শেয়ারFacebookWhatsApp

সামঞ্জস্যপূর্ণ খলিফাকে স্পেনের উমাইয়া খিলাফতের ত্রাণকর্তা বলা যায় কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, সামঞ্জস্যপূর্ণ খলিফা তথা তৃতীয় আব্দুর রহমানকে স্পেনের উমাইয়া খিলাফতের ত্রাণকর্তা বলা যায়।তৃতীয় আব্দুর রহমানের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল সাম্রাজ্যের গোলযোগ প্রতিহত করে শান্তিশৃঙ্খলা আনয়ন। সে সময় অসংখ্য বাধা-বিপত্তি থাকা সত্ত্বেও তিনি আন্দালুসিয়াকে রক্ষা করে পূর্বের চেয়ে সম্প্রসারিত ও শক্তিশালী করেছিলেন। তিনি অভ্যন্তরীণ বিপদ থেকেও স্পেন রক্ষার পাশাপাশি বহিঃশত্রুর আক্রমণও প্রতিহত করেন। সে লক্ষ্যে তিনি ফাতেমি ও সেভিলের বার্বার ও খ্রিষ্টানদের পরাজিত করেন। তৃতীয় আব্দুর রহমানের সময় শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখা দেয়। হিট্টির মতে, আব্দুর রহমানের পৃষ্ঠপোষকতায়ই মুসলিম স্পেন বিশ্ব সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। তার সময়ে সাম্রাজ্যের সর্বত্র স্কুল, পাঠাগার ও এতিমখানা স্থাপিত হয়। তার প্রতিষ্ঠিত কর্ডোভা বিশ্ববিদ্যালয় পাশ্চাত্যের শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছিল। তাঁর রাজত্বকালে স্থাপত্য শিল্পেরও প্রভূত উন্নতি সাধিত হয়েছিল। এ সময় রাজধানীর কর্ডোভাতে ৩০০ মসজিদ, ১০০ প্রাসাদ, ১,০০,০০০ গৃহ এবং ৩৮০টি হাম্মামখানা নির্মাণ করা হয়েছিল। এছাড়া তাঁর পত্নীর নামকে চিরস্মরণীয় করে রাখার জন্য তিনি কর্ডোভার ৩ মাইল উত্তরে আল-জোহরা নামে একটি রাজপ্রাসাদ নির্মাণ করেন। এটি নির্মাণ করতে প্রায় ৫০,০০,০০০ দিনার ব্যয় করেন। তিনি কর্ডোভার মসজিদের উত্তর দিকে একটি সুউচ্চ মিনার নির্মাণ করেছিলেন। এ মিনারটি ২৭ফুট চওড়া এবং ১০৮ ফুট উঁচু ছিল। তৃতীয় আব্দুর রহমান যোগ্যতা, গুণাবলি দ্বারা স্পেনের উমাইয়া আমিরাতকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন।সুতরাং পরিশেষে বলা যায়, মুসলিম স্পেনের ইতিহাসে 'তৃতীয় আব্দুর রহমান ছিলেন অনন্য কৃতিত্বের অধিকারী। তার এ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি স্পেনে উমাইয়া বংশের শ্রেষ্ঠ শাসক ও ত্রাণকর্তা হিসেবে প্রসিদ্ধ হয়ে আছেন।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

সামঞ্জস্যপূর্ণ খলিফাকে স্পেনের উমাইয়া খিলাফতের ত্রাণকর্তা বলা যায় ক…

উদ্দীপক

হাবশি শাসনামলের শেষের দিকে বাংলায় রাজনৈতিক অরাজকতা ও গোলযোগের উদ্ভব হলে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ হাবশী শাসক মুজাফফর শাহকে উচ্ছেদ করে বাংলার সুলতান পদে আসীন হন। অভ্যন্তরীণ গোলযোগ দমন, দিল্লির আক্রমণ হতে বাংলাকে রক্ষা, সুশাসন ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় পৃষ্ঠপোষকতা দান এবং স্থাপত্যশিল্পে বিশেষ অবদান রাখায় তার শাসনামলকে বাংলার স্বর্ণযুগ বলা হয়।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026

উত্তর

৯০৯ খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়।

উত্তর

প্রথম আব্দুর রহমানের অনন্য কৃতিত্ব ও গুণাগুণের জন্য ঘোর প্রতিদ্বন্দ্বী আব্বাসি খলিফা আল মনসুর তাকে 'কুরাইশদের বাজপাখি' বলে অভিহিত করেন। প্রথম আব্দুর রহমান জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে গভীরভাবে ভালোবাসতেন। কিন্তু বিদ্রোহীদের প্রতি নিষ্ঠুর ব্যবহার প্রদর্শনে তিনি কুণ্ঠাবোধ করতেন না। তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, তিনি তার গতিপথের যাবতীয় প্রতিবন্ধকতাকে একক শক্তি দিয়ে নির্মূল করতেন। আব্দুর রহমান আদ-দাখিলের বিরুদ্ধে খলিফা আল মনসুর একটি অভিযান প্রেরণ করেন। আদ-দাখিল আল মনসুরের সেনাপতিকে পরাজিত করে তার ছিন্ন মস্তক ও একটি চিঠিসহ আল মনসুরের দরবারে প্রেরণ করেন। তার এ অনন্য কৃতিত্ব ও গুণাগুণের জন্য ঘোর প্রতিদ্বন্দ্বী আব্বাসি খলিফা আল মনসুর তাকে 'কুরাইশদের বাজপাখি' বলে অভিহিত করেছেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সুলতানের কর্মকাণ্ডে স্পেনের খলিফা তৃতীয় আব্দুর রহমানের শাসনামলের ঘটনাবলি প্রতিফলিত হয়েছে।উদ্দীপকে বর্ণিত হাবশি শাসনামলের শেষের দিকে বাংলায় রাজনৈতিক অরাজকতা ও গোলযোগের উদ্ভব হলে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ হাবশী শাসক মুজাফফর শাহকে উচ্ছেদ করে বাংলার সুলতান পদে আসীন হন। অভ্যন্তরীণ গোলযোগ দমন, দিল্লির আক্রমণ হতে বাংলাকে রক্ষা, সুশাসন ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় পৃষ্ঠপোষকতা দান এবং স্থাপত্যশিল্পে বিশেষ অবদান রাখায় তার শাসনামলকে বাংলার স্বর্ণযুগ বলা হয়। অনুরূপভাবে, পাঠ্যবইয়ের বর্ণিত স্পেনের উমাইয়া আমিরাতের শাসক তৃতীয় আব্দুর রহমান ৯১২ খ্রিষ্টাব্দে শাসনক্ষমতা গ্রহণ করে প্রথমেই একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন করেন। তিনি স্লাভ, বার্বার, খ্রিষ্টান, আরব প্রভৃতি জাতির সমন্বয়ে ১,৫০,০০০ সৈন্যের একটি বিরাট সৈন্যবাহিনী গড়ে তোলেন, যা স্লাভ বাহিনী নামে পরিচিত ছিল। এরপর তিনি সকল বিদ্রোহ দমন করে সাম্রাজ্যের স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেন। তৃতীয় আব্দুর রহমানের সময়ে স্পেনে কৃষি, ব্যবসায় বাণিজ্য ও শিল্পের ব্যাপক উন্নতি সাধিত হয়। ব্যবসায় বাণিজ্যের উন্নয়নের স্বার্থে তিনি যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেন। কৃষি ও ব্যবসার উন্নতির সাথে সাথে শিল্পের ও ব্যাপক প্রসার লাভ করে। এ সময় বিভিন্ন স্থানে শিল্পকারখানা স্থাপিত হয়। সে সময়ে শুধু রাজধানীতেই ১৩,০০০ তাত শিল্প ছিল। স্থাপত্য ও শিল্পকলার পৃষ্ঠপোষক হিসেবে তৃতীয় আব্দুর রহমানের যথেষ্ট খ্যাতি ছিল। তার অন্যন্য কীর্তি হিসেবে জোহরা প্রাসাদ বিশেষভাবে উল্লেখযোগ্য। পত্নী আল-জোহরার অনুরোধেই তার নামানুসারে তৃতীয় আব্দুর রহমান ৯৩৬ খ্রিষ্টাব্দে জোহরা প্রাসাদটি নির্মাণ করেন।

উত্তর

হ্যাঁ, সামঞ্জস্যপূর্ণ খলিফা তথা তৃতীয় আব্দুর রহমানকে স্পেনের উমাইয়া খিলাফতের ত্রাণকর্তা বলা যায়।তৃতীয় আব্দুর রহমানের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল সাম্রাজ্যের গোলযোগ প্রতিহত করে শান্তিশৃঙ্খলা আনয়ন। সে সময় অসংখ্য বাধা-বিপত্তি থাকা সত্ত্বেও তিনি আন্দালুসিয়াকে রক্ষা করে পূর্বের চেয়ে সম্প্রসারিত ও শক্তিশালী করেছিলেন। তিনি অভ্যন্তরীণ বিপদ থেকেও স্পেন রক্ষার পাশাপাশি বহিঃশত্রুর আক্রমণও প্রতিহত করেন। সে লক্ষ্যে তিনি ফাতেমি ও সেভিলের বার্বার ও খ্রিষ্টানদের পরাজিত করেন। তৃতীয় আব্দুর রহমানের সময় শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখা দেয়। হিট্টির মতে, আব্দুর রহমানের পৃষ্ঠপোষকতায়ই মুসলিম স্পেন বিশ্ব সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। তার সময়ে সাম্রাজ্যের সর্বত্র স্কুল, পাঠাগার ও এতিমখানা স্থাপিত হয়। তার প্রতিষ্ঠিত কর্ডোভা বিশ্ববিদ্যালয় পাশ্চাত্যের শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছিল। তাঁর রাজত্বকালে স্থাপত্য শিল্পেরও প্রভূত উন্নতি সাধিত হয়েছিল। এ সময় রাজধানীর কর্ডোভাতে ৩০০ মসজিদ, ১০০ প্রাসাদ, ১,০০,০০০ গৃহ এবং ৩৮০টি হাম্মামখানা নির্মাণ করা হয়েছিল। এছাড়া তাঁর পত্নীর নামকে চিরস্মরণীয় করে রাখার জন্য তিনি কর্ডোভার ৩ মাইল উত্তরে আল-জোহরা নামে একটি রাজপ্রাসাদ নির্মাণ করেন। এটি নির্মাণ করতে প্রায় ৫০,০০,০০০ দিনার ব্যয় করেন। তিনি কর্ডোভার মসজিদের উত্তর দিকে একটি সুউচ্চ মিনার নির্মাণ করেছিলেন। এ মিনারটি ২৭ফুট চওড়া এবং ১০৮ ফুট উঁচু ছিল। তৃতীয় আব্দুর রহমান যোগ্যতা, গুণাবলি দ্বারা স্পেনের উমাইয়া আমিরাতকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন।সুতরাং পরিশেষে বলা যায়, মুসলিম স্পেনের ইতিহাসে 'তৃতীয় আব্দুর রহমান ছিলেন অনন্য কৃতিত্বের অধিকারী। তার এ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি স্পেনে উমাইয়া বংশের শ্রেষ্ঠ শাসক ও ত্রাণকর্তা হিসেবে প্রসিদ্ধ হয়ে আছেন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।