উদ্দীপকে উল্লিখিত দেশ বিজয়ের কী কী কারণ রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দেশ হচ্ছে স্পেন। স্পেন বিজয়ের নানাবিধ কারণ বিদ্যমান ছিল। রাজা উইটিজাকে হত্যা করে রাজা রডারিক সিংহাসনে আরোহণ করেন। এতে সাবেক রাজা উইটিজার ভাই, ছেলে, সিউটা ও আলজিয়িরাসের গভর্নর ও জামাই এবং রডারিকের অন্যান্য শত্রুরা তাকে উৎখাতের চেষ্টা করে। স্পেনে সুষ্ঠু ও সুসংগঠিত সেনাবাহিনী ছিল না। প্রয়োজনের তাগিদে সময়ে সময়ে যে সৈন্য সংগৃহীত হতো তার মান ছিল নিম্নস্তরের। উৎপীড়িত ও নির্যাতিত দাসদের সৈন্য বাহিনীতে জোরপূর্বক ভর্তি করা হতো। ফলে দেশপ্রেম ও স্বদেশের জন্য জীবন উৎসর্গ, সেনাবাহিনীতে এ দুটি মৌলিক গুণের অভাব ছিল। ফলে এক লাখের এক বিশাল বাহিনী বারো হাজারের এ ক্ষুদ্র বাহিনীর কাছে ভীষণভাবে পরাজিত হয়ে দেশরক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দেয়। অকথ্য নির্যাতনের নিষ্পেষিত, ক্রীতদাস, সার্ফ, বর্গাকার ও ইহুদিরা এক বৈপ্লবিক পরিবর্তনের জন্য বহুদিন হতে অধীর আগ্রহে অপেক্ষা করে। অবর্ণনীয় জুলুমের শিকার মজলুম ও অসহায় জনগণ। এ শাসনের অবসানের জন্য মনেপ্রাণে কামনা করত। মুসা বিন নুসাইর স্পেনের সাধারণ জনসাধারণের অবস্থা জানার জন্য লোক প্রেরণ করেন। মুসা বিন নুসাইর ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও দূরদৃষ্টিসম্পন্ন। ন্ন। তিনি দুর্ধর্ষ বার্বার জাতির মধ্যে অপূর্ব সামরিক প্রতিভা, অফুরন্ত সাহস এবং অসাধারণ উৎসাহ লক্ষ করেন। পরিশেষে বলা যায় যে, খলিফা আল ওয়ালিদের সাম্রাজ্যবাদী নীতি, মুসলিম বাহিনীর সামরিক অভিযান পরিচালনার একমাত্র ক্ষেত্র ইত্যাদি দেশ বিজয়ের কারণ হিসেবে বিদ্যমান ছিল।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দেশ বিজয়ের কী কী কারণ রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর