উক্ত শাসকের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত শাসক অর্থাৎ আবদুর রহমান অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। তৃতীয় আবদুর রহমান স্পেনের উমাইয়া শাসকদের মধ্যে সর্বাপেক্ষা সুদক্ষ ও গুণবান ছিলেন। তিনি অভ্যন্তরীণ নানা প্রকার বিপদ থেকে স্পেনকে মুক্ত করে বাইরের শত্রুদের প্রতি দৃষ্টি দেন এবং তাদেরকে পরাজিত করেন মুসলিম স্পেনের নিরাপত্তা নিশ্চিত করেন। উদ্দীপকের ঘটনায়ও তৃতীয় আবদুর রহমানের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বর্ণিত জমিদার রাহাত লস্কর শত্রুকে কঠোর হাতে দমন এবং মিত্রকে আলিঙ্গন করার নীতি গ্রহণ করেন। অনুরূপভাবে তৃতীয় আবদুর রহমান কঠোর হাতে অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করেন। তিনি স্লাভ বাহিনীর মাধ্যমে সেভিলের বনু হাজ্জাজ এবং কারমোনার বিদ্রোহী মুহাম্মদকে দমন করেন। অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে আবদুর রহমান এক বলিষ্ঠ ও বন্ধুসুলভ বৈদেশিক নীতি প্রবর্তন করেন। তার বৈদেশিক নীতির প্রধান লক্ষ্য ছিল উত্তর স্পেনের খ্রিষ্টানদের ক্রমবর্ধমান শক্তিকে ধূলিসাৎ করা এবং ভূমধ্যসাগরে ফাতেমি নৌবহরের প্রভাব খর্ব করা। তার বৈদেশিক নীতির অন্য একটি উদ্দেশ্য ছিল ইউরোপীয় রাজন্যবর্গের সাথে মিত্রতা ও সৌহার্দ্য বজায় রাখা। এ সম্পর্ক স্থাপিত হয় দূত বিনিময়ের মাধ্যমে। তার দরবারে কনস্টানটিনোপলের সম্রাট, জার্মান নৃপতি, ফ্রান্স ও ইতালির রাজা দূত পাঠান। ফ্রান্সের চতুর্দশ লুই এবং রাশিয়ার পিটার ও জার্মানির ফ্রেডারিক প্রমুখ শাসকরাও তার নীতি অনুসরণ করেন যা তৃতীয় আবদুর রহমানের কূটনৈতিক দূরদর্শিতা ও সাফল্যের পরিচয় বহন করে। উপরের আলোচনা থেকে বলা যায় যে, তৃতীয় আবদুর রহমান অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় নীতির ক্ষেত্রেই দূরদর্শিতা ও কৌশল অবলম্বন করেছিলেন যা তাকে কৃতিত্বপূর্ণ সফলতা এনে দিয়েছিল।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত শাসকের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর