উদ্দীপকে উল্লিখিত সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাস ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সাম্রাজ্যটিতে ফাতেমি বংশের কথা বলা হয়েছে। বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.)-এর কন্যা হযরত ফাতেমা (রা.) এবং হযরত আলী (রা.)-এর বংশধরদের ফাতেমি হিসেবে অভিহিত করা হয়। নবম শতাব্দীর শেষের দিকে উত্তর আফ্রিকায় ফাতেমি আন্দোলন জোরদার হয়। আব্দুল্লাহ বিন মাহমুদ শিয়াদের সুসংগঠিত করে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা করেন। তাঁর মৃত্যুর পর আবু আব্দুল্লাহ ফাতেমি খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে অসামান্য ভূমিকা পালন করেন। মূলত তিনিই ছিলেন ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠাতা। আবু আব্দুল্লাহ আশশিয়ী উবায়দুল্লাহ আল-মাহদীকে ফাতেমি খিলাফতের প্রথম খলিফা হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত করান। জনমত গঠনের কৌশল হিসেবে ইমাম মাহদীর আগমনের কথা বলেন। বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণনামতে, কিয়ামতের আগে পৃথিবীতে ইমাম মাহদী আগমন করবেন এবং লোকজনকে আল্লাহর পথে আহ্বান করবেন। তিনি শাসক হিসেবে জনগণকে সুশাসন দান করবেন। ইমাম মাহদীর আগমনের কথা প্রচার করে তিনি উত্তর আফ্রিকায় একটি বিশাল জনগোষ্ঠীকে নিজের নিয়ন্ত্রণে আনেন। এরপর তিনি উবায়দুল্লাহ আল মাহদীকে উত্তর আফ্রিকায় আগমনের আহ্বান জানান। উবায়দুল্লাহ আল মাহদীকে তিনি ইমাম মাহদী হিসেবে পরিচয় দেন। জনগণ সরল বিশ্বাসে তাকে ইমাম মাহদী হিসেবে গ্রহণ করেন এবং তার পক্ষে প্রয়োজনে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন। এরই ধারাবাহিকতায় তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি ৯০৯ খ্রিস্টাব্দে আগলাবীয় বংশের শাসনকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করেন। এ বংশের শাসক খলিফা আল মুইজ ৯৬৯ খ্রিস্টাব্দে মিশরকে উত্তর আফ্রিকার সাথে যুক্ত করে দেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাস ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর