উদ্দীপকে উল্লেখিত 'জিনাত প্রাসাদের' সাথে স্পেনে তৃতীয় আবদুর রহমান কর্তৃক নির্মিত কোন প্রাসাদের সামাঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'জিনাত প্রাসাদের' সাথে স্পেনে তৃতীয় আবদুর রহমানের নির্মিত আজ-জোহরা প্রাসাদের মিল রয়েছে। স্পেনের উমাইয়া খলিফা তৃতীয় আবদুর রহমান স্থাপত্য শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার শাসনকালে (৯১২-৯৬১ খ্রি.) স্পেনে সুন্দর সুন্দর প্রাসাদ, মসজিদ, হাম্মামখানা, অট্টালিকা নির্মিত হয়। এগুলোর মধ্যে শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হলো আজ-জোহরা প্রাসাদ। এটির সাথে উদ্দীপকে উল্লিখিত জিনাত প্রাসাদের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে দেখা যায়, সাজিদ তার দেশের রাজধানীতে নিজের স্ত্রী জিনাতের নামে 'জিনাত প্রাসাদ' নির্মাণ করেন। অনুপম সুন্দর এ প্রাসাদকে যুগের বিস্ময় বলা হতো। একইভাবে তৃতীয় আবদুর রহমান স্পেনের শাসনক্ষমতা লাভের পর তার স্ত্রীর নামে বিশাল ও দৃষ্টিনন্দন আজ- জোহরা প্রাসাদ নির্মাণ করেছিলেন। এ প্রাসাদ নির্মাণে তিনি কারিগর ও পরামর্শকসহ ১০,০০০ শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। প্রাসাদটি নির্মাণে তৎকালীন প্রায় ৫০,০০,০০০ দিনার খরচ হয়। এর মণি-মুক্তা খচিত স্তম্ভরাজি, মার্বেল ও স্ফটিক পাথরের নির্মিত স্তম্ভের উপর বৃত্তাকার গম্বুজ, চৌবাচ্চা, ঝরনা, গজদন্ড এবং আবলুস কাঠের গবাক্ষ পর্যটকদের মনে বিস্ময়ের উদ্রেক করত। সুতরাং বলা যায়, উদ্দীপকের জিনাত প্রাসাদের সাথে আজ-জোহরা প্রাসাদের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত 'জিনাত প্রাসাদের' সাথে স্পেনে তৃতীয় আবদুর রহমান …
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর