উদ্দীপকে উল্লিখিত সুলতানের কর্মকাণ্ডে স্পেনের কোন খলিফার শাসনামলের ঘটনাবলি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সুলতানের কর্মকাণ্ডে স্পেনের খলিফা তৃতীয় আব্দুর রহমানের শাসনামলের ঘটনাবলি প্রতিফলিত হয়েছে।উদ্দীপকে বর্ণিত হাবশি শাসনামলের শেষের দিকে বাংলায় রাজনৈতিক অরাজকতা ও গোলযোগের উদ্ভব হলে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ হাবশী শাসক মুজাফফর শাহকে উচ্ছেদ করে বাংলার সুলতান পদে আসীন হন। অভ্যন্তরীণ গোলযোগ দমন, দিল্লির আক্রমণ হতে বাংলাকে রক্ষা, সুশাসন ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় পৃষ্ঠপোষকতা দান এবং স্থাপত্যশিল্পে বিশেষ অবদান রাখায় তার শাসনামলকে বাংলার স্বর্ণযুগ বলা হয়। অনুরূপভাবে, পাঠ্যবইয়ের বর্ণিত স্পেনের উমাইয়া আমিরাতের শাসক তৃতীয় আব্দুর রহমান ৯১২ খ্রিষ্টাব্দে শাসনক্ষমতা গ্রহণ করে প্রথমেই একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন করেন। তিনি স্লাভ, বার্বার, খ্রিষ্টান, আরব প্রভৃতি জাতির সমন্বয়ে ১,৫০,০০০ সৈন্যের একটি বিরাট সৈন্যবাহিনী গড়ে তোলেন, যা স্লাভ বাহিনী নামে পরিচিত ছিল। এরপর তিনি সকল বিদ্রোহ দমন করে সাম্রাজ্যের স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেন। তৃতীয় আব্দুর রহমানের সময়ে স্পেনে কৃষি, ব্যবসায় বাণিজ্য ও শিল্পের ব্যাপক উন্নতি সাধিত হয়। ব্যবসায় বাণিজ্যের উন্নয়নের স্বার্থে তিনি যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেন। কৃষি ও ব্যবসার উন্নতির সাথে সাথে শিল্পের ও ব্যাপক প্রসার লাভ করে। এ সময় বিভিন্ন স্থানে শিল্পকারখানা স্থাপিত হয়। সে সময়ে শুধু রাজধানীতেই ১৩,০০০ তাত শিল্প ছিল। স্থাপত্য ও শিল্পকলার পৃষ্ঠপোষক হিসেবে তৃতীয় আব্দুর রহমানের যথেষ্ট খ্যাতি ছিল। তার অন্যন্য কীর্তি হিসেবে জোহরা প্রাসাদ বিশেষভাবে উল্লেখযোগ্য। পত্নী আল-জোহরার অনুরোধেই তার নামানুসারে তৃতীয় আব্দুর রহমান ৯৩৬ খ্রিষ্টাব্দে জোহরা প্রাসাদটি নির্মাণ করেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সুলতানের কর্মকাণ্ডে স্পেনের কোন খলিফার শাসনামলের …
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর