শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের যুবরাজ নাহিদের সাথে কোন উমাইয়া যুবরাজের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের যুবরাজ নাহিদের সাথে উমাইয়া যুবরাজ প্রথম আবদুর রহমান আদ দাখিল-এর মিল পাওয়া যায়।উদ্দীপকের যুবরাজ নাহিদ প্রাসাদ ষড়যন্ত্রের কারণে রাজ্য হারা হন। অতঃপর তিনি নিজের ঘনিষ্ঠ সহচরদের কয়েকজনকে নিয়ে দূরবর্তী আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন এবং শক্তিশালী বাহিনী গঠন করে পার্শ্ববর্তী রাজ্যে স্বীয় বংশের শাসন প্রতিষ্ঠা করেন। উক্ত যুবরাজ নাহিদের মতোই আবদুর রহমান তার ভাগ্যবিপর্যয়ের কারণে ৭৫৫ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আব্বাসীয় বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিশ্বস্ত অনুচর বদরসহ সিউটায় তার মাতুল গোষ্ঠী বনি নাফসাগোত্রে আশ্রয় নেন। সিউটায় অবস্থানকালে তিনি স্পেনে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেন। এরই প্রেক্ষিতে তিনি স্পেনের আল মুনিকার নামক স্থানে পৌঁছলেন সেখানকার জনগণ তাকে বিপুল সংবর্ধনা ও অভিনন্দন জানায়। ৭৫৬ খ্রিষ্টাব্দের ৮ মার্চ আর্চিডোনিয়ার রাজধানী রেজিওতে তাকে স্পেনের শাসনকর্তা ঘোষণা করা হয়। আর্চিডোনিয়া থেকে শক্তি সঞ্চয় করে ১০ হাজার সৈন্য নিয়ে আব্দুল রহমান কর্ডোভা অবরোধ করেন। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে স্পেনের শাসনকর্তা ইউসুফ ও তার সেনাপতি শ্যামুয়েল এক বিরাট বাহিনী নিয়ে আবদুর রহমানের মোকাবিলা করেন। ৭৫৬ খ্রিষ্টাব্দের ১৪ মে গোয়াডাল কুইভার নদীর তীরে মাসারার যুদ্ধে ইউসুফ পরাজিত হন এবং আবদুর রহমান স্পেনের সিংহাসনে আরোহণ করেন। তিনি স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করলে স্থানীয় জনগণ তাকে সমর্থন করে।পরিশেষে বলা যায়, উদ্দীপকের নাহিদের সাথে প্রথম আবদুর রহমানের সাদৃশ্য রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের যুবরাজ নাহিদের সাথে কোন উমাইয়া যুবরাজের মিল পাওয়া যায়? ব্…

উদ্দীপক

প্রাসাদ ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়ে যুবরাজ নাহিদ রাজ্য হারা হন। এ ভাগ্য বিড়ম্বিত যুবক বহুদিন নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিভিন্ন জনপদ, বন-জঙ্গল, রাস্তাঘাট, মরুভূমি প্রভৃতি পাড়ি দিয়ে নিজের রাজ্য থেকে অনেক দূরে এক আত্মীয়ের বাড়িতে ঠাই নেন। উচ্চাভিলাষী এ যুবক নিজ বংশের নামে শাসন প্রতিষ্ঠার পরিকল্পনা করতে থাকেন। ধীরে ধীরে তিনি একটি শক্তিশালী বাহিনীও গঠন করেন। একসময় রক্তক্ষয়ী যুদ্ধে পার্শ্ববর্তী রাজ্যের ক্ষমতাসীন শাসককে পরাজিত করে তথায় স্বীয় বংশের শাসন প্রতিষ্ঠা করেন। জনগণ তাঁকে সাদরে গ্রহণ করে। তিনি সকলের সহযোগিতায় বিজিত অঞ্চলে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন।

ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2026

উত্তর

জিব্রাল্টার প্রণালি ইউরোপ ও আফ্রিকা দুইটি মহাদেশকে পৃথক করেছে।

উত্তর

প্রথম আব্দুর রহমানের অনন্য কৃতিত্ব ও গুণাগুণের জন্য ঘোর প্রতিদ্বন্দ্বী আব্বাসি খলিফা আল মনসুর তাকে 'আরবদের বাজপাখি' বলে অভিহিত করেন। প্রথম আব্দুর রহমান ৩৩ বছর শাসনকার্য পরিচালনা করে একটি দক্ষ ও কার্যকরী প্রশাসন ব্যবস্থা গড়ে তোলেন। জাতি-ধর্ম নির্বিশেষে তিনি সকলকে গভীরভাবে ভালোবাসতেন। কিন্তু বিদ্রোহীদের প্রতি নিষ্ঠুর ব্যবহার প্রদর্শনেও তিনি কুণ্ঠাবোধ করতেন না। তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, তিনি তার গতিপথের যাবতীয় প্রতিবন্ধকতাকে একক শক্তি দিয়ে নির্মূল করতেন।

উত্তর

উদ্দীপকের যুবরাজ নাহিদের সাথে উমাইয়া যুবরাজ প্রথম আবদুর রহমান আদ দাখিল-এর মিল পাওয়া যায়।উদ্দীপকের যুবরাজ নাহিদ প্রাসাদ ষড়যন্ত্রের কারণে রাজ্য হারা হন। অতঃপর তিনি নিজের ঘনিষ্ঠ সহচরদের কয়েকজনকে নিয়ে দূরবর্তী আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন এবং শক্তিশালী বাহিনী গঠন করে পার্শ্ববর্তী রাজ্যে স্বীয় বংশের শাসন প্রতিষ্ঠা করেন। উক্ত যুবরাজ নাহিদের মতোই আবদুর রহমান তার ভাগ্যবিপর্যয়ের কারণে ৭৫৫ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আব্বাসীয় বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিশ্বস্ত অনুচর বদরসহ সিউটায় তার মাতুল গোষ্ঠী বনি নাফসাগোত্রে আশ্রয় নেন। সিউটায় অবস্থানকালে তিনি স্পেনে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেন। এরই প্রেক্ষিতে তিনি স্পেনের আল মুনিকার নামক স্থানে পৌঁছলেন সেখানকার জনগণ তাকে বিপুল সংবর্ধনা ও অভিনন্দন জানায়। ৭৫৬ খ্রিষ্টাব্দের ৮ মার্চ আর্চিডোনিয়ার রাজধানী রেজিওতে তাকে স্পেনের শাসনকর্তা ঘোষণা করা হয়। আর্চিডোনিয়া থেকে শক্তি সঞ্চয় করে ১০ হাজার সৈন্য নিয়ে আব্দুল রহমান কর্ডোভা অবরোধ করেন। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে স্পেনের শাসনকর্তা ইউসুফ ও তার সেনাপতি শ্যামুয়েল এক বিরাট বাহিনী নিয়ে আবদুর রহমানের মোকাবিলা করেন। ৭৫৬ খ্রিষ্টাব্দের ১৪ মে গোয়াডাল কুইভার নদীর তীরে মাসারার যুদ্ধে ইউসুফ পরাজিত হন এবং আবদুর রহমান স্পেনের সিংহাসনে আরোহণ করেন। তিনি স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করলে স্থানীয় জনগণ তাকে সমর্থন করে।পরিশেষে বলা যায়, উদ্দীপকের নাহিদের সাথে প্রথম আবদুর রহমানের সাদৃশ্য রয়েছে।

উত্তর

বিজিত অঞ্চলে নিজেকে প্রতিষ্ঠার জন্য উদ্দীপকের নাহিদের মতো উক্ত উমাইয়া যুবরাজ প্রথম আবদুর রহমান আদ-দাখিল নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেন।উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ান ৭৫০ খ্রিষ্টাব্দে জাবের যুদ্ধে পরাজিত হলে আব্বাসি প্রথম খলিফা আবুল আব্বাস আস-সাফফাহ ক্ষমতায় অধিষ্ঠিত হন। আব্বাসি খিলাফত সম্পূর্ণরূপে কণ্টকমুক্ত করণার্থে আবুল আব্বাস আস-সাফফাহ উমাইয়া নিধন নীতি গ্রহণ করেন। এ হত্যাযজ্ঞ হতে খলিফা হিশামের দৌহিত্র আবদুর রহমান ইবনে মুয়াবিয়া প্রাণে বেঁচে যান। তিনি ছদ্মবেশে দামেস্ক হতে পলায়ন করে প্রথমে ইউফ্রেটিস নদীর তীরবর্তী শহর 'রাহ'তে আত্মগোপন করেন। তৎপর সিরিয়া, প্যালেস্টাইন হয়ে উত্তরে আফ্রিকায় শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়ে তিনি স্পেনে দৃষ্টি মনোনিবেশ করেন। আলোচিত সময়কালে স্পেনের রাজনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়ায় সে সময় মুদারিগণ স্পেনের অতিষ্ঠ হয়ে আবদুর রহমানকে স্পেনে আগমনের জন্য আমন্ত্রণ জানান। এসব প্রেক্ষিতে ৭৫৫ খ্রিষ্টাব্দে স্পেন উপকূলের আল-মুনিকার নামক স্থানে অবতরণ করেন এবং সেখান বিপুল সমর্থন নিয়ে স্পেনের রাজধানী কর্ডোভা দখল করেন। এরপর আব্বাসি খলিফা মনসুর কর্তৃক প্রেরিত বিরাট সৈন্যবাহিনীকে তিনি পরাজিত করেন। সিংহাসনে আরোহণ করে তিনি অনেক অসুবিধা ও বিদ্রোহ কঠোর হস্তে দমন করে স্পেনে উমাইয়া বংশকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। স্পেনে নিজের বংশের নিরাপত্তার খাতিরে তিনি তার বিশ্বস্ত অনুচর বদর প্রমুখকে মৃত্যুদণ্ড দিতে দ্বিধাবোধ করেননি। আর এভাবেই ৩২ বছরের শাসনে স্পেনে উমাইয়া বংশ সুপ্রতিষ্ঠিত হয়। যার কৃতিত্ব উদ্দীপকে নির্দেশিত আবদুর রহমানের।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।