উদ্দীপকে উল্লিখিত শাসকের চরিত্র পাঠ্যবইয়ের কোন শাসকের চরিত্রকে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শাসকের চরিত্র পাঠ্যবইয়ের উবায়দুল্লাহ আল-মাহদির চরিত্রকে ইঙ্গিত করেছে। উবায়দুল্লাহ আল-মাহদি ৯০৯ খ্রিষ্টাব্দে আগলাবীয় রাজধানী রাকাদায় নবপ্রতিষ্ঠিত ফাতেমি খিলাফতের সূচনা করেন। আল মনসুরের মতো তিনি আব্দুল্লাহকে হত্যা করে ফাতেমি খিলাফত কণ্টকমুক্ত করেন । তিনি আগলাবি শাসনাধীন সিসিলি, মাল্টা, কর্সিকা প্রভৃতি দ্বীপ দখল করেন এবং সার্ডিনিয়ায় নৌ আক্রমণ পরিচালনা করেন । ৯১৪ খ্রিষ্টাব্দে তিনি আলেকজান্দ্রিয়া দখল করেন। এর ফলে তার রাজ্যসীমা মরক্কো হতে মিশর পর্যন্ত বিস্তার লাভ করে। তিনি উমর বিন হাফসুনের সাথে যোগাযোগ স্থাপন করে স্পেন জয়ের চেষ্টা করেন। ৯১৬-২০ খ্রিষ্টাব্দে তিনি কায়রোয়ানের ১৬ মাইল দক্ষিণ-পূর্বে মাহদিয়া নগর নামে একটি নগর স্থাপন করে সেখানে রাজধানী স্থানান্তর করেন ৷ : তার ঐতিহাসিক রাজত্বকাল ছিল দীর্ঘ ২৬ বছর। তিনি বলিষ্ঠ বৈদেশিক নীতি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ফাতেমি বংশকে দৃঢ় ভিত্তির ওপর স্থাপন করেন । আলোচ্য উদ্দীপকে বর্ণিত আব্দুল্লাহ বিন যুবায়ের দীর্ঘ ২৬ বছরের রাজত্বকাল এবং রাজবংশকে প্রতিষ্ঠিত করতে গৃহীত পদক্ষেপসমূহ নিঃসন্দেহে উবায়দুল্লাহ আল-মাহদীর শাসনকে ইঙ্গিত করেছে বলা যায় ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শাসকের চরিত্র পাঠ্যবইয়ের কোন শাসকের চরিত্রকে ইঙ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর