উদ্দীপকের রাহাত লস্করের সাথে স্পেনের কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রাহাত লস্করের সাথে স্পেনের উমাইয়া শাসক তৃতীয় আবদুর রহমানের মিল রয়েছে। মুসলিম স্পেনের শ্রেষ্ঠ শাসক তৃতীয় আবদুর রহমান শাসনভার গ্রহণ করে নানাবিধ রাজনৈতিক অসন্তোষ, অরাজকতা ও বিশৃঙ্খলার সম্মুখীন হন। তিনি তার আগের তিন জন আমিরের (মুহাম্মদ, মুনজির ও আবদুল্লাহ) আমলের রাজনৈতিক গোলযোগপূর্ণ পরিবেশে ৯১২ খ্রিষ্টাব্দে ক্ষমতায় বসেন। সে সময় স্পেনে মুসলিম শাসনের অস্তিত্বই বিপন্ন হতে বসেছিল কিন্তু তৃতীয় আবদুর রহমান সিংহাসনে আরোহণ করে অত্যন্ত দক্ষতার সাথে সব অরাজকতা ও বিশৃঙ্খলা দূর করেন। উদ্দীপকে বর্ণিত রাহাত লস্করের কাজে তৃতীয় আবদুর রহমানের এ ঘটনাগুলোরই প্রতিফলন ঘটেছে। উদ্দীপকে দেখা যায়, জমিদার রাহাত লস্করের পূর্বপুরুষদের বৃহৎ জমিদারি উত্তরাধিকারীদের দুর্বলতা ও বিভিন্ন কলহ-বিবাদের ফলে ক্ষুদ্র জমিদারিতে পরিণত হয়। তবে রাহাত লস্কর একটি ব্যতিক্রমধর্মী বাহিনী গঠন করে এদের সাহায্যে হারানো রাজ্য পুনরুদ্ধার করতে সমর্থ হন। অনুরূপভাবে স্পেনের উমাইয়া আমিরাত দুর্বল শাসকদের কর্মকাণ্ডে চরম হুমকির সম্মুখীন হয়। সেভিল, কারমোনা প্রভৃতি অঞ্চল বিদ্রোহীদের কর্তৃত্বে চলে যায়। এ অবস্থায় স্পেনের উমাইয়া সিংহাসনে আরোহণ করেন তৃতীয় আবদুর রহমান। তিনি রাজনৈতিক বিশৃঙ্খলা নিরসন এবং হৃতরাজ্য পুনরুদ্ধারের জন্য প্রথম কাজ হিসেবে সেনাবাহিনী পুনর্গঠন করেন। তিনি জার্মান, ফরাসি, ইতালিয়ান প্রভৃতি বেতনভুক্ত সেনাদের সমন্বয়ে একটি বিশাল ও শক্তিশালী বাহিনী গঠন করেন। এটি 'স্লাভ' বাহিনী নামে পরিচিত। এ বাহিনীর মাধ্যমে আবদুর রহমান সেভিলের প্রতাপশালী বনু হাজ্জাজকে পরাজিত করে এখানে উমাইয়া আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করেন। এছাড়া কারমোনায়ও তার কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয়। তাই বলা যায়, রাহাত লস্কর এবং তৃতীয় আবদুর রহমানের কর্মকাণ্ড পরস্পর সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের রাহাত লস্করের সাথে স্পেনের কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর