শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, উক্ত খিলাফতের সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল- মতামত দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি, ফাতেমি-খিলাফতে জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি, সাহিত্য, মোটকথা শিল্পকলা ও সংস্কৃতির সকল ক্ষেত্রেই অভূতপূর্ব বিকাশ লাভ করে। ফাতেমি খলিফাদের পৃষ্ঠপোষকতায় চিকিৎসাবিদ্যা ও প্রাকৃতিক বিজ্ঞানচর্চায় বিশেষ অবদান রাখেন ইহুদি চিকিৎসক মুসা-বিন আল- সাজ্জান এবং তার দুই পুত্র। উজির কিল্লিসও জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা করেন। ফাতেমি যুগে প্রখ্যাত ঐতিহাসিক ছিলেন আল- কিন্দি। এছাড়া আরেকজন উল্লেখযোগ্য ঐতিহাসিক ছিলেন আল- মুসাব্বিহি। তিনি ২৬০০ পৃষ্ঠায় মিশরের ইতিহাস রচনা করেন। তারা স্থাপত্যশিল্পেও অসামান্য অবদান রাখতে সক্ষম হন। খলিফা আল- মুইজের সময় তাঁর প্রধান সেনাপতি আল আজহার নামে কায়রো শহরে একটি জামে মসজিদ তৈরি করেন। পরবর্তীতে আল আজিজ মসজিদ ক্যাম্পাসের সাথে মহাবিদ্যালয় স্থাপন করেন। পরবর্তীতে তা একটি প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। এটি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের দুটির মধ্যে একটি হিসেবে খ্যাতিলাভ করে। আল আজহার ছাড়াও আল মুইজ ও পরবর্তী ফাতেমি খলিফাদের আমলে অসংখ্য সৌধ, প্রাসাদ, মসজিদ, মিনার প্রভৃতি প্রতিষ্ঠা করা হয়। এগুলোর মধ্যে আল-আকসার, আল-সালেহ এবং ইবন রাজ্জাকের মসজিদগুলো আকর্ষণীয়। চারু ও কারুশিল্পে ফাতেমিগণ অগ্রণী ভূমিকা পালন করে। হাতির দাঁতের ওপর খচিত। কারুশিল্প বিভিন্ন জাদুঘরে দেখা যায়। মৃৎশিল্পের দৃষ্টান্তও অসংখ্য রয়েছে। বাগদাদের 'বায়তুল হিকমা'র সমতুল্য 'দারুল হিকমা' প্রতিষ্ঠা করা হয়। দারুল হিকমার একটি গুরুত্বপূর্ণ শাখা ছিল লাইব্রেরি।এখানে প্রায় দুই লাখ বই সংগৃহীত হয়। খলিফা হাকিম জ্যোতির্বিদ্যার প্রতি আগ্রহী থাকায় তিনি একটি মানমন্দিরও প্রতিষ্ঠা করেন। ফাতেমি যুগের তিনটি তোরণ আজও শিল্পসৌন্দর্যের স্বাক্ষর বহন করে আসছে। এগুলো হলো বাব জাবিয়াহ, বাব আল-নাসর ও বাব আল-ফুতুহ। পরিশেষে বলা যায়, জ্ঞান-বিজ্ঞানের সংস্কৃতি, স্থাপত্যশিল্প ইত্যাদি ক্ষেত্রে ফাতেমি খলিফাগণের বিশাল অবদান ছিল। ইসলামি সভ্যতায় ও সংস্কৃতিতে তাদের অবদান অপরিসীম।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

তুমি কি মনে কর, উক্ত খিলাফতের সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল- মতাম…

উদ্দীপক

তিনি ৯৯৬ খ্রিস্টাব্দে ১১ বছর বয়সে ফাতেমি খিলাফতে অধিষ্ঠিত। হন। এ সময় তার তত্ত্বাবধায়ক ছিল ইবনে আম্মার ও বারজাওয়ান। এ খিলাফতে তিনিই খামখেয়ালি শাসক ছিলেন তবে তিনি জ্ঞান- বিজ্ঞানের অন্যতম প্রধান পৃষ্ঠপোষকও ছিলেন।

উত্তর

উত্তর আফ্রিকা তৎকালীন যুগে 'আল-মাগরিব' নামে পরিচিত ছিল।

উত্তর

খলিফা আল-মুইজের সময় তার প্রাসাদের দক্ষিণে হযরত ফাতেমা (রা.)-এর স্মৃতি স্মরণে খলিফা আল মুইজের প্রধান সেনাপতি জওহরের নির্দেশনায় একটি মসজিদ নির্মিত হয়। মসজিদটির কাজ ৯৭০ খ্রিস্টাব্দে শুরু হয়ে ৯৭২ খ্রিষ্টাব্দে শেষ হয়। পরবর্তীতে খলিফা আজিজ মসজিদটিতে একটি পাঠাগার এবং এরপর মসজিদটিকে একটি বিশাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেন। এ বিশ্ববিদ্যালয় আজহার বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন ও হাদিস গুরুত্বের সাথে শিক্ষার্থীদের পাঠদান করানো হতো।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত খামখেয়ালি শাসক বলতে আল হাকিমের কথা উল্লেখ করা হয়েছে। তাঁর শাসননীতিতে নিষ্ঠুর কার্যকলাপ পরিলক্ষিত হয়। তিনি স্বাধীনভাবে রাজ্যশাসন করতে গিয়ে বিকৃত বৃদ্ধির পরিচয় দেন। আল হাকিম ৩৯০ হিজরিতে দিনের বদলে রাতে হাট-বাজার, অফিস-আদালত চালু রাখা, রাতে অশ্বারোহণে রাজপথ পরিদর্শন ইত্যাদির ব্যবস্থা গ্রহণ করেন। ৩৯১ হিজরিতে রাতে মহিলাদের বের হওয়া ও দোকান খোলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন এবং ৩৯৩ হিজরিতে তিনি রাতে সকল কাজ করা বন্ধ ঘোষণা করেন। একই বছর তিনি গোঁড়া শিয়া সমর্থকে পরিণত হন এবং বহুবিশিষ্ট লোককে হত্যা করেন। কাজী হুসায়েন বিন নুমানকে পদচ্যুত এবং ৩৯৫ হিজরিতে তাকে হত্যা করেন। তিনি ৩৯৫ হিজরিতে বেশকিছু খামখেয়ালি বিধিনিষেধ জারি করেন- ১. বোরকা ব্যতিরেকে মেয়েদের বাইরে যাওয়া নিষিদ্ধকরণ, ২. সূর্যাস্তের পর গৃহের বাইরে যাওয়া নিষিদ্ধকরণ, ৩. কুকুর ও শূকর। পালনে নিষেধাজ্ঞা জারি, ৪. সাধারণ লোককে কায়রো প্রবেশে বাধা, ৫. রাজপ্রাসাদের সামনে দিয়ে নগ্নপদে হাঁটার নির্দেশ জারি, ৬. জোহরের নামাজ আদায় করায় বাধাদান ইত্যাদি। তিনি সুন্নিদের প্রতি শিয়া মতবাদ গ্রহণের চাপ দেন। সুন্নিরা এতে বিক্ষুব্ধ হয় এবং রাজধানীতে নানা অপ্রীতিকর ঘটনার জন্ম হয়। দারাজি সম্প্রদায়ের উৎপত্তি আল হাকিমের শাসনামলের উল্লেখযোগ্য ঘটনা।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, ফাতেমি-খিলাফতে জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি, সাহিত্য, মোটকথা শিল্পকলা ও সংস্কৃতির সকল ক্ষেত্রেই অভূতপূর্ব বিকাশ লাভ করে। ফাতেমি খলিফাদের পৃষ্ঠপোষকতায় চিকিৎসাবিদ্যা ও প্রাকৃতিক বিজ্ঞানচর্চায় বিশেষ অবদান রাখেন ইহুদি চিকিৎসক মুসা-বিন আল- সাজ্জান এবং তার দুই পুত্র। উজির কিল্লিসও জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা করেন। ফাতেমি যুগে প্রখ্যাত ঐতিহাসিক ছিলেন আল- কিন্দি। এছাড়া আরেকজন উল্লেখযোগ্য ঐতিহাসিক ছিলেন আল- মুসাব্বিহি। তিনি ২৬০০ পৃষ্ঠায় মিশরের ইতিহাস রচনা করেন। তারা স্থাপত্যশিল্পেও অসামান্য অবদান রাখতে সক্ষম হন। খলিফা আল- মুইজের সময় তাঁর প্রধান সেনাপতি আল আজহার নামে কায়রো শহরে একটি জামে মসজিদ তৈরি করেন। পরবর্তীতে আল আজিজ মসজিদ ক্যাম্পাসের সাথে মহাবিদ্যালয় স্থাপন করেন। পরবর্তীতে তা একটি প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। এটি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের দুটির মধ্যে একটি হিসেবে খ্যাতিলাভ করে। আল আজহার ছাড়াও আল মুইজ ও পরবর্তী ফাতেমি খলিফাদের আমলে অসংখ্য সৌধ, প্রাসাদ, মসজিদ, মিনার প্রভৃতি প্রতিষ্ঠা করা হয়। এগুলোর মধ্যে আল-আকসার, আল-সালেহ এবং ইবন রাজ্জাকের মসজিদগুলো আকর্ষণীয়। চারু ও কারুশিল্পে ফাতেমিগণ অগ্রণী ভূমিকা পালন করে। হাতির দাঁতের ওপর খচিত। কারুশিল্প বিভিন্ন জাদুঘরে দেখা যায়। মৃৎশিল্পের দৃষ্টান্তও অসংখ্য রয়েছে। বাগদাদের 'বায়তুল হিকমা'র সমতুল্য 'দারুল হিকমা' প্রতিষ্ঠা করা হয়। দারুল হিকমার একটি গুরুত্বপূর্ণ শাখা ছিল লাইব্রেরি।এখানে প্রায় দুই লাখ বই সংগৃহীত হয়। খলিফা হাকিম জ্যোতির্বিদ্যার প্রতি আগ্রহী থাকায় তিনি একটি মানমন্দিরও প্রতিষ্ঠা করেন। ফাতেমি যুগের তিনটি তোরণ আজও শিল্পসৌন্দর্যের স্বাক্ষর বহন করে আসছে। এগুলো হলো বাব জাবিয়াহ, বাব আল-নাসর ও বাব আল-ফুতুহ। পরিশেষে বলা যায়, জ্ঞান-বিজ্ঞানের সংস্কৃতি, স্থাপত্যশিল্প ইত্যাদি ক্ষেত্রে ফাতেমি খলিফাগণের বিশাল অবদান ছিল। ইসলামি সভ্যতায় ও সংস্কৃতিতে তাদের অবদান অপরিসীম।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।