উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রে মুসলিম বিজয়ের পূর্বের অবস্থা কেমন। ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রটি ইচ্ছে স্পেন। মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা শোচনীয় ছিল। মুসলিম আগমনের পূর্বে স্পেন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল এবং শাসনকর্তাদের মধ্যে দ্বন্দ্ব ও কলহ বিদ্যমান ছিল। সাম্রাজ্যের অধীনস্থ রাষ্ট্রগুলো নামেমাত্র তার বশ্যতা স্বীকার করে কর প্রদান করত। এসব অঞ্চলের শাসনকর্তাগণ পরস্পর দ্বন্দ্ব-কলহে লিপ্ত ছিল। সে সময়ে স্পেনের সামাজিক অবস্থা অত্যন্ত নৈরাশ্যজনক ছিল। সমাজে তিন শ্রেণির লোক বসবাস করত। যেমন- ১. সুবিধাভোগী অভিজাত সম্প্রদায়, ২. নিম্নশ্রেণিভুক্ত কৃষক ও ৩. ক্রীতদাস। অভিজাত সম্প্রদায় আড়ম্বরপূর্ণ জীবনযাপন করত। মধ্য শ্রেণির লোকদের সকল প্রকার কর প্রদান করতে হতো। কৃষকদের নিজস্ব কোনো জমি ছিল না। ক্রীতদাসদের মানুষ বলে গণ্য করা হতো না। স্পেনের অর্থনৈতিক অবস্থা হতাশাব্যঞ্জক ছিল, অভিজাত সম্প্রদায় ছাড়া মধ্য ও নিম্ন শ্রেণির লোকেরা অত্যন্ত দুর্দশাগ্রস্ত জীবনযাপন করত। শিল্পের ওপর অতিরিক্ত শুল্ক ধার্যের কারণে ব্যবসা ও ধ্বংসের দিকে এগিয়ে যায়। তাছাড়া দেশে সে সময় ধর্মীয় স্বাধীনতা ছিল না। খ্রিস্ট ধর্ম ছাড়া। অন্যকোনো ধর্ম গ্রহণযোগ্য মনে করা হতো না। ইহুদিদেরকে খ্রিষ্টান না হয় সেবাদাস হয়ে জীবনযাপন করতে হতো।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রে মুসলিম বিজয়ের পূর্বের অবস্থা কেমন। ছিল? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর