উদ্দীপকে মামলুক সুলতান আল নাসিরের সাথে স্পেনের কোন উমাইয়া খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মামলুক সুলতান আল নাসিরের সাথে স্পেনের 'উমাইয়া খলিফা তৃতীয় আব্দুর রহমানের মিল রয়েছে।।উদ্দীপকের মিসরের মামলুক সুলতান আল নাসির একজন খ্যাতিমান শাসক ছিলেন। তিনি রাজধানী কায়রোতে প্রাসাদ স্নানাগার স্কুল ও মাদ্রাসা নির্মাণ করে এটিকে একটি অনিন্দ্য সুন্দর নগরীতে পরিণত করেন। ৫০ কোটি দিরহাম ব্যয়ে কাসর আল আবলাক নামক প্রাসাদ নির্মাণ করে তিনি শিল্প মনের পরিচয় দেন। যা তৃতীয় আব্দুর রহমানের প্রতি নির্দেশ করে। শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে তৃতীয় আবদুর রহমানের যথেষ্ট খ্যাতি ছিল। তার প্রতিষ্ঠিত কর্ডোভা বিশ্ববিদ্যালয় ছিল জগদ্বিখ্যাত। এখানে সাহিত্য, গণিত, জ্যোতির্বিদ্যা, ইতিহাস, চিকিৎসাশাস্ত্র, রাসায়ন, ফলিতবিদ্যা, উদ্ভিদবিদ্যা প্রভৃতির শিক্ষা দেওয়া হতো। কর্ডোভা নগরীই সমসামরিক ইউরোপের একমাত্র নির্ভরযোগ্য শিক্ষা নিকেতনে পরিণত হয়। জ্ঞানভান্ডার হিসেবে এ সময় কর্ডোভার গ্রন্থাগারে ৬০,০০০ পুস্তক ছিল। তৃতীয় আবদুল রহমানের পৃষ্ঠপোষকতায় স্থাপত্যশিল্পেরও চরম বিকাশ ঘটে। এ সময় রাজধানী কর্ডোভাতে ৩০০ মসজিদ, ১০০ প্রাসাদ ১,১৩,০০০ গৃহ এবং ৩৮০টি হাম্মামখানা ছিল। তিনি কর্ডোভার জামে মসজিদের পুনর্নির্মাণ করেন। তৃতীয় আবদুর রহমান কর্ডোভায় বহু প্রাসাদ ও বাগান নির্মাণ করেছিলেন, যা ২৭ ফুট চওড়া এবং ১০৮ ফুট উঁচু ছিল। তৃতীয় আবদুর রহমান কর্ডোভায় বহু প্রাসাদ ও বাগান নির্মাণ করেন। তিনি 'কসবুর রওজা' নামে একটি বিশাল প্রাসাদ নির্মাণ করেন। স্পেনের উমাইয়া খলিফা তৃতীয় আবদুর রহমানের অনন্য কীর্তি ছিল আজ-জোহরা প্রাসাদ নির্মাণ। আবদুর রহমান তার হেরেমের শ্রেষ্ঠ সুন্দরী স্ত্রী আজ-জোহরার অনুরোধে তারই নামে এই প্রাসাদ নির্মাণ করেন। তৃতীয় আবদুর রহমান ৯৩৬ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে কর্ডোবার ৩ মাইল উত্তরে Hill of the Bride-এর পাদদেশে আজ-জোহরা প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন। এ প্রাসাদের নির্মাণ কাজ শেষ হয় ৯৭৫ খ্রিষ্টাব্দে দ্বিতীয় হাকামের সময়। মণি-মুক্তাখচিত স্তম্ভরাজি ও অপূর্ব নকশা সংবলিত কাঠের বীম, মার্বেল ও স্ফটিক পাথরে নির্মিত স্তম্ভের ওপর বৃত্তাকার গম্বুজ, চৌবাচ্চা, ঝরনা, গজদণ্ড ও আবলুস কাঠের গবাক্ষ ছিল সকলের দৃষ্টি আকর্ষণ করার মতো। এ প্রাসাদের ফটকে সম্রাজ্ঞী আজ-জোহরার একটি ভাস্কর্য ছিল।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে মামলুক সুলতান আল নাসিরের সাথে স্পেনের কোন উমাইয়া খলিফার মি…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর