ ২৬ বছরের রাজত্বকাল এবং রাজবংশকে প্রতিষ্ঠিত করতে গৃহীত পদক্ষেপসমূহ নিঃসন্দেহে উবায়দুল্লাহ আল-মাহদীর শাসনকে ইঙ্গিত করেছে বলা যায়।

উত্তর

আমি মনে করি, উবায়দুল্লাহ আল-মাহদিই ছিলেন তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। আল-মাহদির খিলাফতকাল পর্যালোচনা করলে এ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। উবায়দুল্লাহ আল-মাহদি ছিলেন ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠাতা। ৯০৯ খ্রিষ্টাব্দে উত্তর আফ্রিকার তিউনিশিয়ায় তিনিই সর্বপ্রথম ফাতেমি খিলাফতের গোড়াপত্তন করেন। অতঃপর ৯০৯ থেকে ৯৩৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত দীর্ঘ ২৬ বছর দক্ষতার সাথে উত্তর আফ্রিকা শাসন করেন এবং ফাতেমি রাজবংশ সুপ্রতিষ্ঠিত করেন। ইমাম উবায়দুল্লাহ আল-মাহদি প্রকৃতই আলী (রা.) ও ফাতিমা (রা.)-এর বংশধর ছিলেন কিনা সে বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকলেও তার সুযোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে এ খিলাফত বিস্তার লাভ করে। খিলাফতের প্রয়োজনে তিনি ৯১৬-২০ খ্রিস্টাব্দে মাহদিয়া নগর স্থাপন করেন এবং সেখানে রাজধানী স্থানান্তর করেন। ফাতেমি। খিলাফতের বিরুদ্ধে বিভিন্ন সময়ে গড়ে ওঠা বিদ্রোহগুলো দক্ষতার সাথে দমন এবং রাজ্যসীমার বিস্তার তার রাজবংশকে একটি দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করায়। মাহদি কর্তৃক ফাতেমি বংশ প্রতিষ্ঠিত হওয়ার পর ১০০ বছরের মধ্যে তার বা তার উত্তরাধিকারীদের বংশ পরিচয় সম্পর্কে কোনো সন্দেহ দেখা দেয়নি শুধুমাত্র তার শাসন দক্ষতার কারণে। বলিষ্ঠ বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতি প্রণয়নের মাধ্যমে ফাতেমি খিলাফতকে স্থায়িত্বদানের জন্য তাকে তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

তুমি কি মনে কর উক্ত শাসকই তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা? মতামত দাও। | Prosthuti