উক্ত শহরকে ইউরোপের বাতিঘর বলা হতো কেন? বিশ্লেষণ কর।
উত্তর: স্পেনে মুসলিম সভ্যতার প্রাণকেন্দ্র ছিল কর্ডোভা যা যুগব্যাপী তমসাচ্ছন্ন একটি মহাদেশ ইউরোপের আলোকোজ্জ্বল বাতিঘর। অনুপম সৌন্দর্যমন্ডিত এ নগরীর দৈর্ঘ্য ২৪ মাইল, প্রশস্ত ৬ মাইল এবং ১৪ মাইল পরিধি ছিল। জনসংখ্যা ছিল ১০ লাখ, ৯০০টি সরকারি গোসলখানা, ৫০টি সরকারি হাসপাতাল, ৩০০টি মসজিদ, ১০০টি প্রাসাদ কর্ডোভাকে তিলোত্তমা নগরীতে পরিণত করেছিল। ২৭টি অবৈতনিক শিক্ষাপ্রতিষ্ঠান। গোটা ইউরোপে যখন লেখাপড়ার প্রচলন শুরু হয়নি, তখন কর্ডোভার অধিকাংশ মানুষ লেখাপড়া জানত। কর্ডোভা সংস্কৃতিকে ইউরোপের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্নত শহর ছিল। বিশ্বের তিনটি শহরের মধ্যে কর্ডোভা একটি। শিল্প বাণিজ্যেও কর্ডোভার খ্যাতি ছিল সুদূরপ্রসারী। বস্ত্রশিল্প, চর্মশিল্প, লৌহশিল্প এবং অলঙ্কার তৈরি শিল্প কর্ডোভাকে সমৃদ্ধ করেছিল। কর্ডোভার বাড়ি থেকে রাস্তায় আলো ফেলার ব্যবস্থা ছিল। মাদ্রাসা, গ্রন্থাগার এবং অসংখ্য বইয়ের দোকান বিশিষ্ট এ শহরটি আন্তর্জাতিক খ্যাতি ও পর্যটকদের মনে সম্ভ্রম ও শ্রদ্ধা জাগিয়েছিল। তাই এ কারণে কর্ডোভা নগরীকে মধ্যযুগের ইউরোপের বাতিঘর বলা হয়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত শহরকে ইউরোপের বাতিঘর বলা হতো কেন? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর