যুবরাজ মঈনের শাসন প্রতিষ্ঠার সাথে উক্ত উমাইয়া শাসকের সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাস বিবৃত কর।
উত্তর: উদ্দীপকের মতো উমাইয়া যুবরাজ প্রথম আবদুর রহমান আদ- দাখিল স্বীয় সাম্রাজ্যের কিয়দংশ দখল করে স্পেনে উমাইয়া শাসন প্রতিষ্ঠিত করেন। উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ান ৭৫০ খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে পরাজিত হলে আব্বাসি প্রথম খলিফা আবুল আব্বাস আস-সাফফাহ ক্ষমতায় অধিষ্ঠিত হন। আব্বাসি খিলাফত সম্পূর্ণরূপে কন্টকমুক্ত করণার্থে আবুল আব্বাস আস-সাফফাহ উমাইয়া নিধন নীতি গ্রহণ করেন। এ হত্যাযজ্ঞ হতে খলিফা হিশামের দৌহিত্র আবদুর রহমান ইবনে মুয়াবিয়া প্রাণে বেঁচে যান। তিনি ছদ্মবেশে দামেস্ক হতে পলায়ন করে প্রথমে ইউফ্রেটিস নদীর তীরবর্তী শহর 'রাহ'তে আত্মগোপন করেন। তৎপর সিরিয়া, প্যালেস্টাইন হয়ে উত্তরে আফ্রিকায় শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়ে তিনি স্পেনে দৃষ্টি মনোনিবেশ করেন। আলোচিত সময়কালে স্পেনের রাজনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়ায় সে সময় মুদারিগণ স্পেনের অতিষ্ঠ হয়ে আবদুর রহমানকে স্পেনে আগমনের জন্য আমন্ত্রণ জানান। এসব প্রেক্ষিতে ৭৫৫ খ্রিস্টাব্দে স্পেন উপকূলের আল-মুনিকার নামক স্থানে অবতরণ করেন এবং সেখান বিপুল সমর্থন নিয়ে স্পেনের রাজধানী কর্ডোভা দখল করেন। এরপর আব্বাসি খলিফা মনসুর কর্তৃক প্রেরিত বিরাট সৈন্যবাহিনীকে তিনি পরাজিত করেন। সিংহাসনে আরোহণ করে তিনি অনেক অসুবিধা ও বিদ্রোহ কঠোর হস্তে দমন করে স্পেনে উমাইয়া বংশকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। স্পেনে নিজের বংশের নিরাপত্তার খাতিরে তিনি তার বিশ্বস্ত অনুচর বদর প্রমুখকে মৃত্যুদণ্ড দিতে দ্বিধাবোধ করেননি। আর এভাবেই ৩২ বছরের শাসনে স্পেনে উমাইয়া বংশ সুপ্রতিষ্ঠিত হয়। যার কৃতিত্ব উদ্দীপকে নির্দেশিত আবদুর রহমানের।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
যুবরাজ মঈনের শাসন প্রতিষ্ঠার সাথে উক্ত উমাইয়া শাসকের সাম্রাজ্য প্রত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর