রাজা পলান্নের সাথে পাঠ্যবইয়ের কোন খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রাজা পলারের সাথে আমার পাঠ্যবইয়ের খলিফা আল হাকিমের সাদৃশ্য রয়েছে। অল্প বয়সে আল হাকিম সিংহাসন লাভ করে আমির, মালিক, উজির ও রাজকর্মচারীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তখন আসল ক্ষমতা তাদের হাতেই ন্যস্ত ছিল। কোনো প্রকার প্রাসাদ ষড়যন্ত্রকে তিনি প্রশ্রয় দেননি। ফাতেমি খিলাফতের স্থায়িত্বের জন্য তিনি বিদ্রোহীদের প্রতি অত্যন্ত কঠোর নীতি গ্রহণ করতে দ্বিধা করেননি। তার শাসনের একটি অদ্ভুত দিক ছিল, তিনি দিন অপেক্ষা রাতে প্রশাসনিক কাজ চালাতেন। তাই তার দরবার বসত রাতে বা সূর্যাস্তের পরে। তাঁর সময়ে গান-বাজনা এবং গায়িকা, বালিকা ক্রয়-বিক্রয় পুরাপুরি নিষিদ্ধ করা হয়। তিনি মদ্যপান নিষিদ্ধ করেন এবং মদের পাত্রসমূহ ভেঙে ফেলার নির্দেশ দেন। আল হাকিম ধর্মীয় নিয়মনীতি এবং শরিয়ত মেনে চলতেন। ইসলাম ধর্মানুযায়ী কুকুর ও শূকর নাপাক এজন্য এ জাতীয় পশুগুলোকে তিনি হত্যার নির্দেশ দেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
রাজা পলান্নের সাথে পাঠ্যবইয়ের কোন খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর