উদ্দীপকে বর্ণিত শাসকের সাথে তোমার পঠিত শাসকের শাসন যুগের বিবরণ দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শাসক ছিলেন আল মুইজ। ফাতেমি খলিফা আল মনসুরের মৃত্যুর পর তার পুত্র আবু তামিম মাদ আল মুইজ উপাধি ধারণ করে উত্তরাধিকার সূত্রে ৯৫২ খ্রিস্টাব্দে ফাতেমি সিংহাসন লাভ করেন। তিনি খলিফা হওয়ার পর দেশের সর্বত্র পরিভ্রমণ করে দেশের অবস্থা সম্বন্দ্বে সম্যক ধারণা লাভ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করেন। আল মুইজের সুদক্ষ শাসনে এবং বলিষ্ঠ নেতৃত্বে ফাতেমি শক্তি অনেকাংশে বিস্তৃতি লাভ করেছিল। খলিফা প্রথমেই অভ্যন্তরীণ বিবাদ ও গোলযোগ কঠোর হস্তে দমন করেন। মিশর বিজয় মুইজ-এর জীবনের লক্ষ্য ছিল। মিশরকে একটি শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র পরিণত করাই ছিল তার স্বপ্ন। মসজিদের খোতবায় আল মুইজের নাম পাঠ করা হতো। মুইজের নেতৃত্বে ফুসতাত নগরীর উপকণ্ঠে একটি নতুন নগরী প্রতিষ্ঠা করেন। একটি শুভক্ষণে একসাথে যাতে কাজ শুরু হয় এজন্য খুঁটিতে খুঁটিতে দড়ির সাহায্যে ঘণ্টা বাঁধা হতো এবং দড়িতে টান দেওয়ার সাথে সাথে কাজ। শুরু হতো। সে সময়ে মঙ্গলের আমল হয়। এ কারণে এর নাম দেওয়া হয় আল কাহিরা আল মাহরুসা। খলিফার জন্য এ নগরীর দুই প্রান্তে দুটি প্রাসাদ ছিল। আল মুইজের শাসনামল ছিল চমৎকার ও শান্তিপূর্ণ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শাসকের সাথে তোমার পঠিত শাসকের শাসন যুগের বিবরণ দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর