শেয়ারFacebookWhatsApp

উক্ত শাসকের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল স্পেনের স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করা- মূল্যায়ন করো।

উত্তর: আমার পঠিত প্রথম আবদুর রহমান ছিলেন স্পেনে উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা। স্পেনে উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা হিসেবে আবদুর রহমান আদ- দাখিল অনন্য কৃতিত্বের দাবিদার। আবদুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত ১০৩১ খ্রিষ্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। তার অনন্য কৃতিত্ব ও গুণাগুণের জন্য ঘোর প্রতিদ্বন্দ্বী আব্বাসি খলিফা আল মনসুর তাকে 'আরবদের বাজপাখি' বলে অভিহিত করেছেন। আব্বাসিদের গণহত্যা থেকে পালিয়ে বেঁচে আবদুর রহমান বিন মুয়াবিয়া দীর্ঘ পাঁচ বছর মিসর, সিরিয়া ও উত্তর আফ্রিকার বিভিন্ন স্থানে অবস্থান করার পরে ৭৫৬ খ্রিষ্টাব্দে একটি যুদ্ধের মাধ্যমে স্পেনের রাজধানী কর্ডোভা দখল করেন এবং সেখানে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন। ৭৫৬ খ্রিষ্টাব্দের ১৩ মে স্পেনের শাসনকর্তা ইউসুফের সঙ্গে মাসারা নামক স্থানে আবদুর রহমানের যুদ্ধ হয়। যুদ্ধে আবদুর রহমান বিজয় লাভ করেন এবং স্পেনের রাজধানী কর্ডোভা দখল করেন। স্পেনে উমাইয়া বংশ বিপদমুক্ত ও দীর্ঘস্থায়ী করার জন্য তিনি দীর্ঘ ৩২ বছর সতর্কতা অবলম্বন করেন। এ সময় তিনি যে সকল বিদ্রোহ দমন করেন তা হলো- ইউসুফ ও স্যামুয়েলের বিদ্রোহ, ইয়েমেনি বিদ্রোহ, সেভিলের বিদ্রোহ, টলেডোর বিদ্রোহ প্রভৃতি। স্পেন থেকে মুসলমানদের বিতাড়িত করার উদ্দেশ্যে ইউসুফের পুত্র, জামাতা এবং বার্সেলোনার গভর্নর ঐক্যবদ্ধ হয়ে ফ্রান্সের শার্লিম্যানকে আমন্ত্রণ জানায়। কিন্তু ৭৭৮ খ্রিস্টাব্দে তাদের সম্মিলিত বাহিনী আবদুর রহমানের নিকট পরাজিত হয়। শেষ পর্যন্ত শার্লিম্যান আবদুর রহমানের সাথে সন্ধি করেন। পরিশেষে বলা যায় যে, আব্দুর রহমান স্পেনে উমাইয়া বংশকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনন্য কৃতিত্বের দাবিদার।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উক্ত শাসকের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল স্পেনের স্বাধীন উমাইয়া আমিরাত প্র…

উদ্দীপক

জনাব ফজলুল হক বাদশাহ আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি সরবরাহের ফলে এলাকার কৃষি কাজের প্রভৃত উন্নতি সাধিত হয়েছিল। ব্যবসা-বাণিজ্যের উন্নতির জন্য তিনি সরকারিভাবে বিভিন্ন ব্যবসা কেন্দ্র গড়ে তোলেন। ইউনিয়ন পরিষদের আওতাধীন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতই উন্নত হয় যে, ব্যবসায়ীরা গভীর রাতে টাকা পয়সা নিয়ে এক বন্দর থেকে অন্য বন্দরে যাতায়াত করতে পারত। তিনি ভিক্ষাবৃত্তিও উচ্ছেদ করেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য তিনি ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেন।

Rajshahi · 2017

উত্তর

স্পেনে উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা প্রথম আবদুর রহমানকে আদ-দাখিল বলা হয়।

উত্তর

মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদ ৭১১ খ্রিষ্টাব্দে স্পেনের রাজা রডারিককে পরাজিত করে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। স্পেনের সিউটা দ্বীপের শাসক কাউস্ট জুলিয়ানের আমন্ত্রণ পেয়ে খলিফা আল ওয়ালিদের অনুমতিক্রমে ৭১০ খ্রিষ্টাব্দে মুসা ইবনে নুসায়ের সেনাপতি তারিক বিন জিয়াদকে স্পেনে পাঠান। ৭১১ খ্রিষ্টাব্দে তারিক রাজা রডারিকের সম্মুখীন হন। সপ্তাহব্যাপী যুদ্ধের পর তারিক বিজয় লাভ করেন এবং রডারিক পরাজিত হয়ে নদীতে ডুবে প্রাণ হারান। তারিকের সুদক্ষ রণকৌশল আর সাহসী মনোভাবে স্পেনে ইসলামের পতাকা উত্তোলিত হয়। এ কারণেই তিনি ইতিহাসে বিশেষ পরিচিতি লাভ করেন।

উত্তর

উদ্দীপকের চেয়ারম্যানের কর্মকান্ডের সাথে আমার পঠিত স্পেনের উমাইয়া শাসক আবদুর রহমান আদ দাখিল-এর কাজের সাদৃশ্য লক্ষ করা যায়। স্পেনে উমাইয়া শাসন প্রতিষ্ঠায় আবদুর রহমান আদ-দাখিল অনন্য ভূমিকা পালন করেন। ক্ষমতায় আরোহণ করেই সাম্রাজ্যের সংহতি রক্ষায় তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তিনি স্পেনে সুষ্ঠু শাসনব্যবস্থা প্রবর্তন করেন। শিল্পকলা, স্থাপত্যশিল্প এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি অপরিসীম অবদান রেখেছেন। এ বিষয়গুলো উদ্দীপকেও প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে দেখা যায়, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ফজলুল হক বাদশাহ জনগণের কল্যাণে বেশকিছু উদ্যোগ গ্রহণ করেন। ব্যবসা-বাণিজ্যের উন্নতিসহ সাম্রাজ্যের উন্নয়নে তিনি নানা ধরনের পদক্ষেপ নেন। ঠিক একইভাবে আবদুর রহমান আদ-দাখিল ৭৫৬ খ্রিষ্টাব্দে 'মাসারা' নামক যুদ্ধে স্পেনের শাসনকর্তা ইউসুফকে পরাজিত ও নিহত করে স্পেনের রাজধানী কর্ডোভা দখল করে নেন। ক্ষমতায় আরোহণ করে তিনি স্পেনের বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য সমগ্র রাজ্যকে ছয়টি প্রদেশে বিভক্ত করেন। তিনি জনসাধারণের সুবিধার্থে একটি বৃহৎ অনিন্দ্য সুন্দর জলাধার নির্মাণ করেন। তার নির্মিত কর্ডোভা মসজিদটি ছিল তৎকালীন স্পেনীয় মুসলমানদের জন্য গৌরবের। এছাড়াও অসংখ্য মসজিদ, হাম্মাম, দুর্গ, পুল নির্মাণ করে তিনি মুসলিম ইতিহাসে অনন্যকীর্তি স্থাপন করেছেন। তাই বলা যায়, আবদুর রহমানের এ কাজগুলোর সাথে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের কর্মকাণ্ডের মিল রয়েছে।

উত্তর

আমার পঠিত প্রথম আবদুর রহমান ছিলেন স্পেনে উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা। স্পেনে উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা হিসেবে আবদুর রহমান আদ- দাখিল অনন্য কৃতিত্বের দাবিদার। আবদুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত ১০৩১ খ্রিষ্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। তার অনন্য কৃতিত্ব ও গুণাগুণের জন্য ঘোর প্রতিদ্বন্দ্বী আব্বাসি খলিফা আল মনসুর তাকে 'আরবদের বাজপাখি' বলে অভিহিত করেছেন। আব্বাসিদের গণহত্যা থেকে পালিয়ে বেঁচে আবদুর রহমান বিন মুয়াবিয়া দীর্ঘ পাঁচ বছর মিসর, সিরিয়া ও উত্তর আফ্রিকার বিভিন্ন স্থানে অবস্থান করার পরে ৭৫৬ খ্রিষ্টাব্দে একটি যুদ্ধের মাধ্যমে স্পেনের রাজধানী কর্ডোভা দখল করেন এবং সেখানে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন। ৭৫৬ খ্রিষ্টাব্দের ১৩ মে স্পেনের শাসনকর্তা ইউসুফের সঙ্গে মাসারা নামক স্থানে আবদুর রহমানের যুদ্ধ হয়। যুদ্ধে আবদুর রহমান বিজয় লাভ করেন এবং স্পেনের রাজধানী কর্ডোভা দখল করেন। স্পেনে উমাইয়া বংশ বিপদমুক্ত ও দীর্ঘস্থায়ী করার জন্য তিনি দীর্ঘ ৩২ বছর সতর্কতা অবলম্বন করেন। এ সময় তিনি যে সকল বিদ্রোহ দমন করেন তা হলো- ইউসুফ ও স্যামুয়েলের বিদ্রোহ, ইয়েমেনি বিদ্রোহ, সেভিলের বিদ্রোহ, টলেডোর বিদ্রোহ প্রভৃতি। স্পেন থেকে মুসলমানদের বিতাড়িত করার উদ্দেশ্যে ইউসুফের পুত্র, জামাতা এবং বার্সেলোনার গভর্নর ঐক্যবদ্ধ হয়ে ফ্রান্সের শার্লিম্যানকে আমন্ত্রণ জানায়। কিন্তু ৭৭৮ খ্রিস্টাব্দে তাদের সম্মিলিত বাহিনী আবদুর রহমানের নিকট পরাজিত হয়। শেষ পর্যন্ত শার্লিম্যান আবদুর রহমানের সাথে সন্ধি করেন। পরিশেষে বলা যায় যে, আব্দুর রহমান স্পেনে উমাইয়া বংশকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনন্য কৃতিত্বের দাবিদার।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।