শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত উত্তর ইউরোপের শাসনকর্তার সাথে পাঠ্যপুস্তকে বর্ণিত শাসনকর্তার ধর্মীয় প্রচারণার স্বরূপ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত উত্তর ইউরোপের শাসনকর্তার সাথে পাঠ্যপুস্তকে বর্ণিত শাসনকর্তা আব্দুল্লাহ বিন মাইমুনের ধর্মীয় প্রচারণার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আব্দুল্লাহ বিন মাইমুন ইবনে হাওসাব এবং হুনওয়ানি নামক দুইজন বিখ্যাত প্রচারক বা দাঈকে উত্তর আফ্রিকায় প্রেরণ করেছিলেন। ইবনে হাওসাবের পরামর্শ ও নির্দেশে আবু আব্দুল্লাহ আশ-শিয়ী ৯০০ সালে হজের সময় ইফ্রিকিয়াতে চলে আসেন এবং কাতামা গোত্রের সাথে শিক্ষক বেশে মধুর সম্পর্ক স্থাপনে সক্ষম হন। আবু আব্দুল্লাহ আশ- শিয়ী অতি গোপনে তার প্রচারকার্যের মাধ্যমে কাতামা গোত্রকে আব্বাসি শাসনের বিরুদ্ধে অতিশয় উত্তেজিত করে তোলেন এবং তিনি আরও প্রচার করেন যে শিগগিরই ইমাম মাহদির আগমন ঘটবে। তিনি আরও প্রচার করেন যে, ধর্মীয় ব্যাপারে অতি জটিল প্রশ্নের সমাধান একমাত্র ইমামগণই দিতে পারেন। এ ধরনের ইমামের সংখ্যা ৭। এদের প্রথম ইমাম হযরত আলী এবং শেষ ইমাম হযরত ইসমাইল। এভাবে কাতামা গোত্রের লোকজন তাকে সাধু-দরবেশ বলে গ্রহণ করে। ইমাম আল মাহদির আগমন হলে তারা তাকে সাহায্য দান করবে বলে আশ্বাস দেয়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত উত্তর ইউরোপের শাসনকর্তার সাথে পাঠ্যপুস্তকে বর্ণিত শ…

উদ্দীপক

ইউরোপে চার্লসীয় রাজবংশের গোড়াপত্তন হয়। চার্লসীয়রা ছিল রিচার্ডের অনুসারী ও অনুগামী। উত্তর ইউরোপের শাসনকর্তা ধর্মীয় প্রচারণা শুরু করলেও রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থিরতাপূর্ণ।

উত্তর

ইব্রাহিম বিন আগলাব ৯০৩ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।

উত্তর

উত্তর আফ্রিকার শিয়ারা রাজনৈতিক উদ্দেশ্যকে সাফল্যমন্ডিত করার জন্য ধর্মীয় আন্দোলনের আশ্রয় নেয়। এ আন্দোলনের অন্যতম নেতা ও সমর্থক ছিলেন পারস্যবাসী আব্দুল্লাহ-বিন-মাইমুন। তিনি নবম শতাব্দীর শেষভাগে ফকির, দরবেশ ও বণিক ছদ্মবেশে মুসলিম জাহানের প্রায় সর্বত্র, এমনকি উত্তর আফ্রিকায়ও প্রচারক বা 'দাঈ' পাঠাতে থাকেন। এ প্রচারকদের মূল কাজ ছিল ইসমাইলীয় মতবাদের বীজ বপন করা। আব্দুল্লাহ বিন মাইমুন ৮৭৪ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত উত্তর ইউরোপের শাসনকর্তার সাথে পাঠ্যপুস্তকে বর্ণিত শাসনকর্তা আব্দুল্লাহ বিন মাইমুনের ধর্মীয় প্রচারণার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আব্দুল্লাহ বিন মাইমুন ইবনে হাওসাব এবং হুনওয়ানি নামক দুইজন বিখ্যাত প্রচারক বা দাঈকে উত্তর আফ্রিকায় প্রেরণ করেছিলেন। ইবনে হাওসাবের পরামর্শ ও নির্দেশে আবু আব্দুল্লাহ আশ-শিয়ী ৯০০ সালে হজের সময় ইফ্রিকিয়াতে চলে আসেন এবং কাতামা গোত্রের সাথে শিক্ষক বেশে মধুর সম্পর্ক স্থাপনে সক্ষম হন। আবু আব্দুল্লাহ আশ- শিয়ী অতি গোপনে তার প্রচারকার্যের মাধ্যমে কাতামা গোত্রকে আব্বাসি শাসনের বিরুদ্ধে অতিশয় উত্তেজিত করে তোলেন এবং তিনি আরও প্রচার করেন যে শিগগিরই ইমাম মাহদির আগমন ঘটবে। তিনি আরও প্রচার করেন যে, ধর্মীয় ব্যাপারে অতি জটিল প্রশ্নের সমাধান একমাত্র ইমামগণই দিতে পারেন। এ ধরনের ইমামের সংখ্যা ৭। এদের প্রথম ইমাম হযরত আলী এবং শেষ ইমাম হযরত ইসমাইল। এভাবে কাতামা গোত্রের লোকজন তাকে সাধু-দরবেশ বলে গ্রহণ করে। ইমাম আল মাহদির আগমন হলে তারা তাকে সাহায্য দান করবে বলে আশ্বাস দেয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শাসনকর্তার সময়কালের রাজনৈতিক পরিস্থিতির আলোকে পাঠ্যপুস্তকে আলোচিত উত্তর আফ্রিকার রাজনৈতিক পরিস্থিতি সামঞ্জস্যপূর্ণ। উত্তর আফ্রিকায় শাসনকর্তা ছিলেন ইব্রাহিম বিন আহমদ আগলাব।। আবু আব্দুল্লাহ আশ-শিয়ী ইতিমধ্যে কাতামাদের সাহায্যে অনেক প্রদেশ দখল করেন এবং সেখানে ইসমাইলীয় মতবাদ প্রচার করেন। ৯০৩ খ্রিস্টাব্দে ইব্রাহিম বিন আহমদ আগলাবির মৃত্যুর পর তার পুত্র। জিয়াদাত উল্লাহ সিংহাসনে আরোহণ করেন। তিনি তার রাজ্যে ইসমাইলীয় মতবাদ প্রচার নিষিদ্ধ ঘোষণা করেন। সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুধাবন করে আবু আব্দুল্লাহ একজন তুখোড় ও ঝানু প্রচারক সাইদ ইবনে হোসেনকে উত্তর আফ্রিকায় প্রেরণ করলে জিয়াদাত উল্লাহ তাকে কায়রোয়ানে বন্দি করেন। এ সংবাদে আবু আব্দুল্লাহ কাতামাদের সাহায্য নিয়ে মাজানা সাস ও মেরিদা প্রভৃতি অঞ্চল জয় করে জিয়াদাত উল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। জিয়াদাত উল্লাহ যুদ্ধে পরাজয় বরণ করে বাগদাদ গমন করেন এবং রামোলা নামক স্থানে মৃত্যুবরণ করেন। আবু আব্দুল্লাহ জিয়াদাত উল্লাহ আগলাবিকে চূড়ান্তভাবে পরাজিত করে ৯০৯ খ্রিস্টাব্দে বিজয়ীর বেশে রাজধানী রাক্কাদায় প্রবেশ করেন এবং নিজ হস্তে রাজ্যের শাসনভার গ্রহণ করেন। অতঃপর আবু আব্দুল্লাহ আশ-শিয়ী সাইদ বিন হোসেনকে একটি অশ্বপৃষ্ঠে বসিয়ে শহর প্রদক্ষিণ করেন এবং সানন্দে ঘোষণা করতে থাকেন, ইনিই তোমাদের প্রভু (ইমাম)। এরপর ৯০৯ খ্রিস্টাব্দে আবু আব্দুল্লাহ কায়রোয়ান মসজিদে সাইদ বিন হোসেনকে 'মাহদি' বলে ঘোষণা করেন। তৎকালীন সময় থেকে তিনি ওবায়দুল্লাহ আল মাহদি নাম ধারণ করে মিশরে প্রথম ফাতেমি খলিফা হন এবং জনগণকে ইসমাইলীয় মতবাদ গ্রহণের আহ্বান জনান।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।