উত্তর আফ্রিকার ফাতেমি বংশ প্রতিষ্ঠায় আবু আবদুল্লাহ আশশিয়ীর অবদান সম্পর্কে তমিজ যা জেনেছিল তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রমিজ ও তমিজের মধ্যে ফাতেমি বংশ প্রতিষ্ঠায় যাদের অবদান আছে তাদের কথাই ফুটে উঠেছে। উত্তর আফ্রিকার ফাতেমি বংশ প্রতিষ্ঠায় আবু আব্দুল্লাহ আশশিয়ীর অবদান অনস্বীকার্য। নয় শতকের শেষের দিকে আবু আব্দুল্লাহ আফ্রিকায় গমন করেন এবং উত্তর আফ্রিকার বার্বার, বিশেষ করে কিতামা উপজাতির মধ্যে বিদ্রোহের বীজ বপন করেন। মক্কায় তীর্থযাত্রার সময় তিনি এ উপজাতির মানুষের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি করেন। আশশিয়ী'র কাছে মাহদী সম্পর্কে নানা তথ্য কাতামা গোত্রের লোকেরা সরল মনে বিশ্বাস করলেও অনেকে সন্দেহ পোষণ করে। তিনি তাবুর নামক একটি শহর দখল করে নেন। তারপর তিনি কায়রোয়ান দখলের জন্য প্রস্তুত হন এবং মাহদীর আগমনের সময় খুব কাছাকাছি- এ মর্মে কাতামা গোত্রে ঘোষণা দেন। কায়রোয়ানের শাসক জিয়াদাতুল্লাহর বহু উচ্চপদস্থ কর্মচারী দলে দলে আশ-শিয়ী'র সাথে গোপনে মিলিত হন। ৯০৯ খ্রিস্টাব্দে আবু আব্দুল্লাহ উবাইদুল্লাহকে 'মাহদী' উপাধি দিয়ে তার নামে নানা আজগুবি মু'জিযা প্রচার করে বহুলোককে বশ করেন। এরপর তিনি মাহদীকে আনয়নের জন্য দূত প্রেরণ করেন। উত্তর আফ্রিকায় আবু আব্দুল্লাহ ইব্রাহিমকে পরাজিত ও নতুন সেনাপতি হারুনকে নিহত করে বাঞ্জাস নিজের দখলে আনেন। জিয়াদাতুল্লাহর অস্ত্রাগার, ধনাগার ও রসদাগার তার হস্তগত হয়। অসাধারণ ভাগ্যান্বেষী, আশশিয়ী সিজিলমাসা থেকে উবায়দুল্লাহকে উদ্ধার করে তাকে প্রতিশ্রুত 'মাহদী' বলে ঘোষণা করেন। চল্লিশ দিন পর তাকে রাকাদায় আনলে পরবর্তী শুক্রবারে তার নামে খোতবা পাঠ করা হয়। শিয়া মত গ্রহণে অস্বীকৃতি জানালে রাকাদায় বহু লোককে কারারুদ্ধ করে হত্যা করা হয়। আর এভাবেই উবায়দুল্লাহ আল-মাহদী ফাতেমি খিলাফত কণ্টকমুক্ত করেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উত্তর আফ্রিকার ফাতেমি বংশ প্রতিষ্ঠায় আবু আবদুল্লাহ আশশিয়ীর অবদান সম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর