উদ্দীপকে উল্লিখিত খামখেয়ালি শাসকের শাসননীতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত খামখেয়ালি শাসক বলতে আল হাকিমের কথা উল্লেখ করা হয়েছে। তাঁর শাসননীতিতে নিষ্ঠুর কার্যকলাপ পরিলক্ষিত হয়। তিনি স্বাধীনভাবে রাজ্যশাসন করতে গিয়ে বিকৃত বৃদ্ধির পরিচয় দেন। আল হাকিম ৩৯০ হিজরিতে দিনের বদলে রাতে হাট-বাজার, অফিস-আদালত চালু রাখা, রাতে অশ্বারোহণে রাজপথ পরিদর্শন ইত্যাদির ব্যবস্থা গ্রহণ করেন। ৩৯১ হিজরিতে রাতে মহিলাদের বের হওয়া ও দোকান খোলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন এবং ৩৯৩ হিজরিতে তিনি রাতে সকল কাজ করা বন্ধ ঘোষণা করেন। একই বছর তিনি গোঁড়া শিয়া সমর্থকে পরিণত হন এবং বহুবিশিষ্ট লোককে হত্যা করেন। কাজী হুসায়েন বিন নুমানকে পদচ্যুত এবং ৩৯৫ হিজরিতে তাকে হত্যা করেন। তিনি ৩৯৫ হিজরিতে বেশকিছু খামখেয়ালি বিধিনিষেধ জারি করেন- ১. বোরকা ব্যতিরেকে মেয়েদের বাইরে যাওয়া নিষিদ্ধকরণ, ২. সূর্যাস্তের পর গৃহের বাইরে যাওয়া নিষিদ্ধকরণ, ৩. কুকুর ও শূকর। পালনে নিষেধাজ্ঞা জারি, ৪. সাধারণ লোককে কায়রো প্রবেশে বাধা, ৫. রাজপ্রাসাদের সামনে দিয়ে নগ্নপদে হাঁটার নির্দেশ জারি, ৬. জোহরের নামাজ আদায় করায় বাধাদান ইত্যাদি। তিনি সুন্নিদের প্রতি শিয়া মতবাদ গ্রহণের চাপ দেন। সুন্নিরা এতে বিক্ষুব্ধ হয় এবং রাজধানীতে নানা অপ্রীতিকর ঘটনার জন্ম হয়। দারাজি সম্প্রদায়ের উৎপত্তি আল হাকিমের শাসনামলের উল্লেখযোগ্য ঘটনা।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত খামখেয়ালি শাসকের শাসননীতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর