উদ্দীপকে সম্রাট 'ক'-এর কর্মকান্ডের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ফাতেমি খলিফার কর্মকান্ডের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সম্রাট 'ক'-এর কর্মকান্ডের সাথে ফাতেমি খলিফা আল মুইজের কর্মকান্ডের সাদৃশ্য লক্ষ করা যায়। ফাতেমি খলিফা আল মনসুরের মৃত্যুর পর, তার পুত্র আবু তামিম মা'দ আল মুইজ লি দীনিল্লাহ উপাধি ধারণপূর্বক উত্তরাধিকার সূত্রে ৯৫২ খ্রিস্টাব্দে ফাতেমি সিংহাসন লাভ করেন। তিনি খলিফা হওয়ার পর পরই সাম্রাজ্যের সর্বত্র পরিভ্রমণ করে দেশের অবস্থা সম্বন্ধে সম্যক উপলব্ধি করে শান্তি প্রতিষ্ঠায় সুচিন্তিত পরিকল্পনা ও দৃঢ়নীতি গ্রহণ করেন। আল-মুইজের সুদক্ষ শাসনে এবং বলিষ্ঠ নেতৃত্বে ফাতেমি শক্তি অনেকাংশে বিস্তৃতি লাভ করেছিল। খলিফা প্রথমেই অভ্যন্তরীণ বিবাদ ও গোলযোগ কঠোর হস্তে দমন করে সাম্রাজ্যে শান্তি ও শৃঙ্খলা স্থাপন করেন। তিনি সুশাসনের জন্য সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে এবং প্রদেশগুলোকে জেলায় বিভক্ত করেন। এ প্রদেশ ও জেলাসমূহে তিনি সুযোগ্য কর্মচারী নিয়োগ করেছিলেন। এছাড়া তিনি সৈন্যবাহিনী ও নৌবাহিনীরও সংস্কার সাধন করেন। তার সুযোগ্য শাসনে উত্তর আফ্রিকা ও মিশর সুখ-সমৃদ্ধির সর্বোচ্চ সোপানে আরোহণ করে। আলোচ্য উদ্দীপকটিতেও আমরা দেখতে পাই যে, সম্রাট 'ক' সুশাসনের জন্য সাম্রাজ্যকে প্রদেশ, বিভাগ, জেলা ও উপজেলায় ভাগ করে সেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রেরণ করেন এবং সেনাবাহিনী ও নৌবাহিনীর সংখ্যা বৃদ্ধি করেন। যা আমরা ফাতেমি খলিফা আল-মুইজের কর্মকান্ডের মধ্যে লক্ষ করা যায়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে সম্রাট 'ক'-এর কর্মকান্ডের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ফাত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর