উদ্দীপকে পাঠ্যবইয়ের কোন বংশের উত্থানের ইতিহাস ফুটে উঠেছে?
উত্তর: উদ্দীপকে পাঠ্যবইয়ের ফাতেমি বংশের উত্থানের ইতিহাস ফুটে উঠেছে। বহু বছরের আন্দোলনের ক্রমবিকাশের ফলে উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে। হযরত আলী (রা.) ও হযরত ইমাম হোসাইন (রা.)-এর নির্মম হত্যাকান্ডের ফলে ফাতেমিদের প্রতি জনগণের ভালোবাসা ও সহানুভূতি বৃদ্ধি পায়। তাকওয়া ও পরহেজগারির জন্যও ফাতেমিগণ জনসাধারণের মধ্যে অধিক জনপ্রিয় ছিল। জনসাধারণের এ ভালোবাসাকে পুঁজি করে আবু আব্দুল্লাহ্ আশ শিয়ীর সাফল্যের মাধ্যমে উবায়দুল্লাহ আল মাহদী উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠা করেন। উবায়দুল্লাহ ফাতেমি বংশের কিনা এ বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। তবে উবায়দুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশ ইসলামের ইতিহাসে ফাতেমি নামে সুপরিচিত। হযরত ফাতেমা (রা.)-এর পুত্র হযরত হাসান (রা.) ও হুসাইন (রা.)-এর বংশধরদের ফাতেমি হিসেবে অভিহিত করা হয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে পাঠ্যবইয়ের কোন বংশের উত্থানের ইতিহাস ফুটে উঠেছে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর