শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন জিনিসটিকে আল-হাকিমের অনবদ্য সৃষ্টি বলে আখ্যায়িত করা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে দারুল হিকমাকে আল-হাকিমের অনবদ্য সৃষ্টি বলে আখ্যায়িত করেছেন। তিনি ৩৯৫ হিজরি/১০০৫ খ্রিস্টাব্দে কায়রো নগরীতে এটি প্রতিষ্ঠা করেন। আল হাকিম দারুল হিকমা পরিচালনার জন্য একটি তহবিল গঠন করেন। পান্ডুলিপি তৈরি করা, বইপত্র বাঁধাই করা ও প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের জন্য ২৫৭ দিনার খরচ করা হতো। প্রতিষ্ঠানটির কর্মচারী নিয়োগ, সাজসজ্জাকরণ ও বইয়ের সংখ্যা সম্পর্কে Wikipedia-তে একটি চমৎকার বিবরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে চূড়ান্তভাবে সুসজ্জিতকরণের আগে জনসাধারণের জন্য এর দরজা উন্মুক্ত করা হয়নি। উদ্বোধনের পর জনসাধারণের যে কেউ দারুল হিকমায় জ্ঞানার্জন করতে পারত। পাঠক বই খুঁজে না পেলে কর্মচারী বই খুঁজে পেতে তাকে সাহায্য করত। জ্ঞানার্জনে উৎসাহ দিতে লিখন সামগ্রী বিনামূল্যে পাঠককে দেওয়া হতো। প্রতি সপ্তাহের সোমবার ও বুধবার এ প্রতিষ্ঠানের প্রধান কাজী ইসমাইলী তত্ত্ব আলোচনার জন্য সভা আহ্বান করতেন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর একটি ড্রেস কোড মেনে চলতে হতো। পোশাকের রং ছিল সাদা। দারুল হিকমার একটি গুরুত্বপূর্ণ শাখা ছিল লাইব্রেরি। বিভিন্ন সময় থেকে এ লাইব্রেরি বা গ্রন্থাগারে প্রায় দুই লাখ বই সংগৃহীত হয়। বহু দুর্লভ গ্রন্থ এখানে ছিল। খলিফা আল হাকিম জ্যোতির্বিদ্যার প্রতি ভীষণ আগ্রহী ছিলেন। তিনি একটি মানমন্দিরও প্রতিষ্ঠা করেন। ফাতেমি সভ্যতায় দারুল হিকমার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেসময় এ প্রতিষ্ঠানই কায়রোর প্রকৃত সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। এখানে পাঠকগণ বিভিন্ন সদগুণে গুণান্বিত ছিল।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে কোন জিনিসটিকে আল-হাকিমের অনবদ্য সৃষ্টি বলে আখ্যায়িত করা হয়…

উদ্দীপক

খলিফা আল মুইজের সম্মতিক্রমে খলিফার প্রসাদের দক্ষিণে বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.)-এর কন্যা, হযরত ফাতেমা (রা.)-এর স্মৃতি স্মরণে খলিফার প্রধান সেনাপতি জওহরের সার্বিক তত্ত্বাবধানে একটি মসজিদ নির্মাণ করেন। এটি নির্মাণের মাধ্যমের ফাতেমি। খিলাফতে বৌদ্ধিক ও সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়েছিল। ফাতেমি খলিফা আল-হাকিমের আর একটি অনবদ্য সৃষ্টি হলো দারুল হিকমা।

উত্তর

খলিফা আল-মুইজের প্রধানমন্ত্রী জওহর।

উত্তর

কায়রো নগরীর প্রতিষ্ঠা ফাতেমিদের একক ও শ্রেষ্ঠ কীর্তি। মধ্যযুগের মুসলিম বিশ্বে শিক্ষা-সংস্কৃতির কেন্দ্র হিসেবে কায়রো নগরী বাগদাদ ও কর্ডোভা নগরীর সমপর্যায়ের ছিল। তখন কায়রো ছিল। উত্তর আফ্রিকার জ্ঞান-বিজ্ঞানের বাতিঘর। চতুর্থ ফাতেমি খলিফা আল মুইজের সেনাপতি জওহর ৯৬৯ খ্রিস্টাব্দে মিশর জয় করেন এবং কায়রোকে রাজধানী উপযোগী করে নির্মাণ করেন। ৯৭৩ খ্রিস্টাব্দে কায়রো রাজধানীর মর্যাদা লাভ করে।

উত্তর

উদ্দীপকে যে মসজিদের কথা বলা হয়েছে। তা খলিফা আল- মুইজের সম্মতিক্রমে খলিফার প্রাসাদের দক্ষিণে বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.)-এর কন্যা হযরত ফাতেমা (রা.)-এর স্মৃতি স্মরণে খলিফার প্রধান সেনাপতি জওহরের সার্বিক তত্ত্বাবধানে এ মসজিদ নির্মিত হয়। এর নামকরণ হয় আল জামিউল আজহার। 'আল আজহার' শব্দের অর্থ বিখ্যাত বা জমকালো। অনেক ঐতিহাসিকের মতে, মসজিদটির নামকরণের সাথে হযরত ফাতেমা (রা.)-এর স্মৃতি স্মরণ করা হয়েছে। শুরুতে এর নাম ছিল জামি আল মুনছুরিয়া। কায়রো শহরে এটিই ছিল প্রথম জামে মসজিদ। ৪ এপ্রিল ৯৭০ সালের শুক্রবারে মসজিদটিতে জুমার নামাজ আদায় করা হয়। অল্প সময়ের মধ্যেই শিয়াদের মধ্যে মসজিদটির গুরুত্ব, পরিচিতি ছড়িয়ে পড়ে। মসজিদটিকে কেন্দ্র করে শিয়াদের ধর্মচর্চা শুরু হয়। ফলে স্বল্প সময়ের মধ্যে মসজিদটি একটি বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনে সক্ষম হয়। পরবর্তীতে ৯৮৯ খ্রিস্টাব্দে আবুল কারামের পরামর্শে শিক্ষানুরাগী খলিফা আল-আজিজ মসজিদ ক্যাম্পাসের সাথে মহাবিদ্যালয় স্থাপন করেন। ফলে মসজিদটিতে একটি নতুন মাত্রা যুক্ত হয়। আবু ইয়াকুব এ মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ মনোনীত হন। পবিত্র কুরআন ও হাদিসের ঐতিহ্যগতভাবে গুরুত্বপ্রাপ্ত শ্রেষ্ঠতম রূপসমূহ এ বিশ্ববিদ্যালয়ে গুরুত্বের সাথে পাঠদান করা হতো। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ছিলেন নিজ নিজ বিষয় বা বিভাগের সুপন্ডিত।

উত্তর

উদ্দীপকে দারুল হিকমাকে আল-হাকিমের অনবদ্য সৃষ্টি বলে আখ্যায়িত করেছেন। তিনি ৩৯৫ হিজরি/১০০৫ খ্রিস্টাব্দে কায়রো নগরীতে এটি প্রতিষ্ঠা করেন। আল হাকিম দারুল হিকমা পরিচালনার জন্য একটি তহবিল গঠন করেন। পান্ডুলিপি তৈরি করা, বইপত্র বাঁধাই করা ও প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের জন্য ২৫৭ দিনার খরচ করা হতো। প্রতিষ্ঠানটির কর্মচারী নিয়োগ, সাজসজ্জাকরণ ও বইয়ের সংখ্যা সম্পর্কে Wikipedia-তে একটি চমৎকার বিবরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে চূড়ান্তভাবে সুসজ্জিতকরণের আগে জনসাধারণের জন্য এর দরজা উন্মুক্ত করা হয়নি। উদ্বোধনের পর জনসাধারণের যে কেউ দারুল হিকমায় জ্ঞানার্জন করতে পারত। পাঠক বই খুঁজে না পেলে কর্মচারী বই খুঁজে পেতে তাকে সাহায্য করত। জ্ঞানার্জনে উৎসাহ দিতে লিখন সামগ্রী বিনামূল্যে পাঠককে দেওয়া হতো। প্রতি সপ্তাহের সোমবার ও বুধবার এ প্রতিষ্ঠানের প্রধান কাজী ইসমাইলী তত্ত্ব আলোচনার জন্য সভা আহ্বান করতেন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর একটি ড্রেস কোড মেনে চলতে হতো। পোশাকের রং ছিল সাদা। দারুল হিকমার একটি গুরুত্বপূর্ণ শাখা ছিল লাইব্রেরি। বিভিন্ন সময় থেকে এ লাইব্রেরি বা গ্রন্থাগারে প্রায় দুই লাখ বই সংগৃহীত হয়। বহু দুর্লভ গ্রন্থ এখানে ছিল। খলিফা আল হাকিম জ্যোতির্বিদ্যার প্রতি ভীষণ আগ্রহী ছিলেন। তিনি একটি মানমন্দিরও প্রতিষ্ঠা করেন। ফাতেমি সভ্যতায় দারুল হিকমার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেসময় এ প্রতিষ্ঠানই কায়রোর প্রকৃত সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। এখানে পাঠকগণ বিভিন্ন সদগুণে গুণান্বিত ছিল।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে কোন জিনিসটিকে আল-হাকিমের অনবদ্য সৃষ্টি বলে আখ্যায়িত করা হয়… | Prosthuti