উদ্দীপকে উল্লেখিত তিলোত্তমা নগরীর আলোকে কর্ডোভা নগরীর সমৃদ্ধি মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত তিলোত্তমা নগরীর মতো মুসলিম শাসনামলে স্পেনের রাজধানী কর্ডোভা তৎকালীন ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ নগরীতে পরিণত হয়েছিল। স্পেনের আমির প্রথম আবদুর রহমানের সময় (৭৫৬-৭৮৮খ্রি.) থেকে শুরু করে পরবর্তী উমাইয়া শাসকদের শাসনকালে কর্ডোভা নগরীর ব্যাপক উন্নয়ন হয়। খলিফা তৃতীয় আবদুর রহমানের সময় এ নগরী সমৃদ্ধির শিখরে উপনীত হয়। সৌন্দর্যের জন্য এটি সমসাময়িক যুগে শিল্প-সংস্কৃতি ও শিক্ষায় ইউরোপের কেন্দ্রে মা হওয়া ছাড়াও পরিণত হয়েছিল। ২৪ মাইল দৈর্ঘ্য এবং ৬ মাইল প্রস্থ বিশিষ্ট কর্ডোভার সে সময়ই লোকসংখ্যা ছিল ১০ লক্ষ। এ শহরে উন্নত পয়ঃপ্রণালি ও রাতে রাস্তা আলোকিত করার ব্যবস্থা ছিল। ঐতিহ্যবাহী ও উন্নত লন্ডন শহরেও ওই সময় সেরকম ব্যবস্থা ছিল না। উদ্দীপকে বলা হয়েছে, সাজিদ তার রাজ্যের রাজধানীতে গৃহ, অট্টালিকা, উদ্যান, প্রস্রবণ প্রভৃতি নির্মাণ করে সেটিকে তিলোত্তমা নগরীতে পরিণত করেন। মুসলিম শাসনামলে স্পেনের রাজধানী কর্ডোভা নগরীও এরূপ উন্নত ছিল। ঐ সময় কর্ডোভাতে ৩০০ মসজিদ, ১০০ প্রাসাদ, ১,১৩,০০০ গৃহ এবং ৩৮০টি হাম্মামখানা ছিল। কর্ডোভা বিশ্ববিদ্যালয়সহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, জমকালো আজ-জোহরা প্রাসাদসহ সুন্দর সুন্দর অট্টালিকা, শ্বেতপাথরের ফোয়ারা, সুরভিত পুষ্পোদ্যান ইত্যাদি কর্ডোভাকে তিলোত্তমা নগরীতে পরিণত করে। ভাষা, সাহিত্য, শিল্পকলা, স্থাপত্য, সংগীত, দর্শন, জ্যোতির্বিজ্ঞান, গণিত, ইতিহাস প্রভৃতি চর্চার ক্ষেত্রে কর্ডোভা ছিল ইউরোপে অতুলনীয়। ঐতিহাসিক পি কে হিট্টি এ প্রসঙ্গে বলেন, এ সময় কর্ডোভা সংস্কৃতিতে ইউরোপের মধ্যে সবচেয়ে উন্নত শহর ছিল। এজন্য এটিকে ইউরোপের বাতিঘর' বলা হতো। তৎকালীন বিশ্বের তিনটি সাংস্কৃতিক কেন্দ্রের একটি ছিল কর্ডোভা (অপর দুটি হলো কনস্টান্টিনোপল ও বাগদাদ)। উপরের আলোচনার আলোকে বলা যায়; মুসলিম শাসনামলে কর্ডোভা ছিল একটি সমৃদ্ধ নগরী
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত তিলোত্তমা নগরীর আলোকে কর্ডোভা নগরীর সমৃদ্ধি মূল্য…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর