উদ্দীপকে কোন মসজিদের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যে মসজিদের কথা বলা হয়েছে। তা খলিফা আল- মুইজের সম্মতিক্রমে খলিফার প্রাসাদের দক্ষিণে বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.)-এর কন্যা হযরত ফাতেমা (রা.)-এর স্মৃতি স্মরণে খলিফার প্রধান সেনাপতি জওহরের সার্বিক তত্ত্বাবধানে এ মসজিদ নির্মিত হয়। এর নামকরণ হয় আল জামিউল আজহার। 'আল আজহার' শব্দের অর্থ বিখ্যাত বা জমকালো। অনেক ঐতিহাসিকের মতে, মসজিদটির নামকরণের সাথে হযরত ফাতেমা (রা.)-এর স্মৃতি স্মরণ করা হয়েছে। শুরুতে এর নাম ছিল জামি আল মুনছুরিয়া। কায়রো শহরে এটিই ছিল প্রথম জামে মসজিদ। ৪ এপ্রিল ৯৭০ সালের শুক্রবারে মসজিদটিতে জুমার নামাজ আদায় করা হয়। অল্প সময়ের মধ্যেই শিয়াদের মধ্যে মসজিদটির গুরুত্ব, পরিচিতি ছড়িয়ে পড়ে। মসজিদটিকে কেন্দ্র করে শিয়াদের ধর্মচর্চা শুরু হয়। ফলে স্বল্প সময়ের মধ্যে মসজিদটি একটি বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনে সক্ষম হয়। পরবর্তীতে ৯৮৯ খ্রিস্টাব্দে আবুল কারামের পরামর্শে শিক্ষানুরাগী খলিফা আল-আজিজ মসজিদ ক্যাম্পাসের সাথে মহাবিদ্যালয় স্থাপন করেন। ফলে মসজিদটিতে একটি নতুন মাত্রা যুক্ত হয়। আবু ইয়াকুব এ মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ মনোনীত হন। পবিত্র কুরআন ও হাদিসের ঐতিহ্যগতভাবে গুরুত্বপ্রাপ্ত শ্রেষ্ঠতম রূপসমূহ এ বিশ্ববিদ্যালয়ে গুরুত্বের সাথে পাঠদান করা হতো। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ছিলেন নিজ নিজ বিষয় বা বিভাগের সুপন্ডিত।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে কোন মসজিদের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর