উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন কর।
উত্তর: আবদুর রহমান আদ-দাখিল স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা, বিদ্রোহ দমনসহ জ্ঞান বিজ্ঞানের প্রসারে ব্যাপক কৃতিত্ব প্রদর্শন করেন। আব্দুর রহমান আদ-দাখিলের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল স্পেনে স্বাধীন উমাইয়া-আমিরাত প্রতিষ্ঠা করা। অভ্যন্তরীণ বিদ্রোহ দমন ও রাজা শার্লিমেনের পরান্তকরণে এদের ভূমিকা ছিল অনন্য। আব্দুর রহমান স্পেনে স্বেচ্ছাতন্ত্র এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। আবদুর রহমানের স্বাধীন আমিরাত প্রতিষ্ঠা এবং তার ধারাবাহিক সাফল্যে ক্ষুদ্ধ হয়ে কতিপয় আরব দলপতি ফ্রান্সের রাজা শার্লিমেনকে স্পেন আক্রমণের অনুরোধ জানান। এ অবস্থায় শার্লিমেন ৭৭৭ খ্রি. স্পেন আক্রমণ করলে আবদুর রহমান ৭৭৮ খ্রি. সারাগোসা নগরীর উপকণ্ঠে। শার্লিমেনকে পরাজিত করে উমাইয়া আমিরাতকে সুসংহত করেন। স্বাধীন ও সার্বভৌম আমিরাত প্রতিষ্ঠার লক্ষ্যে ৭৭৩ খ্রি. খুতবায় আল- মনসুরের স্থলে নিজ নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন এবং নিজে। আমিরুল মুসলেমিন উপাধি গ্রহণ করেন। আব্দুর রহমান রাজ্যে সুষ্ঠু ও ন্যায়বিচারের প্রবর্তন করেন। তিনি জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন এবং জ্ঞানীগুণীকে সমাদর করতেন। তারই পৃষ্ঠপোষকতায় স্পেনে বুদ্ধিবৃত্তির চর্চা চরম শিখরে উন্নীত হয়। দেশে শান্তিশৃঙ্খলা রক্ষা, জ্ঞানচর্চা ও শিল্পকলার উৎকর্ষতায় আব্দুর রহমান অনন্য কৃতিত্ব প্রদর্শন করে নাগরিকদের সুবিধার্থে তিনি একটি বৃহৎ সুন্দর জলাধার নির্মাণ করেন। স্থাপত্য শিল্পের প্রতি তার গভীর অনুরাগ ছিল। তিনি কর্ডোভা মসজিদ প্রতিষ্ঠা করেন। পরিশেষে বলা যায়, স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠায় আবদুর রহমান আদ-দাখিলের কৃতিত্ব অনস্বীকার্য। তিনি নিতান্তই অসহায় ও কপদহীন অবস্থা থেকে স্বীয় যোগ্যতা ও দক্ষতা বলে ক্ষমতার শীর্ষে আরোহণ করেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর