পরবর্তী শাসকদের অযোগ্যতা ও দুর্বলতার কারণেও সাম্রাজ্য দ্রুত পতনের দিকে ধাবিত হয়- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: ফাতেমি খলিফাদের দুর্বল ও অযোগ্য শাসনব্যবস্থার ফলে। ফাতেমি খিলাফত দ্রুত পতনের দিকে ধাবিত হয়। ঐতিহাসিক ইবনে খালদুনের মতে একটা রাজবংশের উত্থানের পর বড়জোর একশ বছর তার কর্মশক্তি ও শৌর্যবীর্য বজায় থাকে। অতঃপর তার অবনতি ও বিলোপের পালা শুরু হয় ফাতেমি বংশও প্রকৃতির এ নিয়মকে উপেক্ষা করতে পারেনি। খলিফা আল হাকিমের শাসনকাল থেকে এর ক্রমাবনতি পথ প্রশস্ত হয়। তবে এর প্রকৃত ক্রমাবনতি শুরু হয় আল জাহিরের ক্ষমতা গ্রহণের পর থেকে। আল হাকিমের মৃত্যুর পর যারা পর্যায়ক্রমে ফাতেমি সিংহাসনে আরোহণ করেন এবং তারা নামমাত্র শাসক ছিলেন। কেননা খলিফাগণ ছিলেন দুর্বল, অযোগ্য ও ব্যক্তিত্বহীন। বদর আল জামালী এবং আল আফজাল ছাড়া অন্য মন্ত্রীরা স্বার্থপর ও কুচক্রী ছিলেন যার ফলে দুর্বল ও অযোগ্য শাসক ও কুচক্রী মন্ত্রীদের কুশাসনে ফাতেমি খিলাফত দ্রুত পতনের দিকে ধাবিত হয়। তাছাড়া ঘন ঘন খলিফা ও মন্ত্রীর পরিবর্তনের ফলে ফাতেমি রাজবংশের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। তুর্কি, বার্বার ও নিগ্রোদের পারস্পরিক দ্বন্দ্বের কারণে সাম্রাজ্যের শান্তি বিনষ্ট হয়। এ অরাজকতার সুযোগে একের পর এক প্রদেশগুলো স্বাধীন বা হস্তচ্যুত হতে শুরু করে। ফাতেমি খিলাফতের শেষদিকে কয়েক বছর যাবৎ ক্রমাগত দুর্ভিক্ষ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে ভেঙে দিতে থাকে। এছাড়া ক্রুসেডারদের পুনঃপুন আক্রমণে ফাতেমিদের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এরূপ পরিস্থিতিতে ক্রুসেডের কিংবদন্তি বীরযোদ্ধা গাজী সালাহউদ্দিন ১১৭১ খ্রিষ্টাব্দে সর্বশেষ খলিফা আল আজিদকে সিংহাসনচ্যুত করে মিশর দখল করেন। এভাবে উবায়দুল্লাহ আল-মাহদী কর্তৃক প্রতিষ্ঠিত দুই শতাধিক বছরের পুরনো ফাতেমি বংশের অবসান ঘটে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
পরবর্তী শাসকদের অযোগ্যতা ও দুর্বলতার কারণেও সাম্রাজ্য দ্রুত পতনের দ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর