উদ্দীপকে বর্ণিত শাসনকর্তার সময়কালে রাজনৈতিক পরিস্থিতির আলোকে পাঠ্যপুস্তকে আলোচিত রাজনৈতিক পরিস্থিতি কেমন মন্তব্য কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শাসনকর্তার সময়কালের রাজনৈতিক পরিস্থিতির আলোকে পাঠ্যপুস্তকে আলোচিত উত্তর আফ্রিকার রাজনৈতিক পরিস্থিতি সামঞ্জস্যপূর্ণ। উত্তর আফ্রিকায় শাসনকর্তা ছিলেন ইব্রাহিম বিন আহমদ আগলাব।। আবু আব্দুল্লাহ আশ-শিয়ী ইতিমধ্যে কাতামাদের সাহায্যে অনেক প্রদেশ দখল করেন এবং সেখানে ইসমাইলীয় মতবাদ প্রচার করেন। ৯০৩ খ্রিস্টাব্দে ইব্রাহিম বিন আহমদ আগলাবির মৃত্যুর পর তার পুত্র। জিয়াদাত উল্লাহ সিংহাসনে আরোহণ করেন। তিনি তার রাজ্যে ইসমাইলীয় মতবাদ প্রচার নিষিদ্ধ ঘোষণা করেন। সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুধাবন করে আবু আব্দুল্লাহ একজন তুখোড় ও ঝানু প্রচারক সাইদ ইবনে হোসেনকে উত্তর আফ্রিকায় প্রেরণ করলে জিয়াদাত উল্লাহ তাকে কায়রোয়ানে বন্দি করেন। এ সংবাদে আবু আব্দুল্লাহ কাতামাদের সাহায্য নিয়ে মাজানা সাস ও মেরিদা প্রভৃতি অঞ্চল জয় করে জিয়াদাত উল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। জিয়াদাত উল্লাহ যুদ্ধে পরাজয় বরণ করে বাগদাদ গমন করেন এবং রামোলা নামক স্থানে মৃত্যুবরণ করেন। আবু আব্দুল্লাহ জিয়াদাত উল্লাহ আগলাবিকে চূড়ান্তভাবে পরাজিত করে ৯০৯ খ্রিস্টাব্দে বিজয়ীর বেশে রাজধানী রাক্কাদায় প্রবেশ করেন এবং নিজ হস্তে রাজ্যের শাসনভার গ্রহণ করেন। অতঃপর আবু আব্দুল্লাহ আশ-শিয়ী সাইদ বিন হোসেনকে একটি অশ্বপৃষ্ঠে বসিয়ে শহর প্রদক্ষিণ করেন এবং সানন্দে ঘোষণা করতে থাকেন, ইনিই তোমাদের প্রভু (ইমাম)। এরপর ৯০৯ খ্রিস্টাব্দে আবু আব্দুল্লাহ কায়রোয়ান মসজিদে সাইদ বিন হোসেনকে 'মাহদি' বলে ঘোষণা করেন। তৎকালীন সময় থেকে তিনি ওবায়দুল্লাহ আল মাহদি নাম ধারণ করে মিশরে প্রথম ফাতেমি খলিফা হন এবং জনগণকে ইসমাইলীয় মতবাদ গ্রহণের আহ্বান জনান।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শাসনকর্তার সময়কালে রাজনৈতিক পরিস্থিতির আলোকে পাঠ্যপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর