উদ্দীপকে বর্ণিত সেনাপতির তৈরি নগরী, মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তোমার পঠিত সেনাপতি কর্তৃক প্রতিষ্ঠিত শহর, মসজিদ ও বিশ্ববিদ্যালয় মিল রয়েছে- আলোচনা কর।
উত্তর: উদ্দীপক অনুসারে সেনাপতির নির্মিত নগরী মসজিদ, বিশ্ববিদ্যালয়ের স্থাপনের দিক থেকে সেনাপতি জওহরের সাদৃশ্য রয়েছে। খলিফা আল মুইজের সেনাপতি জওহর মিশর জয়ের পর রাজধানী ফুসতাতের কাছাকাছি আল-কাহিরা বা বিজয়িনী (কায়রো) নগরীর ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। শহরের উত্তর-পশ্চিম প্রান্তে হেলিও পোলিসের রাস্তার ধারে বালুকাময় প্রান্তরে একটি নতুন নগরের নকশা তৈরি করা হয়। মুইজের নির্দেশে ১,২০০ গজ দীর্ঘ একটি বর্গক্ষেত্র চিহ্নিত হয়। এ নগরীর নামকরণ করা হয় আল-কাহেরা আল-মাহফুজা, অর্থাৎ (মঙ্গল গ্রহের) রক্ষিত বিজয়ী নগরী। খলিফা প্রাসাদের উত্তরে উজিরের দস্তরখানা এবং দক্ষিণে ১৭০ খ্রিস্টাব্দে আল-আজহার মসজিদ নির্মাণ শুরু করেন, যা ৯৭২০ খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শেষ হয়। বিবি ফাতেমার স্মরণার্থে মসজিদটির নামকরণ করা হয় আল আজহার। পরবর্তী খলিফা আল-আজিজ মসজিদে একটি গ্রন্থাগার স্থাপন করেন এবং একে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। আল মুইজ আলেকজান্দ্রিয়া পর্যন্ত রাস্তার পাশে বৃক্ষরোপণ, কূপ খনন এবং বিশ্রামাগার স্থাপন করেন। এসব দিক বিবেচনা করে লেনপুল যথার্থই বলেন, "মিশর জয়লাভ করাই আল-মুইজের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল না বরং মিশরকে একটি সমৃদ্ধিশালী নগরীতে পরিণত করাই ছিল তার জীবনের স্বপ্ন।" ফাতেমি খলিফা আব্দুল আজিজের রাজত্বকালে ইয়াকুব ইবনে কিল্লিসের পরামর্শে আল আজহার মসজিদের পাশে ৯৮৯ খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় চালু করেন। এটি পরবর্তীকালে জগদ্বিখ্যাত বিদ্যাপীঠে পরিণত হয়। আল আজহার বিশ্ববিদ্যালয় তৎকালীন সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সেনাপতির তৈরি নগরী, মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর