বাবরের সাথে স্পেনের কোন উমাইয়া শাসকের মিল পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বাবরের সাথে স্পেনের উমাইয়া শাসক আবদুর রহমান আদ-দাখিলের মিল রয়েছে।উদ্দীপকে উল্লিখিত বাবর পিতৃরাজ্য থেকে বিতাড়িত হয়ে অসহায় অবস্থায় বিভিন্ন দেশে পালিয়ে বেড়ান। এখনও তিনি বনে-জঙ্গলে কখনও পর্বতে আশ্রয় নেন। এক পর্যায়ে তিনি ভারতবর্ষে আসেন। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। অনুরূপ ঘটনা উমাইয়া শাসক আবদুর রহমান আদ-দাখিল-এর ক্ষেত্রেও পরিলক্ষিত হয়। সর্বশেষ উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ান ৭৫০ খ্রিষ্টাব্দে জাবের যুদ্ধে পরাজিত হলে আব্বাসি প্রথম খলিফা আবুল আব্বাস আস-সাফফাহ ক্ষমতায় অধিষ্ঠিত হন। আব্বাসি খিলাফত সম্পূর্ণরূপে কণ্টকমুক্ত করার লক্ষ্যে আস-সাফফাহ উমাইয়া নিধন নীতি গ্রহণ করেন। এ হত্যাযজ্ঞ হতে খলিফা হিশামের দৌহিত্র আবদুর রহমান ইবনে মুয়াবিয়া প্রাণে বেঁচে যান। তিনি ছদ্মবেশে দামেস্ক হতে পলায়ন করে প্রথমে ফোরাত নদীর তীরবর্তী শহর 'রাহ'-তে আত্মগোপন করেন। স্পেনে উমাইয়া সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে আবদুর রহমান মরক্কোর সিউটা নগরের দক্ষিণে এক পার্বত্য অঞ্চলে মাতুলালয়ে বনু নাসর গোত্রে আশ্রয় নেন। এসময় স্পেনের রাজনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। অনুগত ভৃত্য বদরের মারফত হিমারীয়দের কাছ থেকে সাহায্যের নিশ্চিত আশ্বাস পেয়ে আবদুর রহমান ৭৫৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে স্পেন উপকূলের আল মুনিকার নামক স্থানে অবতরণ করেন। বার্বার ও নির্যাতিত মুদারীয়রা দলে দলে তাঁর পতাকাতলে ঐক্যবদ্ধ হন। এর ফলে আবদুর রহমানের শক্তি বৃদ্ধি পায়। ৭৬৬ খ্রিষ্টাব্দের ৮ মার্চ আবদুর রহমান আর্চিদোনার রাজধানী রিজিওতে প্রবেশ করেন। সেখানে তাকে আমির ঘোষণা ও তার নামে খুতবা পাঠ করা হয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
বাবরের সাথে স্পেনের কোন উমাইয়া শাসকের মিল পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর