শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত দেশটি জয়ের ঘটনাটি পর্যালোচনা কর

উত্তর: উদ্দীপকে উল্লিখিত দেশটি হচ্ছে স্পেন। ইয়েমেনের অধিবাসী মুসা বিন নুসাইর মিশরের শাসনকর্তা আব্দুল আজিজ কর্তৃক উত্তর আফ্রিকার গভর্নর নিযুক্ত হন। তার বিশ্বস্ত ও বিখ্যাত জেনারেল ছিলেন তারিক বিন জিয়াদ। কাউন্ট জুলিয়ান কর্তৃক প্রেরিত চারটি জাহাজে তারিক বিন জিয়াদ স্পেনের পার্বত্য অঞ্চলে অবতরণ করেন। পরবর্তীতে তিনি 'রাবাত' নামে একটি মসজিদ নির্মাণ করেন। আলজায়িরা শহরকে সামরিক ঘাঁটি হিসেবে সুরক্ষিত করে তারিক জাবালুত তারিক হতে উপকূল পথে পশ্চিম দিকে অগ্রসর হন। তারিক বিন জিয়াদের স্পেনে সামরিক অভিযান পরিচালনার। সংবাদ রাজা রডারিকের কানে যায়। তিনি দ্রুত সৈন্য সংগ্রহ করে এবং এক লাখ সৈন্য সংগ্রহ হয়। ২৭ রমজান ৯২ হিজরি মেডিনা সিডোনিয়ার শহর ও হ্রদের মধ্যবর্তী স্থলে ওয়াদ্দী লাক্কোর প্রান্তরে মুসলিম বাহিনী রাজা রডারিকের মুখোমুখি হয়। একদিকে সত্যের সৈনিক, ইমানের বলে উদ্দীপ্ত নির্ভীক মৃত্যুঞ্জয় বাহিনী; অন্যদিকে জোরপূর্বকভাবে সংগৃহীত ক্রীতদাস ও যুদ্ধে অনভ্যস্ত সৈন্যের দল। সুদীর্ঘ সাতদিন যাবৎ রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকে। রাজা রডারিকের সলিল সমাধি ও ওয়াদ্দী লাক্কোর পতন মুসলিম বাহিনীকে অপূর্ব মনোবল এবং আত্মবিশ্বাসের অফুরন্ত অনুপ্রেরণা যোগায়। তিনি সৈন্যদলকে ৪ শ্রেণিতে বিভক্ত করেন। একটি ক্ষুদ্র দলের আক্রমণে এলভিরা ও আর্কিডোনার পতন ঘটে। মুগিস নামক জনৈক সেনানায়কের অধীনে ৭০০ অশ্বরোহীর একটি ক্ষুদ্র দল কর্ডোভা নগরী অবরোধ করে। দুই মাস অবরোধের পর এক রাখাল বালকের। সাহায্যে নগর প্রাচীরের একটি সুড়ঙ্গ পথের সন্ধান পান এবং কর্ডোভা জয় করেন। মুরযিয়া ও অরডিউলা দখল করে সেনাপতি তারিক বিন জিয়াদ গথ রাজধানী টলেডো আক্রমণ করেন। প্রায় বিনা বাধায় রাজধানী দখল করেন। এভাবে স্পেন বিজয় হয়।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত দেশটি জয়ের ঘটনাটি পর্যালোচনা কর

উদ্দীপক

খলিফা আল ওয়ালিদের শাসনামলে উত্তর আফ্রিকার গভর্নর মুসা বিন নুসাইরের নির্দেশনায় তারিক বিন জিয়াদের নেতৃত্বে নতুন একটি মহাদেশে উমাইয়া শাসনের সূত্রপাত হয়। এর ফলে বহু আরব ও অনারব মুসলিম সেখানে স্থায়িভাবে বসতি শুরু করে। ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব, মৈত্রী, মানবতা ও উদারতা দ্রুত সেখানে ছড়িয়ে পড়ে এবং মুসলিম শাসনের ভিত্তি সুদৃঢ় হয়।

উত্তর

খলিফা আল ওয়ালিদের শাসনামল ৭০৫-৭১৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত ছিল।

উত্তর

তারিক বিন জিয়াদ টলেডোর নিকটবর্তী তারাভেরাতে উত্তর আফ্রিকার গভর্নর মুসা বিন নুসাইর-এর সংবর্ধনার জন্য অপেক্ষাও করেন কিন্তু উভয়ের সাক্ষাৎ মধুরতম ও প্রীতিপূর্ণ হয় নি। তারিক বিন জিয়াদকে আদেশ অমান্য করার দায়ে মুসা বিন নুসাইর বেত্রাঘাত করেন। প্রবল বিক্রমশালী বীর তারিক সামরিক শৃঙ্খলার প্রতি নজিরবিহীন শ্রদ্ধা দেখিয়ে নীরবে এ অপমান সহ্য করেন। পরবর্তী সময়ে মুসা ও তারিকের মধ্যে আন্তরিকতা ও বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একসাথে আরাগোনা অভিমুখে রওয়ানা হন। আরাগোনার গভর্নর কাউন্ট করচুন আত্মসমর্পণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। ৭১৪ খ্রিষ্টাব্দে তারা দুজনে দামেস্কের খলিফা আল-ওয়ালিদের গুরুতর পীড়ার সংবাদে সিরিয়া অভিমুখে যাত্রা করেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দেশ হচ্ছে স্পেন। স্পেন বিজয়ের নানাবিধ কারণ বিদ্যমান ছিল। রাজা উইটিজাকে হত্যা করে রাজা রডারিক সিংহাসনে আরোহণ করেন। এতে সাবেক রাজা উইটিজার ভাই, ছেলে, সিউটা ও আলজিয়িরাসের গভর্নর ও জামাই এবং রডারিকের অন্যান্য শত্রুরা তাকে উৎখাতের চেষ্টা করে। স্পেনে সুষ্ঠু ও সুসংগঠিত সেনাবাহিনী ছিল না। প্রয়োজনের তাগিদে সময়ে সময়ে যে সৈন্য সংগৃহীত হতো তার মান ছিল নিম্নস্তরের। উৎপীড়িত ও নির্যাতিত দাসদের সৈন্য বাহিনীতে জোরপূর্বক ভর্তি করা হতো। ফলে দেশপ্রেম ও স্বদেশের জন্য জীবন উৎসর্গ, সেনাবাহিনীতে এ দুটি মৌলিক গুণের অভাব ছিল। ফলে এক লাখের এক বিশাল বাহিনী বারো হাজারের এ ক্ষুদ্র বাহিনীর কাছে ভীষণভাবে পরাজিত হয়ে দেশরক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দেয়। অকথ্য নির্যাতনের নিষ্পেষিত, ক্রীতদাস, সার্ফ, বর্গাকার ও ইহুদিরা এক বৈপ্লবিক পরিবর্তনের জন্য বহুদিন হতে অধীর আগ্রহে অপেক্ষা করে। অবর্ণনীয় জুলুমের শিকার মজলুম ও অসহায় জনগণ। এ শাসনের অবসানের জন্য মনেপ্রাণে কামনা করত। মুসা বিন নুসাইর স্পেনের সাধারণ জনসাধারণের অবস্থা জানার জন্য লোক প্রেরণ করেন। মুসা বিন নুসাইর ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও দূরদৃষ্টিসম্পন্ন। ন্ন। তিনি দুর্ধর্ষ বার্বার জাতির মধ্যে অপূর্ব সামরিক প্রতিভা, অফুরন্ত সাহস এবং অসাধারণ উৎসাহ লক্ষ করেন। পরিশেষে বলা যায় যে, খলিফা আল ওয়ালিদের সাম্রাজ্যবাদী নীতি, মুসলিম বাহিনীর সামরিক অভিযান পরিচালনার একমাত্র ক্ষেত্র ইত্যাদি দেশ বিজয়ের কারণ হিসেবে বিদ্যমান ছিল।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দেশটি হচ্ছে স্পেন। ইয়েমেনের অধিবাসী মুসা বিন নুসাইর মিশরের শাসনকর্তা আব্দুল আজিজ কর্তৃক উত্তর আফ্রিকার গভর্নর নিযুক্ত হন। তার বিশ্বস্ত ও বিখ্যাত জেনারেল ছিলেন তারিক বিন জিয়াদ। কাউন্ট জুলিয়ান কর্তৃক প্রেরিত চারটি জাহাজে তারিক বিন জিয়াদ স্পেনের পার্বত্য অঞ্চলে অবতরণ করেন। পরবর্তীতে তিনি 'রাবাত' নামে একটি মসজিদ নির্মাণ করেন। আলজায়িরা শহরকে সামরিক ঘাঁটি হিসেবে সুরক্ষিত করে তারিক জাবালুত তারিক হতে উপকূল পথে পশ্চিম দিকে অগ্রসর হন। তারিক বিন জিয়াদের স্পেনে সামরিক অভিযান পরিচালনার। সংবাদ রাজা রডারিকের কানে যায়। তিনি দ্রুত সৈন্য সংগ্রহ করে এবং এক লাখ সৈন্য সংগ্রহ হয়। ২৭ রমজান ৯২ হিজরি মেডিনা সিডোনিয়ার শহর ও হ্রদের মধ্যবর্তী স্থলে ওয়াদ্দী লাক্কোর প্রান্তরে মুসলিম বাহিনী রাজা রডারিকের মুখোমুখি হয়। একদিকে সত্যের সৈনিক, ইমানের বলে উদ্দীপ্ত নির্ভীক মৃত্যুঞ্জয় বাহিনী; অন্যদিকে জোরপূর্বকভাবে সংগৃহীত ক্রীতদাস ও যুদ্ধে অনভ্যস্ত সৈন্যের দল। সুদীর্ঘ সাতদিন যাবৎ রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকে। রাজা রডারিকের সলিল সমাধি ও ওয়াদ্দী লাক্কোর পতন মুসলিম বাহিনীকে অপূর্ব মনোবল এবং আত্মবিশ্বাসের অফুরন্ত অনুপ্রেরণা যোগায়। তিনি সৈন্যদলকে ৪ শ্রেণিতে বিভক্ত করেন। একটি ক্ষুদ্র দলের আক্রমণে এলভিরা ও আর্কিডোনার পতন ঘটে। মুগিস নামক জনৈক সেনানায়কের অধীনে ৭০০ অশ্বরোহীর একটি ক্ষুদ্র দল কর্ডোভা নগরী অবরোধ করে। দুই মাস অবরোধের পর এক রাখাল বালকের। সাহায্যে নগর প্রাচীরের একটি সুড়ঙ্গ পথের সন্ধান পান এবং কর্ডোভা জয় করেন। মুরযিয়া ও অরডিউলা দখল করে সেনাপতি তারিক বিন জিয়াদ গথ রাজধানী টলেডো আক্রমণ করেন। প্রায় বিনা বাধায় রাজধানী দখল করেন। এভাবে স্পেন বিজয় হয়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।