'খ' চিহ্নিত স্থানের শাসক নিঃসন্দেহে জ্ঞান-বিজ্ঞানের একজন শ্রেষ্ঠ পৃষ্ঠপোষক। মতামতটি ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের 'খ' চিহ্নিত স্থানের শাসক ছিলেন ফাতেমি খলিফা আল হাকিম। খলিফা আল হাকিম ছিলেন নিঃসন্দেহে জ্ঞান-বিজ্ঞানের একজন শ্রেষ্ঠ পৃষ্ঠপোষক উদ্ভট মনোভাবাপন্ন শাসক হলেও তিনি জ্ঞান-বিজ্ঞানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। তিনি মিশর ও সিরিয়ার বহু মসজিদ, স্কুল, কলেজ, মাদ্রাসা ও মান মন্দির নির্মাণ করেছিলেন। তার প্রধান কীর্তি হলো— ১০০৫ খ্রিষ্টাব্দে দারুল হিকমা বা বিজ্ঞান ভবন প্রতিষ্ঠা, যা বাগদাদের বায়তুল হিকমার অনুকরণে নির্মিত হয়েছিল। এখানে শিয়া 1 ধর্ম বিষয়ে আলোচনা ও গবেষণা ছাড়াও জ্ঞান-বিজ্ঞানের নানা শাখার অনেক পুস্তক সংগৃহীত ছিল। দেশ-বিদেশের বহু জ্ঞানী ও পণ্ডিত এখানে আলোচনায় বসতেন। ইবনে খালদুনের মতে, তিনি নক্ষত্র পর্যবেক্ষণ করার জন্য অথবা উপাসনার জন্য সেখানে যেতেন । ১০২১ খ্রিস্টাব্দের ১৩ ফেব্রুয়ারি রাত্রিতে তিনি সেখানে গমন করে আর ফিরে আসেননি। এক কথায় ফাতেমি খলিফা আল হাকিম ছিলেন জ্ঞান-বিজ্ঞানের পরম পৃষ্ঠপোষক। ইতিহাসে তার গৃহীত পদক্ষেপসমূহ । জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে চিরস্মরণীয় হয়ে আছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
'খ' চিহ্নিত স্থানের শাসক নিঃসন্দেহে জ্ঞান-বিজ্ঞানের একজন শ্রেষ্ঠ পৃ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর