জ্ঞান-বিজ্ঞান ও স্থাপত্যশিল্পের পৃষ্ঠপোষক হিসেবে উদ্দীপকে উল্লিখিত খলিফার ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত খলিফা আল আজিজ নিজে একজন কবি ছিলেন এবং জ্ঞান-বিজ্ঞানের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। তিনি আল আজহার মসজিদে একটি শিক্ষায়তন যুক্ত করেন। এছাড়া বহু স্কুল- কলেজ, মাদ্রাসা ও পূর্তকাজ করেছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে ধার্মিক হলেও বিলাসিতা ও জাঁকজমক পছন্দ করতেন। তিনি স্থাপত্যশিল্পের অন্যতম অনুরাগী ছিলেন। তার সময়ে নির্মিত সোনালি প্রাসাদ, মুক্তাম্য এবং কারাফা কবরস্থানে তার মায়ের কবরের ওপর নির্মিত সুন্দর মসজিদ তার স্থাপত্য শিল্পানুরাগের অন্যতম প্রকৃষ্ট উদাহরণ। তাঁর সময়ে চিকিৎসাক্ষেত্রেও উন্নতি সাধিত হয়। ৯৭০ সালে জেরুজালেম থেকে মিশরে আগত চিকিৎসক মুহাম্মদ আল তামিমী এসময়ে চিকিৎসাক্ষেত্রে ব্যাপক অবদান রাখেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
জ্ঞান-বিজ্ঞান ও স্থাপত্যশিল্পের পৃষ্ঠপোষক হিসেবে উদ্দীপকে উল্লিখিত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর