আব্বাসি খলিফা আল মনসুরের শাসনের সাথে ফাতেমি খলিফা উবায়দুল্লাহ আল মাহদীর শাসনের সামঞ্জস্য ব্যাখ্যা কর।
উত্তর: আব্বাসি খলিফা আল মনসুরের সাথে, ফাতেমি খলিফা উবায়দুল্লাহ আল মাহদীর যথেষ্ট সামঞ্জস্যতা রয়েছে। আব্বাসি খিলাফতের অন্যতম রূপকার ছিলেন সেনাপতি আবু মুসলিম। পরবর্তীতে তিনি খোরাসানের শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন। আল মনসুর তার সিংহাসনকে কণ্টকমুক্ত করার জন্য আবু মুসলিমকে। কৌশলে হত্যা করেন। আব্বাসি খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা আল মনসুরের অন্যতম কীর্তি তার নামানুসারে নতুন নগরী স্থাপন এবং রাজধানী তথায় প্রতিস্থাপন। উক্ত ঘটনারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে। ফাতেমি খলিফা উবায়দুল্লাহ আল মাহদীর শাসনব্যবস্থায়। মাহদীর সাম্রাজ্য লাভের মূলে ছিলেন আবু আবদুল্লাহ ও তদীয় ভ্রাতা আব্বাস। কিন্তু তারা চেয়েছিলেন মাহদী নামেমাত্র খলিফা থাকবেন এবং প্রকৃত। ক্ষমতা থাকবে তাদের হাতে। মাহদীর পদমর্যাদা ও সাম্রাজ্যের ওপর। তার একচ্ছত্র আধিপত্য দেখে তারা হিংসাপ্রণোদিত হন এবং মাহদীকে ক্ষমতাচ্যুত করার জন্য এক হীন ষড়যন্ত্রে লিপ্ত হন। দূরদর্শী মাহদী তা বুঝতে পেরে তাদের প্রাণনাশ করেন। এভাবে তিনি নিজের খিলাফত। নিষ্কণ্টক করেন। ফাতেমি খলিফা উবায়দুল্লাহ আল মাহদীর আরেকটি কৃতিত্ব হলো 'আল মাহদিয়া' নামে নতুন একটি নগরী স্থাপন এবং রাজধানী প্রতিস্থাপন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
আব্বাসি খলিফা আল মনসুরের শাসনের সাথে ফাতেমি খলিফা উবায়দুল্লাহ আল মা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর