শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে কৃষি ও শিল্পের উন্নতিতে উক্ত খলিফার কৃতিত্ব মূল্যায়ন কর ।

উত্তর: উদ্দীপকের কৃষি ও শিল্পের উন্নতিতে উক্ত খলিফার অর্থাৎ খলিফা তৃতীয় আব্দুর রহমানের কৃতিত্ব উল্লেখযোগ্য। উদ্দীপকের আব্দুর রহিমের ন্যায় আব্দুর রহমানও সিংহাসনে আরোহণ করার পর কৃষি, শিল্প ও ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন করেন। আব্দুর রহমান বহু রাজপথ নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করেন। পথিক ও ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য রক্ষীবাহিনী নিযুক্ত করেন। ঘোড়ার ডাক দ্বারা সংবাদ আদান-প্রদানের ব্যবস্থা করেন। কৃষির উন্নতির জন্য খাল কেটে সেচ দেওয়ার ব্যবস্থা করেন। এতে দেশে প্রচুর ফসল উৎপন্ন হয়। ফলে স্বাচ্ছন্দ্য ও প্রাচুর্যে দেশ ভরে ওঠে। স্পেনে প্রায় ১,০০০ বাণিজ্যিক জাহাজ ছিল যার ফলে ব্যবসায় বাণিজ্যেও প্রসার লাভ করে। সর্বোপরি, তৃতীয় আব্দুর রহমান তৎকালীন শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার ৪৯ বছর রাজত্বে মৃতপ্রায় স্পেন সমৃদ্ধশালী হয়ে ওঠে। পরিশেষে বলা যায়, কৃষি ও শিল্পের উন্নতিতে খলিফা তৃতীয় আব্দুর রহমানের কৃতিত্ব উল্লেখযোগ্য। তিনি তার কর্মের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে কৃষি ও শিল্পের উন্নতিতে উক্ত খলিফার কৃতিত্ব মূল্যায…

উদ্দীপক

পিতামহের মৃত্যুর পর আব্দুর রহিম মাত্র ১২ বছর বয়সে সিংহাসনে আরোহণ করে রাজ্যের সেচ প্রকল্প ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করেন। যার ফলে সাম্রাজ্যের কৃষি, ব্যবসায় বাণিজ্য ও শিল্পের যথেষ্ট উন্নতি লাভ করে। তার সময়ে কমপক্ষে ১০০০ জাহাজ এবং শুধুমাত্র রাজধানীতেই ১৩,০০০ তাঁত শিল্প ছিল। তিনি বিভিন্ন দেশের সৈন্যদের সমন্বয়ে একটি বিশাল ও শক্তিশালী সৈন্যবাহিনী গড়ে তোলেন । এ বাহিনী স্লাভ বাহিনী নামে পরিচিত ছিল। [সকল বোর্ড ২০১৬]

উত্তর

স্পেন বিজয়ী মুসলিম সেনাপতির নাম তারিক ইবনে জিয়াদ ।

উত্তর

তৃতীয় আব্দুর রহমানের শাসনামলে স্পেন বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞান- বিজ্ঞানের সূতিকাগার হিসেবে মর্যাদা লাভ করে । জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধি একটি উন্নত দেশের প্রতীক। স্পেনের কর্ডোভা বিশ্ববিদ্যালয় জ্ঞানীদের মিলনক্ষেত্রে পরিণত হয়। এশিয়া, ইউরোপ, আফ্রিকা হতে বহু ছাত্র ও বিশ্ববিদ্যালয়ে সাহিত্য, গণিত, জ্যোতির্বিদ্যা, উদ্ভিদবিদ্যা, ইতিহাস, দর্শন, চিকিৎসাবিদ্যা, রসায়ন ও ফলিত বিজ্ঞান বিষয়ে পড়াশুনা, করতে আসত। বিভিন্ন শাস্ত্রে অভিজ্ঞ পণ্ডিতদের অপূর্ব সমাবেশ ঘটায় কর্ডোভাকে পণ্ডিত প্রসূতি নামে আখ্যায়িত করা হতো। কর্ডোভায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ পাঠাগার নির্মিত হয়েছিল। আব্দুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় কর্ডোভা সভ্যতার বাতিঘররূপে খ্যাতি লাভ করে এবং কর্ডোভা ইউরোপের বাতিঘর হিসাবে মর্যাদা লাভ করে।

উত্তর

উদ্দীপকে স্পেনে উমাইয়া যুগের খলিফা তৃতীয় আব্দুর রহমানের মিল পাওয়া যায় । খলিফা তৃতীয় আব্দুর রহমান ৮৯০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মাত্র ১২ বছর বয়সে পিতামহের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন। স্পেনের উমাইয়া শাসকদের মধ্যে তৃতীয় আব্দুর রহমান নিঃসন্দেহে সর্বাপেক্ষা সুদক্ষ ও গুণবান ছিলেন। তিনি দেশে খাল কেটে পানি সরবরাহের ব্যবস্থা করেন যার ফলে তার শাসনকালে কৃষিকাজের প্রভূত উন্নতি সাধিত হয়েছিল। দেশের অর্থনীতির চরম উৎকর্ষ সাধিত হয়েছিল। ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নামমাত্র মূল্যে বিক্রয় হতো। ভিক্ষাবৃত্তি রোধ ছাড়াও আর্থিক সমৃদ্ধির সাথে সাথে শিক্ষা-সংস্কৃতির অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। তৃতীয় আব্দুর রহমান মনে করেন, জাতিগত বিরোধ দূর করতে চাইলে সকল জাতির সকল অঞ্চলের সৈন্যের মাধ্যমে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করা প্রয়োজন। জার্মান, ফ্রাঙ্কিন ও ইটালিয়ান বংশোদ্ভূত স্পেনীয়দের নিয়ে তিনি একটি স্লাভ বাহিনী গঠন করেন, অতএব বলা যায়, উদ্দীপকের আব্দুর রহিমের সাথে স্পেনে উমাইয়া যুগের খলিফা তৃতীয় আব্দুর রহমানের মিল পাওয়া যায় ।

উত্তর

উদ্দীপকের কৃষি ও শিল্পের উন্নতিতে উক্ত খলিফার অর্থাৎ খলিফা তৃতীয় আব্দুর রহমানের কৃতিত্ব উল্লেখযোগ্য। উদ্দীপকের আব্দুর রহিমের ন্যায় আব্দুর রহমানও সিংহাসনে আরোহণ করার পর কৃষি, শিল্প ও ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন করেন। আব্দুর রহমান বহু রাজপথ নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করেন। পথিক ও ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য রক্ষীবাহিনী নিযুক্ত করেন। ঘোড়ার ডাক দ্বারা সংবাদ আদান-প্রদানের ব্যবস্থা করেন। কৃষির উন্নতির জন্য খাল কেটে সেচ দেওয়ার ব্যবস্থা করেন। এতে দেশে প্রচুর ফসল উৎপন্ন হয়। ফলে স্বাচ্ছন্দ্য ও প্রাচুর্যে দেশ ভরে ওঠে। স্পেনে প্রায় ১,০০০ বাণিজ্যিক জাহাজ ছিল যার ফলে ব্যবসায় বাণিজ্যেও প্রসার লাভ করে। সর্বোপরি, তৃতীয় আব্দুর রহমান তৎকালীন শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার ৪৯ বছর রাজত্বে মৃতপ্রায় স্পেন সমৃদ্ধশালী হয়ে ওঠে। পরিশেষে বলা যায়, কৃষি ও শিল্পের উন্নতিতে খলিফা তৃতীয় আব্দুর রহমানের কৃতিত্ব উল্লেখযোগ্য। তিনি তার কর্মের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।