শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পাঠ্যপুস্তকে স্পেনের স্বাধীন উমাইয়া আমিরাতের কোন শাসকের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের সাথে আমার পাঠ্যপুস্তকে স্পেনের স্বাধীন উমাইয়া আমিরাতের শাসক আবদুর রহমান আদ-দাখিলের মিল খুঁজে পাওয়া যায়। আবদুর রহমান আদ-দাখিলের সবচেয়ে বড় অবদান ছিল স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করা। এর মধ্য দিয়ে তিনি তার বংশকে অস্তিত্ব বিপন্নের হাত থেকে সাফল্যজনকভাবে রক্ষা করতে সক্ষম হন। আবদুর রহমান আদ-দাখিল দীর্ঘ ৩৩ বছর শাসনকার্য পরিচালনা করে শুধু অভ্যন্তরীণ বিদ্রোহ দমন, শান্তি-শৃঙ্খলা স্থাপন করেনি বরং একটি দক্ষ ও কার্যকরী প্রশাসন ব্যবস্থাও গড়ে তোলেন। বার্বার, ইয়েমেনি ও খ্রিস্টানদের দ্বারা বহুবার আক্রান্ত হলেও নিজ বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এবং সামরিক দক্ষতার বলে এসব বিপদ থেকে মুসলিম সাম্রাজ্য স্পেনকে মুক্ত করতে সমর্থ হন। অভ্যন্তরীপ রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করার জন্য তিনি সমগ্র রাজ্যকে ছয়টি প্রদেশে বিভক্ত করেন। প্রদেশের শাসনভার ছিল গভর্নরের ওপর। এবং কেন্দ্রীয় প্রশাসন ছিল আমিরের হাতে। সুতরাং উদ্দীপকের ঘটনার সাখে স্পেনের স্বাধীন উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা আবদুর রহমান আদ-দাখিলের মিল পরিলক্ষিত হয়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পাঠ্যপুস্তকে স্পেনের স্বাধীন উমাইয়া আমিরাতের ক…

উদ্দীপক

তিনি তার বংশকে অস্তিত্ব বিপন্নের হাত থেকে সাফল্যজনকভাবে। রক্ষা করেন। তিনি দীর্ঘ ৩৩ বছর শাসনকার্য পরিচালনা করে অত্র অঞ্চলের গোলযোগ নিরসন ও শান্তিশৃঙ্খলা স্থাপনই করেননি দেশটিতে সুষ্ঠু প্রশাসনিক কাঠামোও গড়েছিলেন। [সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, গাজীপুর।]

উত্তর

আবদুর রহমান আদ-দাখিলকে কুরাইশদের বাজপাখি বলা হয়।

উত্তর

কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয়। কারণ উমাইয়াদের রাজধানী কর্ডোভা ছিল সংস্কৃতিতে ইউরোপের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্নত শহর। ভাষা, সাহিত্য, শিল্পকলা, স্থাপত্য, সংগীত, দর্শন, জ্যোতির্বিদ্যা, অঙ্কশাস্ত্র, ইতিহাস প্রভৃতি ক্ষেত্রে কর্ডোভায় বিদ্যমান পণ্ডিত ও স্থাপত্যবিদগণ অপরিসীম অবদান রেখে গেছেন। বস্তুত কর্ডোভাতে সংস্কৃতির যে পূর্ণ বিকাশ সাধিত হয়েছিল তা তমসাচ্ছন্ন ইউরোপের বুকে কর্ডোভা নগরীকে একটি বাতিঘরে পরিণত করে।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পাঠ্যপুস্তকে স্পেনের স্বাধীন উমাইয়া আমিরাতের শাসক আবদুর রহমান আদ-দাখিলের মিল খুঁজে পাওয়া যায়। আবদুর রহমান আদ-দাখিলের সবচেয়ে বড় অবদান ছিল স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করা। এর মধ্য দিয়ে তিনি তার বংশকে অস্তিত্ব বিপন্নের হাত থেকে সাফল্যজনকভাবে রক্ষা করতে সক্ষম হন। আবদুর রহমান আদ-দাখিল দীর্ঘ ৩৩ বছর শাসনকার্য পরিচালনা করে শুধু অভ্যন্তরীণ বিদ্রোহ দমন, শান্তি-শৃঙ্খলা স্থাপন করেনি বরং একটি দক্ষ ও কার্যকরী প্রশাসন ব্যবস্থাও গড়ে তোলেন। বার্বার, ইয়েমেনি ও খ্রিস্টানদের দ্বারা বহুবার আক্রান্ত হলেও নিজ বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এবং সামরিক দক্ষতার বলে এসব বিপদ থেকে মুসলিম সাম্রাজ্য স্পেনকে মুক্ত করতে সমর্থ হন। অভ্যন্তরীপ রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করার জন্য তিনি সমগ্র রাজ্যকে ছয়টি প্রদেশে বিভক্ত করেন। প্রদেশের শাসনভার ছিল গভর্নরের ওপর। এবং কেন্দ্রীয় প্রশাসন ছিল আমিরের হাতে। সুতরাং উদ্দীপকের ঘটনার সাখে স্পেনের স্বাধীন উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা আবদুর রহমান আদ-দাখিলের মিল পরিলক্ষিত হয়।

উত্তর

আবদুর রহমান আদ-দাখিল স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা, বিদ্রোহ দমনসহ জ্ঞান বিজ্ঞানের প্রসারে ব্যাপক কৃতিত্ব প্রদর্শন করেন। আব্দুর রহমান আদ-দাখিলের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল স্পেনে স্বাধীন উমাইয়া-আমিরাত প্রতিষ্ঠা করা। অভ্যন্তরীণ বিদ্রোহ দমন ও রাজা শার্লিমেনের পরান্তকরণে এদের ভূমিকা ছিল অনন্য। আব্দুর রহমান স্পেনে স্বেচ্ছাতন্ত্র এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। আবদুর রহমানের স্বাধীন আমিরাত প্রতিষ্ঠা এবং তার ধারাবাহিক সাফল্যে ক্ষুদ্ধ হয়ে কতিপয় আরব দলপতি ফ্রান্সের রাজা শার্লিমেনকে স্পেন আক্রমণের অনুরোধ জানান। এ অবস্থায় শার্লিমেন ৭৭৭ খ্রি. স্পেন আক্রমণ করলে আবদুর রহমান ৭৭৮ খ্রি. সারাগোসা নগরীর উপকণ্ঠে। শার্লিমেনকে পরাজিত করে উমাইয়া আমিরাতকে সুসংহত করেন। স্বাধীন ও সার্বভৌম আমিরাত প্রতিষ্ঠার লক্ষ্যে ৭৭৩ খ্রি. খুতবায় আল- মনসুরের স্থলে নিজ নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন এবং নিজে। আমিরুল মুসলেমিন উপাধি গ্রহণ করেন। আব্দুর রহমান রাজ্যে সুষ্ঠু ও ন্যায়বিচারের প্রবর্তন করেন। তিনি জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন এবং জ্ঞানীগুণীকে সমাদর করতেন। তারই পৃষ্ঠপোষকতায় স্পেনে বুদ্ধিবৃত্তির চর্চা চরম শিখরে উন্নীত হয়। দেশে শান্তিশৃঙ্খলা রক্ষা, জ্ঞানচর্চা ও শিল্পকলার উৎকর্ষতায় আব্দুর রহমান অনন্য কৃতিত্ব প্রদর্শন করে নাগরিকদের সুবিধার্থে তিনি একটি বৃহৎ সুন্দর জলাধার নির্মাণ করেন। স্থাপত্য শিল্পের প্রতি তার গভীর অনুরাগ ছিল। তিনি কর্ডোভা মসজিদ প্রতিষ্ঠা করেন। পরিশেষে বলা যায়, স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠায় আবদুর রহমান আদ-দাখিলের কৃতিত্ব অনস্বীকার্য। তিনি নিতান্তই অসহায় ও কপদহীন অবস্থা থেকে স্বীয় যোগ্যতা ও দক্ষতা বলে ক্ষমতার শীর্ষে আরোহণ করেন।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।