উক্ত খলিফার শাসনব্যবস্থা মূলপাঠের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উক্ত খলিফা বলতে আল হাকিমকে বোঝানো হয়েছে। খলিফা আল হাকিমের অভিভাবক বারজায়ানের এক সংঘর্ষে সেনাপতি ইবনে আমরকে পরাজিত ও হত্যা করে ব্যাপক ক্ষমতার অধিকারী হন। খলিফা আল হাকিম বারজোয়ানের এমন আচরণ ও ঔদ্ধত্য সহ্য করতে না পেরে গুপ্তঘাতকদের সহায়তায় তাকে হত্যা করে খিলাফতের সকল ক্ষমতা নিজ হাতে গ্রহণ করেন। আল হাকিম জটিল চরিত্রের অধিকারী ছিলেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে অনেক ঐতিহাসিক মনে করেন। তিনি ইহুদি ও খ্রিস্টানদের অনুদারপন্থা অবলম্বন করেন এবং গির্জা ধ্বংস করেন। আবার ইহুদি-খ্রিষ্টানদের রাষ্ট্রের উচ্চপদে নিযুক্ত করতেন। এভাবে তিনি দ্বিমুখী নীতি গ্রহণ করে ইতিহাসে এক ভারসাম্যহীন শাসক বলে পরিচিতি লাভ করেন। তিনি ঘোষণা করেন দিনের সকল কাজকর্ম বন্ধ থাকবে, দোকানপাট বন্ধ থাকবে এবং মানুষ আরাম করবে। অন্যদিকে রাতে অফিস-আদালতে কাজ চলবে এবং দোকানপাটের বেচাকেনা অব্যাহত থাকবে। উক্ত আলোচনায় আমরা দেখতে পাই, রাজা পলান্ন রাতে কাজকর্ম করার নির্দেশ এবং দিনে সম্পূর্ণ বিশ্রাম করে। তদ্রুপ খলিফা আল হাকিম একইভাবে তার দেশের জনগণকে রাতে দোকানপাট, অফিস, আদালতসহ সমস্ত কাজ করার নির্দেশ দেন। তেমনি খলিফা আল হাকিম তাঁর দেশের বিধর্মীদের সাথে যেমন সখ্য গড়ে তোলেন অপরদিকে তাদের ওপর বিভিন্ন আইন জারি করতেও তিনি দ্বিধাবোধ করেননি।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত খলিফার শাসনব্যবস্থা মূলপাঠের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর