শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত রাজ্যবিজয় ও রাজধানী প্রতিষ্ঠার ঘটনা কোন ফাতেমীয় খলিফার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত রাজ্যবিজয় ও রাজধানী প্রতিষ্ঠার ঘটনা ফাতেমীয় খলিফা আল-মুইজের মিশর বিজয় এবং কায়রো নগরী প্রতিষ্ঠার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।উদ্দীপকে দেখা যায়, উসমান গাজী মধ্য এশিয়ার প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এ বংশের সুলতান ২য় মুহাম্মদ ১৪৫৩ খ্রিষ্টাব্দে বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বিজয় করে সেখানে অটোমান সাম্রাজ্যের নতুন রাজধানী স্থাপন করেন। নতুন রাজধানী শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়, যা আল মুইজের মিশর বিজয় ও কায়রো নগরীর প্রতিষ্ঠার সাথে সাদৃশ্যপূর্ণ। আল-মুইজের মিশর বিজয়ের প্রাক্কালে মিশরের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। ইখশিদ বংশীয় শাসনকর্তা কাফুর এ সময় মিশর শাসন করছিলেন। তার ২০ বছরের কুশাসনে মিশর রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত দুর্বল ও বিপর্যস্ত হয়ে পড়ে। শাসকবর্গ বহুদিন ধরে সেনাবাহিনীর বেতন ও ভাতা দিতে না পারায় দেশের প্রতিরক্ষা অতিশয় দুর্বল হয়ে পড়ে। এমন সময় মিশরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ফাতেমি খলিফা আল-মুইজকে মিশর দখল করার এবং তথায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আকুল আবেদন জানায়। তাদের ডাকে আল-মুইজ ৯৬১ খ্রিষ্টাব্দে তার প্রখ্যাত সেনাপতি জওহরের নেতৃত্বে মিশরে এক বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করেন। বিজয়ী সেনাপতি জওহর আল-কাহিরা নামে একটি নতুন নগরীর গোড়াপত্তন করেন এবং সে নগরীটিকে মিশরের রাজধানী হিসেবে নির্বাচিত করেন। এ আল কাহিরা শহরই বর্তমানে কায়রো নগরী। জওহরের অনুরোধে আল-মুইজ ৯৭৩ খ্রিষ্টাব্দে মিশর গমন করেন। মিশরে তিনি এক প্রাণঢালা সংবর্ধনা লাভ করেন। তথায় আল মুইজ মহামারি ও দুর্ভিক্ষে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত রাজ্যবিজয় ও রাজধানী প্রতিষ্ঠার ঘটনা কোন ফাতেমীয় খ…

উদ্দীপক

উসমান গাজী মধ্য এশিয়ার প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কালের বিবর্তনে তার উত্তরাধিকারীদের মাধ্যমে অটোমান সাম্রাজ্য এশিয়া ও ইউরোপ মহাদেশের বিস্তীর্ণ অঞ্চলে সম্প্রসারিত হয়। এ বংশের সুলতান ২য় মুহাম্মদ ১৪৫৩ খ্রিষ্টাব্দে বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বিজয় করে সেখানে অটোমান সাম্রাজ্যের নতুন রাজধানী স্থাপন করেন। নতুন রাজধানী শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026

উত্তর

উত্তর আফ্রিকার ফাতেমীয় খিলাফতের প্রতিষ্ঠাতা ওবায়দুল্লাহ্ আল-মাহদী।

উত্তর

মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর জামাতা হযরত আলী (রা) ও কন্যা হযরত ফাতেমা (রা)-এর পরবর্তী বংশধরগণ ইতিহাসে ফাতেমী নামে পরিচিত। ফাতেমী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন উবায়দুল্লাহ আল মাহদী। তিনি অল্প সময়েই সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার ঘটান। ফলে ফাতেমী খিলাফত একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রাজ্যবিজয় ও রাজধানী প্রতিষ্ঠার ঘটনা ফাতেমীয় খলিফা আল-মুইজের মিশর বিজয় এবং কায়রো নগরী প্রতিষ্ঠার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।উদ্দীপকে দেখা যায়, উসমান গাজী মধ্য এশিয়ার প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এ বংশের সুলতান ২য় মুহাম্মদ ১৪৫৩ খ্রিষ্টাব্দে বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বিজয় করে সেখানে অটোমান সাম্রাজ্যের নতুন রাজধানী স্থাপন করেন। নতুন রাজধানী শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়, যা আল মুইজের মিশর বিজয় ও কায়রো নগরীর প্রতিষ্ঠার সাথে সাদৃশ্যপূর্ণ। আল-মুইজের মিশর বিজয়ের প্রাক্কালে মিশরের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। ইখশিদ বংশীয় শাসনকর্তা কাফুর এ সময় মিশর শাসন করছিলেন। তার ২০ বছরের কুশাসনে মিশর রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত দুর্বল ও বিপর্যস্ত হয়ে পড়ে। শাসকবর্গ বহুদিন ধরে সেনাবাহিনীর বেতন ও ভাতা দিতে না পারায় দেশের প্রতিরক্ষা অতিশয় দুর্বল হয়ে পড়ে। এমন সময় মিশরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ফাতেমি খলিফা আল-মুইজকে মিশর দখল করার এবং তথায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আকুল আবেদন জানায়। তাদের ডাকে আল-মুইজ ৯৬১ খ্রিষ্টাব্দে তার প্রখ্যাত সেনাপতি জওহরের নেতৃত্বে মিশরে এক বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করেন। বিজয়ী সেনাপতি জওহর আল-কাহিরা নামে একটি নতুন নগরীর গোড়াপত্তন করেন এবং সে নগরীটিকে মিশরের রাজধানী হিসেবে নির্বাচিত করেন। এ আল কাহিরা শহরই বর্তমানে কায়রো নগরী। জওহরের অনুরোধে আল-মুইজ ৯৭৩ খ্রিষ্টাব্দে মিশর গমন করেন। মিশরে তিনি এক প্রাণঢালা সংবর্ধনা লাভ করেন। তথায় আল মুইজ মহামারি ও দুর্ভিক্ষে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

উত্তর

কেবল নতুন রাজধানী প্রতিষ্ঠাই নয়, সুশাসক হিসেবেও সামঞ্জস্যপূর্ণ ফাতেমীয় খলিফা বিখ্যাত ছিলেন- উক্তিটি যথার্থ।উদ্দীপকে উল্লিখিত শাসক আল মুইজ ফাতেমি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক এবং ফাতেমি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠাকল্পে আল মুইজ সমগ্র সাম্রাজ্যকে প্রদেশে এবং প্রদেশগুলোকে জেলায় বিভক্ত করে তথায় সুযোগ্য শাসক ও কর্মচারী নিয়োগ দেন। ইবনে কিল্লিস ও আশুককে ভূমি সংস্কারের দায়িত্ব দেন। ফলে ভূমি রাজস্ব বহুগুণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। মুইজ সেনাবাহিনী ও নৌবাহিনীরও সংস্কার সাধন করেন। ব্যবসায় বাণিজ্যের উন্নতি সাধনে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে উত্তর আফ্রিকা ও মিশর সুখ ও সমৃদ্ধির শীর্ষ শিখরে আরোহণ করে। অমায়িক, দয়ালু ও মার্জিত রুচিসম্পন্ন খলিফা আল মুইজ অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন ছিলেন। সুশিক্ষিত, সুবক্তা, ভাষাবিদ এবং একজন কবি হিসেবে ইসলামের ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। তিনি যে জ্ঞান-বিজ্ঞানের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন এ সম্পর্কে ঐতিহাসিক Syed Ameer Ali বলেন, "তিনি নিঃসন্দেহে পাশ্চাত্যের মামুন ছিলেন এবং তার শাসনামলে উত্তর আফ্রিকা সভ্যতা ও সমৃদ্ধির উচ্চ শিখরে আরোহণ করে।অতএব, নতুন রাজধানী প্রতিষ্ঠাই নয়, সুশাসক হিসেবে খলিফা আল মুইজ ব্যাপক কৃতিত্ব প্রদর্শন করে ইতিহাসে অমর হয়ে আছেন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।